Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কারা থাকছেন পৃথিবীর প্রথম স্টারফ্লিটে, তাদের কাজ কী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 14 June 2026
কারা থাকছেন পৃথিবীর প্রথম স্টারফ্লিটে, তাদের কাজ কী
Share on FacebookShare on Twitter

নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান ‘পৃথিবীর প্রথম স্টারফ্লিট’ গঠনের বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করলেন। গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে মহাকাশ অভিযানের পরবর্তী ধাপ আর্তেমিস থ্রি মিশনের ক্রু তালিকা এবং চাঁদে মনুষ্য অভিযান সম্পর্কে জানালেন। খবর দ্য গার্ডিয়ান।

উচ্চাভিলাষী পরিকল্পনায় থাকছে দুই সপ্তাহের একটি মিশন, এতে পাইলট হিসেবে থাকবেন ইউরোপীয় স্পেস এজেন্সি (ইএসএ)-র ইতালীয় মহাকাশচারী লুকা পারমিতানো। আগামী বছর পৃথিবীর নিম্ন কক্ষপথে পরিচালিত এ মিশনে বেসরকারি কোম্পানি ব্লু অরিজিন ও স্পেসএক্সের চন্দ্র অবতরণ যান বা লুনার ল্যান্ডার পরীক্ষা করা হবে।

চার সদস্যের ওই টিমে আরো আছেন তিন মার্কিন মহাকাশচারী আন্দ্রে ডগলাস, ফ্র্যাঙ্ক রুবিও ও র‌্যান্ডি ব্রেসনিক। ২০২৮ সালে পরিকল্পিত আর্তেমিস ফোর মিশন, যা কিনা ৫৬ বছর পর চাঁদে প্রথমবার মানব অবতরণ— তার পথ তৈরি করবে দলটি।

হিউস্টনের জনসন স্পেস সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে আইজ্যাকম্যান জানান, পরীক্ষামূলক ফ্লাইট, পরবর্তী চাঁদের স্থায়ী ঘাঁটি নির্মাণ এবং ভবিষ্যৎ মিশনের জন্য একসঙ্গে অনেক রকেট, ক্যাপসুল, ল্যান্ডার ও সহায়ক মহাকাশযান প্রয়োজন হবে।

তিনি বলেন, ‘একসঙ্গে অনেকগুলো মহাকাশযান কল্পনা করুন। ড্রাগন, শেনঝৌ, সয়ুজ, সম্ভবত স্টারলাইনার, স্টারশিপ ও ব্লু অরিজিন ল্যান্ডার—সবই পৃথিবীর কক্ষপথে থাকবে, যেগুলো একদিন মানুষ বহন করবে।’

‘এটি আমাদের শৈশবে কল্পনা করা ভবিষ্যতের শুরু মনে হচ্ছে। আমার কাছে এটি পৃথিবীর প্রথম স্টারফ্লিটের সূচনা।’

গত এপ্রিলে আর্তেমিস টুর মহাকাশচারীরা সফলভাবে চাঁদের চারপাশের কক্ষপথ ঘুরে ফিরে আসেন। ওই সফরে স্পেস লঞ্চ সিস্টেম (এসএলএস) রকেট ও ওরিয়ন ক্রু ক্যাপসুল পরীক্ষা করা হয়।

অন্যদিকে, আর্টেমিস থ্রির অভিযাত্রীরা পৃথিবীর কাছাকাছি থাকবে এবং মূলত ডকিং প্রক্রিয়া ও জীবন সহায়ক ব্যবস্থা পরীক্ষা করবে। এ পরীক্ষাগুলো বেসরকারি দুই প্রতিদ্বন্দ্বী ব্লু অরিজিনের ব্লু মুন এবং স্পেসএক্সের হিউম্যান ল্যান্ডিং সিস্টেমের ভবিষ্যৎ চুক্তির জন্য গুরুত্বপূর্ণ হবে।

অনুষ্ঠানে সবচেয়ে বেশি করতালি পান আর্টেমিস থ্রি ক্রু ও তাদের সহায়ক সদস্য বব হাইনস।

কমান্ডার র‌্যান্ডি ব্রেসনিক একজন মার্কিন মেরিন কর্নেল। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সাবেক এ কমান্ডারের ৭ হাজার ঘণ্টার বেশি উড়ার অভিজ্ঞতা রয়েছে। তিনি স্পেস শাটল প্রোগ্রামেরও অভিজ্ঞ সদস্য।

ইতালীয় বিমানবাহিনীর ফাইটার পাইলট লুকা পারমিতানো ২০১৩ সালে স্পেসওয়াকের সময় প্রায় মরতে বসেছিলেন। ওই সময় তার হেলমেটে পানি ঢুকে পড়ে। তার নামে একটি গ্রহাণুর নামকরণ করা হয়েছে এবং তিনি মহাকাশে প্রথম ডিজে হিসেবে পরিচিত।

আর্মি ব্ল্যাক হক হেলিকপ্টার পাইলট ও ফ্লাইট সার্জন ফ্র্যাঙ্ক রুবিও। নাসার ইতিহাসে সবচেয়ে দীর্ঘ একক মহাকাশযাত্রার রেকর্ডধারী, ৩৭১ দিন।

আরেক ক্রু আন্দ্রে ডগলাসকোস্ট গার্ড রিজার্ভ অফিসার ও সিস্টেম ইঞ্জিনিয়ার। মহাকাশে উড়ার কোনো অভিজ্ঞতা নেই তার। তবে আর্তেমিস টুর ব্যাকআপ ক্রু হিসেবে প্রশিক্ষণ নিয়েছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্টারফ্লিট

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিবিধ

ফোন কেনার জন্য ঋণ দেবে রবি

ইসরায়েলজুড়ে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, বিভিন্ন স্থানে সতর্কসংকেত
বিবিধ

ইসরায়েলজুড়ে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, বিভিন্ন স্থানে সতর্কসংকেত

এয়ার অ্যাস্ট্রা-কে পেমেন্ট গেটওয়ে, পিওএস ও ট্রানজ্যাকশন ব্যাংকিং সার্ভিস প্রদান করবে ব্র্যাক ব্যাংক
বিবিধ

এয়ার অ্যাস্ট্রা-কে পেমেন্ট গেটওয়ে, পিওএস ও ট্রানজ্যাকশন ব্যাংকিং সার্ভিস প্রদান করবে ব্র্যাক ব্যাংক

OpenAI Dissolves High-Profile Safety Team After Chief Scientist Sutskever’s Exit
বিবিধ

OpenAI Dissolves High-Profile Safety Team After Chief Scientist Sutskever’s Exit

​তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব
বিবিধ

​তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব

বিবিধ

নতুন হ্যান্ডসেট সিম্ফনি আই৯৫

Load More

ট্রেন্ডিং টপিক

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য
নির্বাচিত

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

স্মার্টফোন কেনার সময় এখন শুধু ক্যামেরা, প্রসেসর বা...

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 June 2026

কারা থাকছেন পৃথিবীর প্রথম স্টারফ্লিটে, তাদের কাজ কী

Techzoom.TV |
TechzoomTV