Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তিন ‘রিয়েল লাইফ হিরো’কে সম্মাননার ঘোষণা অপো ও বুরো বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 26 December 2021
তিন ‘রিয়েল লাইফ হিরো’কে সম্মাননার ঘোষণা অপো ও বুরো বাংলাদেশের
Share on FacebookShare on Twitter

তিন ‘রিয়েল লাইফ হিরো’ বা বাস্তবের নায়ককে সম্মাননা দেওয়ার ঘোষণা করেছে অপো ও বুরো বাংলাদেশ। ‘স্টোরিজ অব হিরো’ ক্যাম্পেইনের মাধ্যমে তাদেরকে সম্মাননা দেওয়া হবে। গত ১২ ডিসেম্বর চালু হওয়া ক্যাম্পেইনের মাধ্যমে ধাপে ধাপে এই তিনজনকে বাছাই করা হয়। ১৮ ডিসেম্বর পর্যন্ত ক্যাম্পেইনটি চলে। এই সময়ে অপোর অফিসিয়াল ফেসবুক পেজে সংগ্রামী মানুষের গল্পগুলো স্বত:স্ফূর্তভাবে শেয়ার করেন অপো ভক্তরা। অসংখ্য গল্পের মধ্যে অপো সেরা তিনজনকে বেছে নেয়।

বাছাইকৃত তিনজন হলেন, দুলাল স্যার, রবীন্দ্রনাথ বিশ্বাস ও সাজেদুল ইসলাম। দুলাল স্যার মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর হাতে অমানুষিক নির্যাতনের শিকার হন। সৃষ্টিকর্তার অশেষ রহমতে বেঁচে গিয়ে তিনি আবার দেশপ্রেমে নিজেকে আত্মনিয়োগ করেন। এরপর ৬৫ বছর বয়সী দুলাল স্যার নিজ এলাকায় সবার জন্য শিক্ষা নিশ্চিতকরণে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ নির্মাণ করেন। অনির্বাণ বিদ্যালয়ে তিনি নিজেও শিক্ষার্থীদের পড়ান।

এদিকে, ৭০ বছর বয়সী মুক্তিযোদ্ধা ও গ্রাম্য ডাক্তার রবীন্দ্রনাথ বিশ্বাসের বাড়ি খুলনার বটিয়াঘাটা উপজেলায়। তিনি একাত্তরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দিতেন। সেই থেকে আজ অবদি তিনি মানব চিকিৎসায় আত্মনিয়োগ করে যাচ্ছেন। দরিদ্র অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। মুক্তিযোদ্ধাদের তালিকায় তার নাম না থাকলেও তিনি হতাশ নন। কারণ স্বীকৃতির চেয়ে তার কাছে মানবকল্যাণ বেশি গুরুত্বপূর্ণ।

অন্যদিকে সাজেদুল ইসলাম স্বেচ্ছাসেবক হিসেবে নিজেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রেখেছেন। তিনি নিজে রক্ত দেন ও অন্যদের রক্ত দিতে উৎসাহিত করেন। করোনাকালীন সময়ে তিনি গোপালগঞ্জ বন্ধু মহলের সঙ্গে একত্রিত হয়ে মুমূর্ষু রোগীদের বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করে সর্বমহলে প্রশংসা কুঁড়ান।

অপো জানায়, এই তিনজনের গল্প ভার্চুয়াল অনলাইন আর্ট কালেকশন অপো গ্যালারিতে সংরক্ষণ করা হবে। আর্থিক সাহায্যের পাশাপাশি তাদেরকে সম্মানিত করবে অপো ও বুরো বাংলাদেশ। আর যাদের ক্যামেরায় (রুবাবাতুল জান্নাত, সীমান্ত মন্ডল ও নিপা বেপারী) তিনটি গল্প উঠে তাদেরকে সর্বশেষ মডেলে স্মার্টফোন রেনো ৬ ও আইওটি ডিভাইস দেওয়া হবে। বিস্তারিত জানতে অপো বাংলাদেশের ফেসবুক পেজে চোখ রাখতে হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপো

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘টেনিস ও টেকনোলজি’র নিখুঁত সমন্বয় উইম্বলডন ২০২৩ এ
নির্বাচিত

‘টেনিস ও টেকনোলজি’র নিখুঁত সমন্বয় উইম্বলডন ২০২৩ এ

সর্বপ্রথম এআই প্রযুক্তিই শনাক্ত করে করোনা ভাইরাস
নির্বাচিত

সর্বপ্রথম এআই প্রযুক্তিই শনাক্ত করে করোনা ভাইরাস

মাত্র ৮ হাজার টাকায় নোকিয়ার নতুন ফোন
প্রযুক্তি সংবাদ

মাত্র ৮ হাজার টাকায় নোকিয়ার নতুন ফোন

কোয়ালকমের চিপে নিরাপত্তা ত্রুটি ঝুঁকিতে অ্যান্ড্রয়েড ডিভাইস
নির্বাচিত

কোয়ালকমের চিপে নিরাপত্তা ত্রুটি ঝুঁকিতে অ্যান্ড্রয়েড ডিভাইস

অবমুক্ত হলো ‘কল অব ডিউটি : ওয়ারজোন’
গেম

অবমুক্ত হলো ‘কল অব ডিউটি : ওয়ারজোন’

দ্রুততম ডেলিভারির জন্য এটিএন ই-মার্ট ও পেপারফ্লাই এর একসঙ্গে যাত্রা শুরু
ই-কমার্স

দ্রুততম ডেলিভারির জন্য এটিএন ই-মার্ট ও পেপারফ্লাই এর একসঙ্গে যাত্রা শুরু

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে উন্মোচিত শাওমি টিভি এস প্রো ও এক্স মিনি এলইডি ২০২৬ সিরিজ
নির্বাচিত

১৪৪ হার্টজ ও ৪কে ডিসপ্লের নতুন টিভি আনল শাওমি, দাম কত?

ফেরারি নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

ফেরারি নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স

প্যাট্রোলের ৭৫ বছর পূর্তিতে নিসানের বিশেষ এসইউভি, তৈরি হবে ১,৯৫১টি
অটোমোবাইল

প্যাট্রোলের ৭৫ বছর পূর্তিতে নিসানের বিশেষ এসইউভি, তৈরি হবে ১,৯৫১টি

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন
নির্বাচিত

এশিয়ায় টানা তৃতীয় বছর সবচেয়ে শক্তিশালী বৈশ্বিক ব্র্যান্ড স্যামসাং

সপ্তাহের সবচেয়ে পঠিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাড়ির বাইরে গেলে ফোনের ওয়াই-ফাই বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?
প্রযুক্তি পরামর্শ

বাড়ির বাইরে গেলে ফোনের ওয়াই-ফাই বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?

স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে অনেকেই সারাক্ষণ ওয়াই-ফাই...

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

হ্যাকারের নজর থেকে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 December 2021

তিন ‘রিয়েল লাইফ হিরো’কে সম্মাননার ঘোষণা অপো ও বুরো বাংলাদেশের

Techzoom.TV |
TechzoomTV