Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০০ বছরের পুরানো শেরপুরের মন্ডার ইতিহাস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৫ অক্টোবর ২০২১
২০০ বছরের পুরানো শেরপুরের মন্ডার ইতিহাস
Share on FacebookShare on Twitter

শেরপুরের মন্ডার ইতিহাস প্রায় ২০০ বছরের পুরানো। বংশানুক্রমে চলছে মন্ডা উৎপাদন। তৎকালীন সময়ে অভিজাত শ্রেণী এই মন্ডার স্বাদ নেওয়ার এক চেটিয়া ক্ষমতা ভোগ করতো। জমিদার আমল নিস্তেজ হওয়ার পর থেকে বাণিজ্যিক ভাবে মন্ডার ব্যবহার শুরু হয়। বহুকাল আগে থেকে  শেরপুরের মন্ডার সুনাম ও পরিচিতি ছিল আশেপাশের জেলা, পাশের দেশ ভারত সহ আন্তর্জাতিক পরিমন্ডলে। বর্তমানে ইন্টারনেট তথা ফেসবুকের কারণে মন্ডার প্রচার ও প্রসার বেড়েছে কয়েকগুণ। 

স্থানীয় লোকেরা আত্মীয় বাড়ি বেড়াতে গেলে মিষ্টি হিসেবে বেচে নেন মন্ডা। আবার শেরপুরের আত্মীয় বেড়াতে আসলেও আপ্যায়ন করা হয় মন্ডা দিয়ে। এ রেওয়াজ চালু হয়েছে অনলাইনেও। মিষ্টি হিসেবে যেন মন্ডার কোন বিকল্প নেই। অনুরাধা, আদি গিরীশ, স্বদেশের দোকান সহ শহরের কয়েক টি দোকানে মন্ডা উৎপাদন হয়। সন্ধ্যার পর পর ই শেষ হয়ে যায় এসব দোকানের মন্ডা। শেরপুরের মন্ডা দেশের গন্ডি পেরিয়ে ইতিমধ্যে আমেরিকা, লন্ডন, কানাডা, দুবাই, সিঙ্গাপুর, ইতালি সহ ভারতে যাচ্ছে হরহামেশাই। 

ই-কমার্সের মাধ্যমে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি হচ্ছে শেরপুরের মন্ডা। জেলা ওয়েবসাইট আওয়ার শেরপুর এর সূত্র মতে, অনলাইনে দিনে দিনে বাড়ছে এই মন্ডার চাহিদা। তাদের কাস্টমারদের একজন ইফফাত জাহান মিলা বলেন, “আমি ফেসবুকে মন্ডার প্রচারণা দেখে অর্ডার করি। মন্ডা ছানার তৈরি হওয়ায় ভালো লেগেছে। তাই নিজে খাওয়ার পর আমার মা’কে উপহার পাঠিয়েছিলাম। মা শেরপুরের মন্ডা খেয়ে ছোট বেলার স্মৃতীচারণ করেছেন। যেহেতু চিনির পরিমাণ কম তাই প্রতি মাসে অর্ডার করি এই মন্ডা।”

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ছানা, ক্ষীর, এলাচি ও চিনির সমন্বয়ে মন্ডা উৎপাদন হওয়ায় এতে রয়েছে অতি প্রয়োজনীয় ভিটামিন এ, সি, ডি, বি-১২, প্রোটিন, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস, রিবোফ্লাভিন, ম্যাগনেশিয়াম, নিয়াসিন। নিয়মিত মন্ডা খেলে শরীরের হাড় সুঠাম হয়। চিনির পরিমাণ কম থাকায় ডায়াবেটিস রোগীরা পরিমিত মন্ডা খেতে পারেন। যাদের সরাসরি দুধ খেতে সমস্যা, তারা মন্ডার স্বাদ খেয়ে শরীরের দুধের চাহিদা মিটাতে পারেন।

অনুরাধা মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী বাপ্পি দে বলেন, প্রায় দু’শ বছর ধরে মন্ডা উৎপাদন হয়ে আসছে। শেরপুরে কৃষকদের উৎপাদিত খাঁটি দুধ এই শিল্পটিকে এখনো বাঁচিয়ে রেখেছে। খাঁটি দুধের উৎপাদন বাড়াতে কৃষকদের প্রশিক্ষণ, ঋণদানসহ সরকারি সুবিধা দিলে এখানে মন্ডাসহ নানান মিষ্টির নতুন নতুন উৎপাদক তৈরি হতে পারে। তিনি আরও বলেন, ’আওয়ার শেরপুর’ ইন্টারনেটে প্রচারণার চালানোর পর থেকে অনলাইনে মন্ডার চাহিদা বাড়ছে দিনে দিনে।

জেলা ওয়েবসাইট আওয়ার শেরপুর এর প্রতিষ্ঠাতা মোঃ দেলোয়ার হোসেন বলেন, শেরপুরের মন্ডার স্বাদ ও মান দুটাই অনন্য। ইন্টারনেটের সুবিধা কে কাজে লাগিয়ে মন্ডার পরিচিতি সর্বত্রে ছড়িয়ে দেওয়ার সময় এসেছে। এতে মন্ডার চাহিদা বাড়ার পাশাপাশি জেলারও ব্র্যান্ডিং হবে। তিনি আরও বলেন, এখন পর্যন্ত আমরা অনলাইনে যত ক্রেতার কাছে মন্ডা বিক্রি করেছি তাদের অর্ধেকেরও বেশি পুনরায় মন্ডা ক্রয় করেছেন এবং নিকটস্থদের কাছে প্রচার করেছে। এরফলে তাদের মাধ্যমে নতুন নতুন ক্রেতা যোগ হয়েছে আওয়ার শেরপুরে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

দাম্পত্য কলহের মূলে কি শারীরিক দূরত্ব? জেনে নিন ওষুধ ছাড়াই স্থায়ী সমাধানের পথ
বিবিধ

দাম্পত্য কলহের মূলে কি শারীরিক দূরত্ব? জেনে নিন ওষুধ ছাড়াই স্থায়ী সমাধানের পথ

ট্রাম্পের আলটিমেটামের কড়া জবাব দিল ইরান
বিবিধ

ট্রাম্পের আলটিমেটামের কড়া জবাব দিল ইরান

দেশের বিমানবন্দরগুলোতে সতর্কতা জারি
বিবিধ

দেশের বিমানবন্দরগুলোতে সতর্কতা জারি

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
বিবিধ

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান

Apple to bring Eye Tracking, Music Haptics and more to iPhone and iPad later this year
বিবিধ

Apple to bring Eye Tracking, Music Haptics and more to iPhone and iPad later this year

স্মার্টফোনের কালোবাজারি রুখতে অভিযান শুরু করবে ইন্দোনেশিয়া
প্রযুক্তি বাজার

স্মার্টফোনের কালোবাজারি রুখতে অভিযান শুরু করবে ইন্দোনেশিয়া

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ভি৭০ এফই ও ভি৭০: স্মৃতির নতুন গন্তব্য
প্রযুক্তি বাজার

ভিভো ভি৭০ এফই ও ভি৭০: স্মৃতির নতুন গন্তব্য

রাজধানীতে অপরাধ দমনে ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা ডিএমপি কমিশনারের
সোশ্যাল মিডিয়া

রাজধানীতে অপরাধ দমনে ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা ডিএমপি কমিশনারের

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী
শিক্ষা ও ক্যাম্পাস

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?
ফিচার

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি
অর্থ ও বাণিজ্য

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি

অনলাইনে ঝটপট বাজার করার জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘পান্ডামার্ট’ (Pandamart)...

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix