Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালকার্টের মাধ্যমে পণ্য বিক্রিতে ওয়ালটন প্লাজার চুক্তি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৮ আগস্ট ২০২১
Share on FacebookShare on Twitter

এবার ই-কমার্স প্রতিষ্ঠান ওয়ালকার্টের এক্সক্লুসিভ পার্টনার হলো ওয়ালটন প্লাজা। এরফলে ওয়ালকার্টের মাধ্যমে প্লাজাগুলো ওয়ালটন ব্র্যান্ডের বিভিন্ন পণ্য গ্রাহকদের কাছে বিক্রি ও ডেলিভারি দেবে। ঘরে বসেই গ্রাহকরা ওয়ালকার্ট থেকে সারা দেশে প্রায় ৪০০টি ওয়ালটন প্লাজার মাধ্যমে ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, ডিজিটাল ডিভাইস, হোম অ্যাপ্লায়েন্সসহ বিভিন্ন পণ্য কিনতে পারবেন।

এ বিষয়ে বৃহস্পতিবার (২৬ আগস্ট ২০২১) রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে উভয় প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি হয়েছে। ওয়ালকার্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাবিহা জারিন অরনা এবং ওয়ালটন প্লাজার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। সে সময় উভয় প্রতিষ্ঠানের ঊধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাবিহা জারিন অরনা বলেন, ওয়ালটন প্লাজা হলো ওয়ালটন গ্রুপের নিজস্ব সেলস আউটলেট। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিশ্বস্ততা ও সুনামের সঙ্গে ওয়ালটনের ব্র্যান্ডের পণ্য বিক্রি ও গ্রাহকসেবা দিয়ে আসছে। এবার তারা এক্সক্লুসিভ পার্টনার হিসেবে ওয়ালকার্টের সঙ্গে যুক্ত হলো। এরফলে গ্রাহকরা খুব সহজেই ওয়ালকার্টের মাধ্যমে ঘরে বসে ওয়ালটন প্লাজা থেকে বিভিন্ন পণ্য ও সেবা নিতে পারবেন। ক্রেতা ও ওয়ালটন প্লাজার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে ওয়ালকার্ট। উভয় প্রতিষ্ঠান যৌথভাবে গ্রাহকদের আকর্ষণীয় সব সুবিধা দেবে।

মোহাম্মদ রায়হান বলেন, আধুনিক পৃথিবীতে ব্যস্ত মানুষদের জন্য ই-কমার্স এক চমৎকার সমাধান। গ্রাহকদের কাছে আরো সহজে পণ্য পৌঁছানোর উত্তম মাধ্যম। তবে বাংলাদেশে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ই-কমার্স প্রতিষ্ঠানের বড় অভাব। আমাদের বিশ্বাস ওয়ালকার্ট বাংলাদেশের ই-কমার্স খাতে ভালো প্রতিষ্ঠান হিসেবে দৃষ্টান্ত হয়ে উঠবে। দেশজুড়ে ওয়ালটন প্লাজার অসংখ্য গ্রাহকরা এখান থেকে প্রয়োজনীয় পণ্য ও সেবা পাবেন।

উল্লেখ্য, ওয়ালটন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ওয়ালকার্ট একটি পূর্ণাঙ্গ অনলাইন মার্কেট প্ল্যাটফর্ম। ওয়ালকার্টে দেশ-বিদেশের খ্যাতনামা সব ব্র্যান্ডের পণ্য পাওয়া যাবে। ওয়ালকার্টে থাকবে ফ্যাশন, লাইফস্টাইল, ইলেকট্রনিক্স, খাদ্য ও পানীয়, খেলাধুলা ও ব্যায়ামসহ ১৫০ ধরনেরও বেশি পণ্য ও সেবা। দেশজুড়ে বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে দ্রুততম সময়ে পণ্য ডেলিভারিসহ সর্বোচ্চ গ্রাহকসুবিধা দেবে ওয়ালকার্ট। ইতোমধ্যেই ওয়ালকার্টের ওয়েবসাইট ‘ওয়ালকার্ট ডটকম’ (যঃঃঢ়ং://ধিষপধৎঃ.পড়স) – এ অসংখ্য প্রতিষ্ঠান সেলার হিসেবে নিবন্ধিত হয়েছে। আর এক্সক্লুসিভ পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ওয়ালটন প্লাজা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালকার্টওয়ালকার্ট ডটকম

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন করে এক লাখ কর্মী নেবে অ্যামাজন
নির্বাচিত

নতুন করে এক লাখ কর্মী নেবে অ্যামাজন

খোলা চিঠিতে সব কর্মীকে ধন্যবাদ জেফ বেজোসের
ই-কমার্স

২৪ ঘণ্টায় জেফ বেজোসের সম্পদ বাড়ল ১৩ বিলিয়ন ডলার

দেশের বাজারে ‘এস১’ স্মার্টফোন উন্মোচন করল ভিভো
নির্বাচিত

দেশের বাজারে ‘এস১’ স্মার্টফোন উন্মোচন করল ভিভো

আন্ডার ডিসপ্লে ক্যামেরা ফোন জেডটিই এক্সন ২০ ৫জি এক্সট্রিম এডিশন
নির্বাচিত

আন্ডার ডিসপ্লে ক্যামেরা ফোন জেডটিই এক্সন ২০ ৫জি এক্সট্রিম এডিশন

রিয়েলমি সি ২১: সস্তায় সেরা ফোন
নির্বাচিত

রিয়েলমি সি ২১: সস্তায় সেরা ফোন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স
নির্বাচিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

Load More

ট্রেন্ডিং টপিক

রেডমি কে১০০ প্রো সিরিজে ৯,০৭০ এমএএইচ ব্যাটারি, ১৮৫ হার্টজ ডিসপ্লে
প্রযুক্তি সংবাদ

রেডমি কে১০০ প্রো সিরিজে ৯,০৭০ এমএএইচ ব্যাটারি, ১৮৫ হার্টজ ডিসপ্লে

লঞ্চের দেড় মাস আগেই আইফোন ১৮ প্রো ম্যাক্সের তথ্য ফাঁস
নির্বাচিত

৮ সেপ্টেম্বর বদলাতে পারে আইফোনের দাম, বাড়তে পারে ১০ হাজার টাকা

অ্যাপল গ্যাজেট অবৈধ পথে শুল্ক ফাঁকি দিয়ে আনছে স্মার্টফোন, পাচার হচ্ছে ডলার!
নির্বাচিত

কম দামের বিজ্ঞাপন দেখিয়ে বেশি দাম চাওয়ার অভিযোগ অ্যাপল গ্যাজেটসের বিরুদ্ধে

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স
নির্বাচিত

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিক হলো এইচএমডির নতুন ফ্লিপ ফোন, থাকছে অ্যান্ড্রয়েড ও ৪জি
নির্বাচিত

লিক হলো এইচএমডির নতুন ফ্লিপ ফোন, থাকছে অ্যান্ড্রয়েড ও ৪জি

ক্ল্যামশেল ডিজাইনের নতুন একটি ফ্লিপ ফোন নিয়ে কাজ...

কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার দিল আইডিএলসি

কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার দিল আইডিএলসি

নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের জটিলতা নিয়ে ঘুরপাক খাচ্ছে টেলিটক

বিদ্যুৎ গেলেই বন্ধ টেলিটকের ইন্টারনেট

১৬৫ হার্টজ ডিসপ্লে ও ৮,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও ১৬

১৬৫ হার্টজ ডিসপ্লে ও ৮,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও ১৬

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৮ আগস্ট ২০২১

ওয়ালকার্টের মাধ্যমে পণ্য বিক্রিতে ওয়ালটন প্লাজার চুক্তি

Techzoom.TV |
TechzoomTV