Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শহিদ ওসমান হাদি হত্যা: খুনির পকেটে অবৈধ মোবাইল ও ১৭ সিম!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 1 January 2026
শহিদ ওসমান হাদি হত্যা: খুনির পকেটে অবৈধ মোবাইল ও ১৭ সিম!
Share on FacebookShare on Twitter

দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করা শহিদ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে বেরিয়ে এসেছে এক ভয়াবহ তথ্য। এই হত্যাকাণ্ডে অভিযুক্ত মূল ঘাতকের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৭টি সক্রিয় মোবাইল সিম কার্ড। এই ঘটনার পর নড়েচড়ে বসেছে দেশের সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপরাধ নিয়ন্ত্রণে ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার’ (NEIR) বা অবৈধ ফোন বন্ধের প্রযুক্তি বাস্তবায়ন এবং জনপ্রতি সিম কার্ডের সংখ্যা কমিয়ে আনার বিষয়ে সরকারকে জোরালো তাগিদ দিয়েছে তারা।

তদন্তে যা মিলল: তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অপরাধীরা একাধিক অবৈধ হ্যান্ডসেট এবং বিপুল পরিমাণ সিম কার্ড ব্যবহার করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করছে। শহিদ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত এই ১৭টি সিম ব্যবহার করে বিভিন্ন সময় অবস্থান পরিবর্তন ও পরিকল্পনার সমন্বয় করেছে। গোয়েন্দাদের মতে, যদি এনইআইআর ব্যবস্থা পুরোপুরি কার্যকর থাকত এবং অবৈধ হ্যান্ডসেট বন্ধ থাকত, তবে ঘাতককে ট্র্যাকিং করা অনেক সহজ হতো।

আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান: বিটিআরসি ভবনে অবৈধ মোবাইল ব্যবসায়ীদের হামলার পর পুলিশ ও র‍্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা সাফ জানিয়ে দিয়েছেন, অপরাধীদের সুরক্ষার কোনো সুযোগ নেই। তারা বলছেন, এনইআইআর কেবল রাজস্ব আদায়ের বিষয় নয়, এটি জাতীয় নিরাপত্তার প্রশ্ন। পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, “একজন ব্যক্তির নামে ১৭টি বা তারও বেশি সিম থাকা এবং সেগুলো অবৈধ ফোনে ব্যবহার করা অপরাধের বড় হাতিয়ার। আমরা বিটিআরসিকে স্পষ্ট বলেছি, জননিরাপত্তার স্বার্থে এনইআইআর বাস্তবায়নে কোনো ছাড় দেওয়া যাবে না।”

সিম সংখ্যা কমানোর তাগিদ: বর্তমানে একজন নাগরিকের নামে সর্বোচ্চ ১৫টি সিম কার্ড রাখার সুযোগ থাকলেও, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই সংখ্যা এক অঙ্কে (৫টি বা তার নিচে) নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে। তাদের মতে, ডিজিটাল অপরাধ ও কিলিং মিশনে একাধিক সিমের ব্যবহার দমনে এই কঠোর ব্যবস্থার কোনো বিকল্প নেই।

বিটিআরসিতে হামলার মূল কারণ কি এটাই? বিশেষজ্ঞরা মনে করছেন, এনইআইআর চালু হলে অপরাধীদের জন্য বেনামি বা অবৈধ ফোন ব্যবহার করা অসম্ভব হয়ে পড়বে। আর এই কারণেই অবৈধ ফোন ব্যবসায়ীদের সিন্ডিকেটটি মরিয়া হয়ে বিটিআরসি ভবনে হামলা চালিয়েছে। তারা আসলে অপরাধীদের ব্যবহৃত অবৈধ ফোনের বাজারটি টিকিয়ে রাখতে চায়।

বিটিআরসি সূত্রে জানা গেছে, হাদি হত্যাকাণ্ডের মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে তারা এনইআইআর সিস্টেমকে আরও শক্তিশালী করবে এবং অবৈধ হ্যান্ডসেট নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করার প্রক্রিয়া থেকে এক চুলও নড়বে না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

১ ট্রিলিয়ন ডলারের সেমিকন্ডাক্টর বাজার ধরতে উল্কাসেমির নতুন প্রশিক্ষণ ইনস্টিটিউট
নির্বাচিত

১ ট্রিলিয়ন ডলারের সেমিকন্ডাক্টর বাজার ধরতে উল্কাসেমির নতুন প্রশিক্ষণ ইনস্টিটিউট

হুয়াওয়ের হারমনি ওএস ব্যবহার করবে শাওমি, অপাে ও ভিভো!
নির্বাচিত

হুয়াওয়ের হারমনি ওএস ব্যবহার করবে শাওমি, অপাে ও ভিভো!

উইচ্যাটে অ্যাপলের অনলাইন স্টোর চালু
নির্বাচিত

উইচ্যাটে অ্যাপলের অনলাইন স্টোর চালু

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি

১৭ লাখ ভিডিও ডিলিট করলো ইউটিউব
প্রযুক্তি সংবাদ

২০২৩ সালে সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার যেসব ইউটিউব চ্যানেলে

ভেন্ডিং মেশিনে স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

ভেন্ডিং মেশিনে স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর
প্রযুক্তি সংবাদ

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর

ফোনের ক্যামেরার পাশে ছোট্ট ছিদ্রের আসল কাজ কী?
প্রযুক্তি সংবাদ

ফোনের ক্যামেরার পাশে ছোট্ট ছিদ্রের আসল কাজ কী?

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস
নির্বাচিত

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস

১৭ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং, ভাঁজ করলে হবে ৮ ইঞ্চি
প্রযুক্তি সংবাদ

১৭ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং, ভাঁজ করলে হবে ৮ ইঞ্চি

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লেনদেনে লিমিট বাড়ালো বিকাশ-রকেট
প্রযুক্তি সংবাদ

জালিয়াতের হাতে অর্থ খুইয়ে বিকাশের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে মোবাইল ফোন হারানোর পর যথাযথ যাচাই-বাছাই ছাড়াই...

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 January 2026

শহিদ ওসমান হাদি হত্যা: খুনির পকেটে অবৈধ মোবাইল ও ১৭ সিম!

Techzoom.TV |
TechzoomTV