Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এসিএমআই’র বেস্ট অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন কম্প্রেসর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৬ আগস্ট ২০২১
এসিএমআই’র বেস্ট অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন কম্প্রেসর
Share on FacebookShare on Twitter

ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অটোমেশন, কন্ট্রোল অ্যান্ড মেকাট্রনিক্স ৪.০ (এসিএমআই) ২০২১-এর বেস্ট পেপার অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন কম্প্রেসর। গত ৮ ও ৯ জুলাই ভার্চুয়াল মাধ্যমে আন্তর্জাতিক ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। যার আয়োজন করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মেকাট্রনিক্স প্রকৌশল বিভাগ। আন্তর্জাতিক ওই সম্মেলনে ‘মেশিন ডায়নামিক্স, মেকানিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ৪.০’ ক্যাটাগরিতে ওয়ালটন কম্প্রেসরকে ওই পুরস্কার দেয়া হয়।

জানা গেছে, ‘ডিটারমিনেশন অব স্টার্টিং অ্যান্ড রানিং টর্ক অ্যান্ড দেয়ার ইফেক্টস অন এ হাউজহোল্ড রেফ্রিজারেটর হারমেটিক রিসিপ্রোকেটিং কম্প্রেসর’ শীর্ষক গবেষণাপত্রের জন্য ওই অ্যাওয়ার্ড পায় ওয়ালটন কম্প্রেসর। ওয়ালটনের পক্ষে গবেষণাপত্রটি উপস্থাপন করেন কম্প্রেসর আরএন্ডডি (গবেষণা ও উন্নয়ণ) বিভাগের দুই প্রকৌশলী মো. সামিউল ইসলাম এবং মো. জাহিদ হাসান।

উল্লেখ্য, এসিএমআই একটি অন্যতম শীর্ষ আন্তর্জাতিক সম্মেলন। তড়িৎযন্ত্র প্রকৌশল ও প্রযুক্তি খাতের উচ্চমানের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের একটি আদর্শ মিলনস্থল এটি। আন্তর্জাতিক এ সম্মেলনে আমেরিকা, অস্ট্রেলিয়া, চীনসহ দেশ-বিদেশের খ্যাতনামা প্রকৌশলী, প্রযুক্তিবিদ, বিজ্ঞানী, গবেষক, শিক্ষক তড়িৎযন্ত্র প্রকৌশল ও প্রযুক্তি খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। চলতি বছর ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত সম্মেলনটিতে ৫০ হাজারেরও বেশি অংশগ্রহণকারী ছিলেন।

সম্মেলনের টেকনিক্যাল কো-স্পন্সর ছিলো নিউ ইয়র্কভিত্তিক ‘ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারস’-এর বাংলাদেশ শাখা। আর পৃষ্ঠপোষক ছিলো ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন অব বাংলাদেশ (ইউজিসি) এবং ব্যাটকো ইঞ্জিনিয়ারিং।

গবেষণাপত্রটির কাজের সম্পর্কে বলতে গিয়ে ওয়ালটনের ডেপুটি হেড অব কম্প্রেসর (আরএন্ডডি) প্রকৌশলী সামিউল ইসলাম জানান, কম্প্রেসরে কাজ করার জন্য যে ইনপুট পাওয়ার দেয়া হয় – সেটা মূলত হয় স্ট্যাটরে। স্ট্যাটর কম্প্রেসরের মেকানিক্যাল যন্ত্রাংশগুলোকে চলমান রাখে। মেকানিক্যাল যন্ত্রাংশগুলো চলমান রাখতে দুই ধরনের টর্ক দরকার হয়। প্রথমত স্টার্টিং টর্ক, যেটা কম্প্রেসর চালুর জন্য শুরুতেই দরকার হয়। দ্বিতীয়ত রানিং টর্ক, যেটা কম্প্রেসরকে চলমান রাখে। কিন্তু হারমেটিক কম্প্রেসরের রানিং টর্ক এবং স্টার্টিং টর্ক সরাসরি মাপা খুবই কঠিন একটি কাজ এবং এর জন্য খরচও অনেক। ওই গবেষণাপত্রে একটি নিউমেরিক্যাল মডেলের অবতারণা করা হয়েছে, যার দরুণ থ্রিডি ডিজাইন থেকে সরাসরি স্টার্টিং এবং রানিং টর্ক মাপা যাবে। এতে করে সময় এবং খরচ দুটোই সাশ্রয় হবে।

ওয়ালটন কম্প্রেসরের চিফ বিজনেস অফিসার (সিবিও) রবিউল আলম বলেন, অ্যাওয়ার্ডপ্রাপ্ত ওই মডেলের কম্প্রেসর ইতোমধ্যেই ওয়ালটন কারখানায় উৎপাদিত হচ্ছে। ওয়ালটন কম্প্রেসরের বিশেষ দিক হলো এর শব্দ লেভেল অনেক কম এবং এটি মজবুত ও টেকসই। তিনি বলেন, খুব শিগগিরই ওয়ালটন একটি নতুন সিরিজের কম্প্রেসর বাজারে আনবে, যেখানে সর্বাধুনিক ইনভার্টার টেকনোলজির ব্যবহার হবে। এই সিরিজের কম্প্রেসরের পারফর্মেন্স হবে অতি উচ্চ। ফলে গ্রাহকরা আরো বেশি বিদ্যুৎ সাশ্রয়ী পণ্য পাবেন।
সম্মেলনের আন্তর্জাতিক বিশেষজ্ঞগণ বাংলাদেশে সর্বাধুনিক প্রযুক্তির কম্প্রেসরের গবেষণা ও উৎপাদনে ওয়ালটনের নেয়া বিভিন্ন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

অর্থের জন্য ফেসবুক প্রতিষ্ঠা করিনি: মার্ক জাকারবার্গ
নির্বাচিত

অর্থের জন্য ফেসবুক প্রতিষ্ঠা করিনি: মার্ক জাকারবার্গ

এবার অ্যান্ড্রয়েডের জন্য ব্রাউজার আনলো অ্যাভাস্ট
নির্বাচিত

এবার অ্যান্ড্রয়েডের জন্য ব্রাউজার আনলো অ্যাভাস্ট

শক্তিশালী ইঞ্জিনে এলো ইয়ামাহা এমটি-১৫
অটোমোবাইল

শক্তিশালী ইঞ্জিনে এলো ইয়ামাহা এমটি-১৫

৬৪ মেগাপিক্সেল কোয়াডক্যাম ম্যাট্রিক্স ও উদ্ভাবনী ফিচার নিয়ে বাংলাদেশে রেনো৫
প্রযুক্তি বাজার

বিশাল ছাড়ে কিনুন অপো হ্যান্ডসেট

‘বর্তমান বিশ্বে ইন্টারনেটকে ষষ্ঠ মৌলিক অধিকার বিবেচনা করা হয়’
প্রযুক্তি সংবাদ

স্মার্ট ডাক সেবার যুগে ভাসানচর

চীনে বোরিংয়ের শাখা খুলছেন মাস্ক
নির্বাচিত

চীনে বোরিংয়ের শাখা খুলছেন মাস্ক

Load More

ট্রেন্ডিং টপিক

ডমিনেজ স্টিলের মালিকানা কিনবে আকিজ রিসোর্স
অর্থ ও বাণিজ্য

ডমিনেজ স্টিলের মালিকানা কিনবে আকিজ রিসোর্স

উত্তরা ব্যাংক
অর্থ ও বাণিজ্য

সাবসিডিয়ারিতে বড় বিনিয়োগে যাচ্ছে উত্তরা ব্যাংক—রাইট শেয়ারে ঢালবে ১৯২ কোটি টাকা

এশিয়ার সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের একটিও
শিক্ষা ও ক্যাম্পাস

এশিয়ার সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের একটিও

বিএনপি নেত্রীর এসএসসি পরীক্ষায় প্রক্সি : কলেজছাত্রী আটক
শিক্ষা ও ক্যাম্পাস

বিএনপি নেত্রীর এসএসসি পরীক্ষায় প্রক্সি : কলেজছাত্রী আটক

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’
প্রযুক্তি সংবাদ

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’

রাশিয়ার পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ...

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix