Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সেবাকে ডিজিটাল রূপান্তরের আহ্বান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৯ ফেব্রুয়ারি ২০১৯
Share on FacebookShare on Twitter

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় একটি কেন্দ্রীয় ডিজিটাল সিস্টেম বাস্তবায়নের মাধ্যমে সকল সেবাসমূহকে ‘জনবান্ধব কেন্দ্রীয় সেবা বাস্তবায়ন’ এর লক্ষ্যে সম্প্রতি মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী, স্থপতি ইয়াফেস ওসমান; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্ত মন্ত্রী মোস্তাফা জব্বার; বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন; বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ইউএসএইড এবং ইউএনডিপি এর সহায়তায় পরিচালিত এটুআই এর ডিজিটাল সার্ভিস এক্সিলারেটর টীমের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান তাঁর বক্তব্যে সমন্বিত সিস্টেম বাস্তবায়নের ক্ষেত্রে মোবাইলের মাধ্যমে সকল সেবা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেন। তিনি তাঁর মন্ত্রণালয়ের সকল সেবাকে জনবান্ধব এবং ডিজিটাল রূপান্তর করার লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার অনুরোধ জানান। প্রস্তাবিত সিস্টেমটি বাস্তবায়নের মধ্য দিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সকল সেবাসমূহ জনগণের তথা সেবাগ্রহীতার একটি প্ল্যাটফর্ম থেকে গ্রহণ করার বিষয়টি সহজ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার তাঁর বক্তব্যে এ বিষয়ে কারিগরি এবং পরামর্শের ক্ষেত্রে সার্বিক সহযোগিতা প্রদান করার জন্য এটুআইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং একই সাথে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সকল কর্মকর্তাকে এই কার্যক্রমে সক্রিয় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি যথাসময়ে পরবর্তী সকল কাজ দ্রুত ও সুচারুভাবে সম্পন্ন করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সেবাসমূহকে জনগণের হাতের মুঠোয় পৌঁছে দিতে সকলকেআহ্বান জানান।

‘ডিজিটাল সার্ভিস ডিজাইন ও পরিকল্পনা ল্যাব’ হতে প্রাপ্ত সিস্টেমটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে যাতে একটি এককেন্দ্রিক সমন্বিত ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্ম ও মোবাইল অ্যাপের মাধ্যমে শুরু করা যায় তা উক্ত সভায় আলোচনা করা হয়। উক্ত সভার প্রারম্ভে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন সূচনা বক্তব্য প্রদান করেন এবং এটুআই এর চিফ স্ট্র্যাটেজিস্ট (ই-গভর্নেন্স) ফরহাদ জাহিদ শেখ সমন্বিত ডিজিটাল সার্ভিস ডিজাইন ও পরিকল্পনাটির উপর একটি উপস্থাপনা প্রদান করেন। উপস্থাপনায় তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সমন্বিত সিস্টেমটির দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রণালয়ের সমন্বয়করণ ও পরবর্তী কার্যক্রম বিষয়ক মতামত প্রদান করেন।

সকল মন্ত্রণালয়/বিভাগ ও এর অধস্তন দপ্তর-সংস্থার সকল সেবাসমূহ ডিজিটাল করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর নির্দেশনা ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার এর নেতৃত্বে এবং এটুআই এর ডিজিটাল সার্ভিস এক্সিলারেটর টীমের তত্ত্বাবধানে ২০১৮ সালে ডিজিটাল সেবা বাস্তবায়ন রোডম্যাপ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত রোডম্যাপের পরিকল্পনা অনুযায়ী ডিজিটাল সার্ভিস বাস্তবায়নের দ্বিতীয় ধাপের কার্যক্রমের অংশ হিসেবে মন্ত্রণালয়/ বিভাগ ও এর অধীনস্থ দপ্তর-সংস্থাসমূহ ডিজিটাল সেবা ডিজাইন ল্যাব-এ অংশগ্রহণ করছে। এরই ধারাবাহিকতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় গত ০৬-১১ জানুয়ারি সাভারের পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘ডিজিটাল সার্ভিস ডিজাইন ও পরিকল্পনা ল্যাব’ বিষয়ক কর্মশালার আয়োজন করে।

উক্ত কর্মশালার মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থাসমূহ ২৪টি জিটুবি ও জিটুসি সেবাসমূহের ডিজিটাল সিস্টেমের ডিজাইন, প্রকিউরমেন্ট ও বাস্তবায়নের জন্য পরিকল্পনা সম্পন্ন করে।

Tags: মোস্তাফা জব্বার

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘জুয়া ও কোটিপতির’ গ্রাম নিয়ে পাওয়া গেল ভয়ানক তথ্য
প্রযুক্তি সংবাদ

‘জুয়া ও কোটিপতির’ গ্রাম নিয়ে পাওয়া গেল ভয়ানক তথ্য

পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে পারে ইরান
বিবিধ

পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে পারে ইরান

প্রযুক্তি বাজার

গরমে স্মার্ট সিলিং ফ্যান

তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল
বিবিধ

তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

‘শেখ হাসিনা: দুর্গম পথের নির্ভীক যাত্রী’ স্মারক গ্রন্থ প্রকাশ
বিবিধ

‘শেখ হাসিনা: দুর্গম পথের নির্ভীক যাত্রী’ স্মারক গ্রন্থ প্রকাশ

দেশীয় শাল প্রচারে অনলাইনের ভূমিকা
বিবিধ

দেশীয় শাল প্রচারে অনলাইনের ভূমিকা

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

কবে আসতে পারে iPhone 18
প্রযুক্তি সংবাদ

কবে আসতে পারে iPhone 18

আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন
নির্বাচিত

আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন

মনোহরপুর সীমান্তে ৮৮টি চোরাই স্মার্টফোন জব্দ
প্রযুক্তি সংবাদ

মনোহরপুর সীমান্তে ৮৮টি চোরাই স্মার্টফোন জব্দ

ফ্যান থেকে ঠান্ডা বাতাস পাওয়ার ৫ জাদুকরী কৌশল
নির্বাচিত

ফ্যান থেকে ঠান্ডা বাতাস পাওয়ার ৫ জাদুকরী কৌশল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা

২০২৬ সালে মোবাইল গেমিং আর কেবল বিনোদনের মাধ্যম...

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

মেটার বিরুদ্ধে মামলা

মেটার বিরুদ্ধে মামলা

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix