Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিল গেটস সব সম্পদ বিলিয়ে দিলে পৃথিবীর প্রত্যেকে কত টাকা করে পেত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৪ অক্টোবর ২০২১
কিসে সবচেয়ে বেশি ভয় পান বিল গেটস?
Share on FacebookShare on Twitter

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস এখন বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ব্যক্তি। তার প্রতি সেকেন্ডে আয় ৩৮০ ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় ৩২ হাজার। বিল গেটসের নিট সম্পদের পরিমাণ ১৩ হাজার ৫৪০ কোটি ডলার। এটা ফোর্বস সাময়িকীর সম্পদশালীদের তালিকায় আজ রোববার সকাল ৯টার হিসাব। প্রতিদিন যদি তিনি এক কোটি ডলার করে খরচ করেন, তবে ১৩ হাজার ৫৪০ দিন, অর্থাৎ ৩৭ বছরের বেশি লাগবে সে টাকা ফুরাতে।

তবে বিল গেটস বা বিলিয়নিয়ারদের সূচকে অন্য যাঁদের সম্পদের হিসাব দেখানো হয়, তা নিট সম্পদের পরিমাণ। মোট সম্পদ ও মোট দায়ের ব্যবধান। সেই সম্পদ কেবল নগদ অর্থ নয়। বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার আছে, জমি কেনা আছে, বাড়িঘর আছে, ঘরের ঘটিবাটির সম্ভাব্য দামও হয়তো অন্তর্ভুক্ত আছে। এত কথার অর্থ হলো, তিনি চাইলেই এক দিনের নোটিশে সব সম্পদ নগদ অর্থে রূপান্তর করতে পারবেন না। তবু আমরা যেহেতু খাতা-কলম নিয়ে বসেছি, হিসাবটা কষেই ফেলি চলুন।

আগেই বলা হয়েছে, মাইক্রোসফট সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের নিট সম্পদ ১৩ হাজার ৫৪০ কোটি ডলারের। বাংলাদেশি মুদ্রায় তা ১১ লাখ ৫৯ হাজার ৭০১ কোটি টাকা (বাংলাদেশ ব্যাংকের গতকালের হিসাব অনুযায়ী ডলারপ্রতি ৮৫ টাকা ৬৫ পয়সা ধরে)।

এবার চলুন পৃথিবীর মোট জনসংখ্যার পরিমাণ জানা যাক। জাতিসংঘের পপুলেশন ডিভিশনের ওয়েবসাইটে সর্বশেষ ২০১৯ সালের প্রতিবেদন পাওয়া যায়। সেখানে ২০২০ সালে পৃথিবীর মোট জনসংখ্যার প্রাক্কলন দেওয়া আছে ৭৭৯ কোটি ৪৭ লাখ ৯৮ হাজার ৭২৯ জন। যেহেতু সর্বশেষ নির্ভরযোগ্য তথ্য সেটাই, চলুন আমরা তা দিয়েই হিসাব কষি।

বিল গেটসের নিট সম্পদের পরিমাণকে পৃথিবীর মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে পাওয়া যায় ১ হাজার ৪৮৭ টাকা ৭৮ পয়সা। ২০২১ সালে এসে মানুষ যদি কিছুটা বাড়ে তবে সে পরিমাণ আরও কমবে।

সম্প্রতি বিজনেস ইনসাইডার বিল গেটসের আয় নিয়ে মজার কিছু তথ্য বের করেছে। সেখানেই এমন তথ্য উঠে এসেছে। এছাড়াও আরও অনেক তথ্য রয়েছে। যেমন- প্রতি মিনিটে তার আয় ২২ হাজার ৮৩১ ডলার। বিল গেটসের নিট সম্পদের মূল্য ক্রোয়েশিয়া, কম্বোডিয়া ও বাহামার মোট দেশজ উৎপাদনের সমান। একজন আমেরিকান সারাজীবনে গড়ে আয় করেন ২২ লাখ ডলার। আর বিল গেটস এই অর্থ মাত্র দেড় ঘণ্টায় আয় করেন। তিনি যদি প্রতিদিন ১০ লাখ ডলার খরচ করেন, তাহলে লাগবে ২৮৫ বছর।

বিল গেটস মাইক্রোসফট থেকে সরে এসেছেন। তিনি এখন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনকেই বেশি সময় দিচ্ছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিল গেটস

এই বিভাগ থেকে আরও পড়ুন

রাজধানীর থেকে অনুমোদনবিহীন ৪১টি ওয়াকি-টকি জব্দ
প্রযুক্তি সংবাদ

রাজধানীর থেকে অনুমোদনবিহীন ৪১টি ওয়াকি-টকি জব্দ

পপআপ সেলফি ক্যামেরার ফোন আনছে মটোরোলা
নির্বাচিত

পপআপ সেলফি ক্যামেরার ফোন আনছে মটোরোলা

দুই সেলফি ক্যামেরার ফোন
প্রযুক্তি সংবাদ

দুই সেলফি ক্যামেরার ফোন

চাকরিতে বয়স বৈষম্যে গুগলকে জরিমানা
প্রযুক্তি সংবাদ

নেতিবাচক রিভিউদাতাকে খুঁজতে গুগলকে আদালতের নির্দেশ

বিশ্বের সেরা ৫০ স্মার্ট কোম্পানির তালিকায় হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

বিশ্বের সেরা ৫০ স্মার্ট কোম্পানির তালিকায় হুয়াওয়ে

স্টার্টআপদের সহায়তায় মাইক্রোসফটের নতুন উদ্যোগ
নির্বাচিত

স্টার্টআপদের সহায়তায় মাইক্রোসফটের নতুন উদ্যোগ

Load More

ট্রেন্ডিং টপিক

দরপতনের শীর্ষে বেক্সিমকো
অর্থ ও বাণিজ্য

দরপতনের শীর্ষে বেক্সিমকো

ইলন মাস্ক কোথায় অর্থ ব্যয় করেন?
প্রযুক্তি সংবাদ

কীভাবে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হচ্ছেন ইলন মাস্ক?

পুরোনো ম্যাকবুক বিক্রির আগে যেসব কাজ করা জরুরি
প্রযুক্তি বাজার

পুরোনো ম্যাকবুক বিক্রির আগে যেসব কাজ করা জরুরি

ভিভোর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় ৪,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণ
নির্বাচিত

ভিভোর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় ৪,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণ

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভিভোর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় ৪,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণ
নির্বাচিত

ভিভোর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় ৪,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণ

দেশব্যাপী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ‘দেখা হয় নাই চক্ষু...

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৪ অক্টোবর ২০২১

বিল গেটস সব সম্পদ বিলিয়ে দিলে পৃথিবীর প্রত্যেকে কত টাকা করে পেত

Techzoom.TV |
TechzoomTV