Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হুয়াওয়ে-জিটিইর নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্রে নতুন আইন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৪ নভেম্বর ২০২১
হুয়াওয়ে-জিটিইকে পাশে চায় ভারতীয় অপারেটররা
Share on FacebookShare on Twitter

জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখতে সম্প্রতি নতুন আইন স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ফলে হুয়াওয়ে, জিটিইর মতো প্রতিষ্ঠান নতুন যন্ত্রপাতির লাইসেন্স গ্রহণে নিয়ন্ত্রকদের অনুমতি গ্রহণ করতে পারবে না। খবর রয়টার্স।

চীনের টেলিকম ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে বিধিনিষেধ আরোপের সর্বশেষ পদক্ষেপে যুক্তরাষ্ট্র সরকার দ্য সিকিউর ইকুইপমেন্ট অ্যাক্ট গ্রহণ করেছে। অক্টোবরের শুরুতে যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভে ৪২০ ভোটে অ্যাক্টটি পাস হয়। এরপর ২৮ অক্টোবর মার্কিন সিনেটে সর্বসম্মতিক্রমে আইনটির অনুমোদন দেয়া হয়।

জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ এমন কোনো প্রযুক্তি ব্যবহারে সব ধরনের আবেদনে নিষেধাজ্ঞা প্রদানে ফেডারেল কমিউনিকেশনস কমিশনকে (এফসিসি) নির্দেশনা দেয়া হয়েছে।

এফসিসির কমিশনার ব্রেন্ডন কার বলেন, ২০১৮ সাল থেকে কমিশন হুয়াওয়ের তিন হাজারের বেশি আবেদন গ্রহণ করেছে। তিনি বলেন, নতুন আইন কার্যকর হলে হুয়াওয়ে, জিটিইর মতো প্রতিষ্ঠানের ক্ষতিকর প্রযুক্তি পণ্য যুক্তরাষ্ট্রের যোগাযোগ ব্যবস্থায় প্রবেশ করতে পারবে না।

২০১৯ সালে যুক্তরাষ্ট্রের যোগাযোগ ব্যবস্থার সুরক্ষায় নতুন আইন প্রণয়ন করেছিল দেশটির সরকার। গত মার্চে জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ পাঁচটি চীনা প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছিল। প্রতিষ্ঠানগুলো হলো হুয়াওয়ে, জিটিই, হাইটেরা কমিউনিকেশনস, হ্যাংঝউ হিকভিশন ডিজিটাল টেকনোলজি ও ঝেইজাং ডাহুয়া টেকনোলজি।

জুনে ফেডারেল কমিউনিকেশনস কমিশন যুক্তরাষ্ট্রের কমিউনিকেশন নেটওয়ার্কে চীনা প্রতিষ্ঠানগুলোর অনুমতিপ্রাপ্তি বন্ধে সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছিল। তবে এফসিসির এ ভোটের বিরোধিতা করে বেইজিং। এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই জাতীয় নিরাপত্তার অজুহাতে যুক্তরাষ্ট্রের সরকার চীনা প্রতিষ্ঠানগুলোর ব্যবসা বন্ধে ক্ষমতার অপব্যবহার করছে।

আইনে প্রস্তাবিত বিধি অনুসারে, চীনের প্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তি পণ্য ব্যবহারে যে অনুমতি দেয়া হয়েছিল, চাইলে এফসিসি সেগুলোও বাতিল করে দিতে পারবে। জুনে হুয়াওয়ে এফসিসির প্রস্তাবিত সংশোধনকে বিপথগামী ও অপ্রয়োজনীয় শাস্তিমূলক বলে অভিহিত করেছে।

অন্যদিকে মার্কিন নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে ইন্টেলের কাছ থেকে প্রসেসর সংগ্রহ কঠিন হয়ে পড়ায় সার্ভার ব্যবসা বিক্রি করে দেয়ার কথা চালাচালি করছে হুয়াওয়ে।

বিষয় সম্পর্কে অবগত কয়েকটি সূত্রের বরাতে জানা গেছে, সরকার-সমর্থিত এক ক্রেতাসহ বেশ কয়েকটি কোম্পানির একটি কনসোর্টিয়ামের কাছে নিজেদের এক্স৮৬ সার্ভার ব্যবসা বিক্রির আলোচনা চালাচ্ছে হুয়াওয়ে। তবে এ লেনদেনে অর্থের পরিমাণের বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। সংশ্লিষ্টদের ধারণা, তা কয়েকশ কোটি ইউয়ান হতে পারে। বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে অধিগ্রহণ আলোচনা চলছে বলে জানা গেছে। এ পর্যন্ত আলোচনায় এগিয়ে থাকা কোম্পানিটি হচ্ছে রাষ্ট্রনিয়ন্ত্রিত প্রতিষ্ঠান হেনান ইনফরমেশন ইন্ডাস্ট্রি ইনভেস্টমেন্ট। শুরু থেকেই হুয়াওয়ের সার্ভার ব্যবসায় গুরুত্বপূর্ণ অংশীদার ছিল এ প্রতিষ্ঠান। তবে বর্তমানে রাষ্ট্রনিয়ন্ত্রিত এ প্রতিষ্ঠান নাকি ভোক্তা ইলেকট্রনিকস নির্মাতা হুয়াকিন টেকনোলজি বা অন্য কোনো প্রতিষ্ঠান আলাদাভাবে অধিগ্রহণের চেষ্টা করছে সেটি স্পষ্ট নয়। গত বছর হুয়াওয়ে তাদের সাবসিডিয়ারি স্মার্টফোন ব্র্যান্ড অনর বিক্রি করে দেয়। তখন তা কিনে নিয়েছিল শেনঝেন সরকারের নেতৃত্বে গঠিত একটি কনসোর্টিয়াম।

যুক্তরাষ্ট্রের বাজারে নিজেদের অবস্থান ও ব্যবসা হারালেও বিশ্বের অন্যান্য দেশে শীর্ষ অবস্থান ধরে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে চীনের এ প্রযুক্তি প্রতিষ্ঠান। এর অংশ হিসেবে ২০২২ সালের প্রথম প্রান্তিকে বাজারে মেট ৫০ সিরিজের স্মার্টফোন আনতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যাপলের চিপ ও নিউরাল ইঞ্জিন ওয়ালা মনিটর
প্রযুক্তি বাজার

অ্যাপলের চিপ ও নিউরাল ইঞ্জিন ওয়ালা মনিটর

মেরামতের কথা ‘মাথায় রেখে’ আসছে নকিয়ার নতুন ফোন
নির্বাচিত

মেরামতের কথা ‘মাথায় রেখে’ আসছে নকিয়ার নতুন ফোন

ইরানে সামরিক চিপ তৈরির সরঞ্জাম পাঠিয়েছে চীন, দাবি যুক্তরাষ্ট্রের
প্রযুক্তি সংবাদ

ইরানে সামরিক চিপ তৈরির সরঞ্জাম পাঠিয়েছে চীন, দাবি যুক্তরাষ্ট্রের

শাওমি মোবাইল এবার নিয়ে আসছে শাওমি এমআই ১১
প্রযুক্তি সংবাদ

শাওমি মোবাইল এবার নিয়ে আসছে শাওমি এমআই ১১

চ্যাটজিপিটির চেয়ে ৩৭৩ গুণ বেশি সার্চ হয় গুগলে
প্রযুক্তি সংবাদ

চ্যাটজিপিটির চেয়ে ৩৭৩ গুণ বেশি সার্চ হয় গুগলে

ক্রোমের ট্যাব বন্ধে নতুন শর্টকাট ফিচার আনবে গুগল
প্রযুক্তি সংবাদ

ক্রোম থেকে সরানো হলো অল বুকমার্কস রিমাইন্ডার

Load More

ট্রেন্ডিং টপিক

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন
নির্বাচিত

২০২৬-২৭ সালের সেরা স্মার্টফোন ও গ্যাজেটের তালিকা প্রকাশ EISA-এর

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন
বিবিধ

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

‘বাংলা কিউআর’ চালুর পর তীব্র প্রতিযোগিতায় বিকাশ: ভাঙছে পেমেন্ট খাতের একক আধিপত্য

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৫০ লাখ টাকা অনুদান দিলো বিকাশ
সোশ্যাল মিডিয়া

‘সরকারি সেবা বন্ধ, অতিরিক্ত চার্জ ও এজেন্ট নির্যাতন’: বিকাশ ঘিরে তোলপাড় সামাজিক মাধ্যম

সপ্তাহের সবচেয়ে পঠিত

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা

বিকাশের নীতিমালা ও চার্জ নিয়ে গ্রাহক-এজেন্টদের ক্ষোভ, উঠছে নানা অভিযোগ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্টার টেকের বিরুদ্ধে গ্রাহক হয়রানির পাহাড়: রিফান্ড জালিয়াতি ও ব্যবহৃত পণ্য বিক্রির অভিযোগ
নির্বাচিত

নতুন পিসি কিনেই ভোগান্তি, স্টার টেকের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

দেশের প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক থেকে নতুন...

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী

ফাঁস হলো শাওমি স্মার্ট ব্যান্ড ১১ সিরিজের রেন্ডার, আসছে ৪ ভ্যারিয়েন্ট

ফাঁস হলো শাওমি স্মার্ট ব্যান্ড ১১ সিরিজের রেন্ডার, আসছে ৪ ভ্যারিয়েন্ট

ওশান প্যারাডাইসে লুকানো শুল্কফাঁকির তিন গাড়ি জব্দ

ওশান প্যারাডাইসে লুকানো শুল্কফাঁকির তিন গাড়ি জব্দ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৪ নভেম্বর ২০২১

হুয়াওয়ে-জিটিইর নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্রে নতুন আইন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix