Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তারুণ্যের প্রয়োজনে ভিভো’র নতুন স্মার্টফোন ভিভো ওয়াই১৫এস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
তারুণ্যের প্রয়োজনে ভিভো’র নতুন স্মার্টফোন ভিভো ওয়াই১৫এস
Share on FacebookShare on Twitter

দেশে ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন নিয়ে এসেছে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। দুর্দান্ত ফিচারে সমৃদ্ধ স্মার্টফোনটির নাম ওয়াই১৫এস। আকর্ষণীয় দামের এই স্মার্টফোনটি দেশে আনার মধ্য দিয়ে তরুণদের স্মার্টফোন অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করছে ভিভো ।

গত ৭ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ছিলো ওয়াই১৫এস স্মার্টফোনটির প্রি-বুকিং: আজ রবিবার ১২ ডিসেম্বর থেকে স্মার্টফোনটি দেশের সব ভিভো অথোরাইজড স্টোরগুলো থেকে কিনতে পাওয়া যাচ্ছে মাত্র ১২,৯৯০ টাকায়।

এ ব্যাপারে ভিভো বাংলাদেশের এসিস্টেন্ট ম্যানেজার (পিআর) রিয়াসাত আহমেদ বলেন, ‘ভিভো’র ওয়াই সিরিজ মূলত তরুণদের জন্যই তৈরী করা হয়েছে। শতাব্দীর ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে ‘অন দ্যা গো’ মুডে চলার জন্য ওয়াই সিরিজের স্মার্টফোনগুলো ডিজাইন করা হয়েছে । তিনি আরো বলেন, ৫০০০ মিলিএম্পিয়ার ব্যাটারিযুক্ত ওয়াই১৫এস ফোনটি সবসময় ব্যবহারের জন্য খুবই উপযোগী । এছাড়াও ফোনটির অন্যান্য উল্ল্যেখযোগ্য ফিচারগুলোর মধ্যে রয়েছে এর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি,পাওয়ারফুল এআই ডুয়েল ক্যামেরা ও স্টাইলিশ ডিজাইন।’

গ্রাহকের ফটোগ্রাফি অভিজ্ঞতাকে আকর্ষণীয় করবে ওয়াই১৫এস এর ১৩ মেগাপিক্সেল এআই ডুয়েল ব্যাক ক্যামেরা ও এফ ২.২ মানের বড় অ্যাপারচার। যা ফ্রেমিংয়ে মিনিট দেখানোর মাধ্যমে ছবির বিষয়বস্তু যেন উজ্জ্বল হয় তা নিশ্চিত করে। ফোনটি এমনভাবে ফিচার করা হয়েছে এতে যেকোন দৃশ্য সহজেই স্পষ্টভাবে ক্যাপচার বা ধারণ করা যায় । এছাড়াও এর ২ মেগাপিক্সেল সুপার ম্যাক্রো ব্যাক ক্যামেরা ৪ সেন্টিমিটার ফোকাসের মাধ্যমে খালি চোখে দেখা যায় না এমন সব ক্ষুদ্র বিষয়কে সহজেই ধারণ করতে পারে।

ভিভো ওয়াই১৫এস’তে রয়েছে ১৩ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল সুপার ম্যাক্রো ক্যামেরা যার মাধ্যমে শুট করা ছবিগুলো জীবন্ত মনে হয়। আকর্ষণীয় সেলফি তোলার জন্য ফোনটিতে রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ।

ভিভো ওয়াই১৫এস একবার সম্পূর্ণ চার্জ করার মাধ্যমে টানা ১৮.৭৪ ঘন্টা অনলাইন এইচডি মুভি স্ট্রিমিং বা ৭.৮৯ ঘন্টা পর্যন্ত টানা গেমিং করা যাবে। তাছাড়া ওয়াই১৫এস সেটটি ৫ভি/১এ রিভার্স চার্জিং যোগ করে স্মার্টভাবে তৈরী করা হয়েছে যা ফোনটিতে পাওয়ার ব্যাংকের মত সাপোর্ট সিস্টেম প্রদান করে এবং এর মাধ্যমে ব্যবহারকারী সহজেই অন্যান্য ডিভাইস চার্জ করতে পারবে।

ভিডিও স্ট্রিমিং,ইন্টারনেট সার্ফিং এবং গেমিং এ স্বাচ্ছন্দ্য আনতে ভিভো ওয়াই১৫এস’তে রয়েছে ৬.৫১ ইঞ্চি হেলো ফুলভিউ ডিসপ্লে এর পাশাপাশি এইচডি+ (১৬০০x৭২০) অসাধারণ রেজুলেশন। শুধু তাই নয়, ওয়াই১৫এস’তে রয়েছে বিশেষ আই প্রোটেকশন মোড যা ক্ষতিকারক ব্লু লাইট ফিল্টার করে ব্যবহারকারীর চোখের চাপ রোধ করতে সাহায্য করে। ফলে স্ক্রিনটি দুর্দান্তভাবে উপভোগ করা যায়। ৮.২ মিলিমিটার হালকা বডি এবং ৩ ডি কার্ভড ব্যাক কভারে প্যাকড এই ফিচারটি খুবই আকর্ষণীয়।

তারুণ্যের ব্র্যান্ড হিসেবে ভিভো তরুণদের স্মার্টফোন অভিজ্ঞতাকে আরো আকর্ষণীয় করে তুলতে ‘অন দ্যা গো’ জেনারেশনের জন্য ফোনের ফিচারগুলো ভিন্ন মাত্রায় কাস্টমাইজ করেছে। ওয়াই১৫এস’তে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ফেইস অ্যাক্সেস, বোকেহ মোড,সেলফি সফট লাইট ব্যান্ড, মাল্টি টার্বো ৩.০।

এছাড়া ভিভো ওয়াই১৫এস’তে আছে ৩জিবি+৩২ জিবি র‌্যাম ও রম যেখানে ডাউনলোড ও গেমিং এর পাশাপাশি রয়েছে বড় অনেক ফাইল স্টোরেজের সুবিধা । চমৎকার দুটি কালার নিয়ে এসেছে ফোনটি- মিস্টিক ব্লু ও ওয়েভ গ্রীন ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ভিভোভিভো ওয়াই১৫এস

এই বিভাগ থেকে আরও পড়ুন

মেটায় ছাঁটাই, চাকরি হারাচ্ছেন শতাধিক কর্মী
প্রযুক্তি সংবাদ

মেটায় ছাঁটাই, চাকরি হারাচ্ছেন শতাধিক কর্মী

ব্র্যাক হেলথকেয়ারে বিশেষ ছাড় উপভোগ করবেন বাংলালিংকের অরেঞ্জ ক্লাবের সদস্যরা
টেলিকম

ব্র্যাক হেলথকেয়ারে বিশেষ ছাড় উপভোগ করবেন বাংলালিংকের অরেঞ্জ ক্লাবের সদস্যরা

টিকটক যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি
প্রযুক্তি সংবাদ

৪৫ দিন সময় পেল টিকটক

স্যামসাং গ্যালাক্সি এফ ৬২ বনাম স্যামসাং গ্যালাক্সি এ ৫২ঃকোনটি সেরা দেখে নিন
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি এফ ৬২ বনাম স্যামসাং গ্যালাক্সি এ ৫২ঃকোনটি সেরা দেখে নিন

শিগগিরই বাজারে আসছে নতুন পিক্সেল ফোন
নির্বাচিত

শিগগিরই বাজারে আসছে নতুন পিক্সেল ফোন

২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস
প্রযুক্তি সংবাদ

২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস

Load More

ট্রেন্ডিং টপিক

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

সাইনবোর্ডে লেখা ‘দৈনিক অন্যায়ের চিত্র’ ভেতরে নকল কনডম কারখানা
সোশ্যাল মিডিয়া

সাইনবোর্ডে লেখা ‘দৈনিক অন্যায়ের চিত্র’ ভেতরে নকল কনডম কারখানা

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা
প্রযুক্তি সংবাদ

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি পরামর্শ

ডিজিটাল দক্ষতা ও সাইবার সচেতনতায় এগিয়ে এপিএসির গ্রাহকরা: ক্যাসপারস্কি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা
অটোমোবাইল

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা

কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা গাড়িতে ৫০ শতাংশ...

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?

টিম কুকের বিদায়, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১২ ডিসেম্বর ২০২১

তারুণ্যের প্রয়োজনে ভিভো’র নতুন স্মার্টফোন ভিভো ওয়াই১৫এস

Techzoom.TV |
TechzoomTV