Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ই-কমার্স: পলক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১২ এপ্রিল ২০২১
ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে বাংলাদেশ অগ্রসর হচ্ছে: পলক
Share on FacebookShare on Twitter

ই-কমার্স জাতীয় অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, এ কার্যক্রম বিশ্বজুড়ে সংযুক্ত করতে রুরাল টু গ্লোবালের আগে রুরাল টু ন্যাশনাল ই-কমার্স ইকোসিস্টেমের ওপর নজর দিতে হবে। এর ফলে ই-কমার্স পণ্যের বিপণন এবং সরবরাহ বাণিজ্য সহজ হবে।
রোববার ডিজিটাল প্লাটফর্মে ‘রুরাল টু গ্লোবাল ই-কমার্স পলিসি কনফারেন্স ২০২১’ এ ‘ক্রস বর্ডার পলিসি, ‘ট্রেড চ্যালেঞ্জেস অ্যান্ড অপর্চুনিটি’ বিষয়ক সেমিনারে এসব কথা বলেন তিনি। ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর আয়োজন করে।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের জন্য বিগত ১২ বছরে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদের নির্দেশনা সঠিকভাবে বাস্তবায়িত হওয়ার কারণেই দেশের সাড়ে ১১ কোটি কনজ্যুমার ই-কমার্সের সঙ্গে যুক্ত হতে পেরেছে।

তিনি বলেন, পণ্য উৎপাদনকারী ও ক্রেতার মধ্যে সংযোগ স্থাপন করতে আইসিটি বিভাগের এটুআই এর উদ্যোগে এক-পে, এক-সেবা ও এক-শপে ৩টি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। এর মাধ্যমে প্রান্তিক থেকে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত যেকোনো সেবা কিংবা পণ্য লেনদেন করার সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি ই-কমার্স উদ্যোক্তাদের এ প্লাটফর্মগুলো ব্যবহার করার আহ্বান জানান।

এ সময় ই-গভর্নমেন্টই গুড গভর্নেন্স উল্লেখ করে মানুষের চাহিদা পূরণে ই-কামর্স একটি যুগপৎ ঠিকানা বলে মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী ন্যূনতম মূল্যে বিমানে ই-কমার্সের পণ্য পরিবহন এবং ইক্যুইটি শেয়ার মডেলে ই-ক্যাব সদস্যভুক্ত শতাধিক উদ্যোক্তাদের এক কোটি টাকা পর্যন্ত ঋণ সহায়তার আশ্বাস দেন। তিনি দেশের প্রতিটি পরিবারকে ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেটে সংযুক্ত করার পরিকল্পনা বাস্তবায়নের কথাও তুলে ধরেন ।

এছাড়া তিনি উন্নত অর্থনীতির ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে নতুন নতুন উদ্ভাবনকে অনুপ্রাণিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

ই -ক্যাবের সভাপতির শমী কায়সারের সভাপতি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড.জাফর উদ্দিন, বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউ টি ও সেলের মহাপরিচালক হাফিজুর রহমান, এটুআই এর পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের ডিপুটি গভর্নর কাহার মোহাম্মদ নাছের, বাংলাদেশ ইনভেসমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) এর ডিজি শাহ মোহাম্মদ মাহবুব, বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর বি এম মাইনুল হোসেন প্রমুখ।

সকালে ই-কমার্স আয়োজিত পলিসি কনফারেন্সের উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: জুনাইদ আহমেদ পলক

এই বিভাগ থেকে আরও পড়ুন

টিকটকের কুৎসা রটিয়ে ফেসবুকে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা
নির্বাচিত

যুক্তরাষ্ট্রে কয়েক লাখ ভিডিও সরালো টিকটক

ই-কমার্স

৪র্থ বারের মতো দারাজে অনলাইন বৈশাখী মেলা

গ্যালাক্সি এ০৫: স্যামসাংয়ের সাশ্রয়ী দামের ফোন
নির্বাচিত

গ্যালাক্সি এ০৫: স্যামসাংয়ের সাশ্রয়ী দামের ফোন

ঘরে বসেই কিনুন শেরপুর এর বিখ্যাত মন্ডা
ই-কমার্স

ঘরে বসেই কিনুন শেরপুর এর বিখ্যাত মন্ডা

মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ ফিচারের দাপট
নির্বাচিত

মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ ফিচারের দাপট

এবার টিভির স্ক্রিনে জিভ রাখলেই পাবেন খাবারের স্বাদ!
নির্বাচিত

এবার টিভির স্ক্রিনে জিভ রাখলেই পাবেন খাবারের স্বাদ!

Load More

ট্রেন্ডিং টপিক

১৮ আগস্ট আসছে টেকনোর ‘পোভা ৮ প্রো ৫জি’, পেছনে থাকবে এলইডি ডিসপ্লে
নির্বাচিত

১৮ আগস্ট আসছে টেকনোর ‘পোভা ৮ প্রো ৫জি’, পেছনে থাকবে এলইডি ডিসপ্লে

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স
নির্বাচিত

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

লঞ্চের দেড় মাস আগেই আইফোন ১৮ প্রো ম্যাক্সের তথ্য ফাঁস
নির্বাচিত

৮ সেপ্টেম্বর বদলাতে পারে আইফোনের দাম, বাড়তে পারে ১০ হাজার টাকা

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু
প্রযুক্তি সংবাদ

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম
নির্বাচিত

ভুয়া ও ক্ষতিকর কনটেন্ট ঠেকাতে সমন্বিত উদ্যোগের আহ্বান

অনলাইনে ভুয়া তথ্য, অপতথ্য ও ক্ষতিকর কনটেন্টের বিস্তার...

৮ লাখ টাকার পিসির জিপিইউ নষ্ট, ওয়ারেন্টি না পাওয়ার অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে

স্টারটেকের বিক্রয়োত্তর সেবা নিয়ে অভিযোগ

১২ বছরে ৫০ কোটি ইউনিট বিক্রি, নতুন মাইলফলকে শাওমির রেডমি নোট সিরিজ

১২ বছরে ৫০ কোটি ইউনিট বিক্রি, নতুন মাইলফলকে শাওমির রেডমি নোট সিরিজ

উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি

উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১২ এপ্রিল ২০২১

জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ই-কমার্স: পলক

Techzoom.TV |
TechzoomTV