Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোন ও ট্যাব মেলায় ওয়ালটন পণ্যে মূল্যছাড়সহ নানা সুবিধা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৭ জানুয়ারি ২০২২
স্মার্টফোন ও ট্যাব মেলায় ওয়ালটন পণ্যে মূল্যছাড়সহ নানা সুবিধা
Share on FacebookShare on Twitter

রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে চলছে স্মার্টফোন ও ট্যাব মেলা। এতে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য নানা সুবিধা দিচ্ছে বাংলাদেশি ব্র্যান্ড ওয়ালটন। মেলায় ওয়ালটন স্মার্টফোন, ট্যাবলেট পিসি এবং এক্সেসরিজে রয়েছে ১০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়, ফ্রি হোম ডেলিভারিসহ বিভিন্ন ক্রেতাসুবিধা।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি ২০২২) মেলা উদ্বোধনের পর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ওয়ালটন প্যাভিলিয়ন পরিদর্শন করেন। সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিএমডি লিয়াকত আলী, মেকার কমিউনিকেশনের সিইও মুহাম্মদ খান, মেলায় ওয়ালটন প্যাভিলিয়নের কো-অর্ডিনেটর মোহাম্মদ মাহ্বুব উল হাসান (মিলটন), ওয়ালটন মোবাইলের ক্রিয়েটিভ অ্যান্ড কমিউনিকেশন্সের ইনচার্জ হাবিবুর রহমান তুহিন প্রমুখ।

উল্লেখ্য, মেকার কমিউনিকেশনের আয়োজনে স্মার্টফোন ও ট্যাব মেলা চলবে ৬ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত রয়েছে। এতে দর্শকরা বিনামূল্যে প্রবেশ করতে পারছেন।

মেলা থেকে ট্যাব ও এক্সেসরিজ কেনায় ১০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাচ্ছেন গ্রাহকরা। আর মেলা উপলক্ষ্যে প্রতিষ্ঠানটির ই-কমার্স প্ল্যাটফর্ম ওয়ালকার্টের মাধ্যমে স্মার্টফোন কেনায় থাকছে ৮ শতাংশ মূল্যছাড় ও ফ্রি হোম ডেলিভারি। ‘ওয়ালকার্ট ডটকম’ (walcart.com) ওয়েবসাইট থেকে ওয়ালটন মোবাইল ফোনে মূল্যছাড়ের এই সুবিধা দেশের যে কোনো স্থান থেকেই উপভোগ করা যাবে।

এবারের স্মার্টফোন ও ট্যাব মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে ওয়ালটনের নতুন আসা ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘প্রিমো এসএইট’। সম্পূর্ণ থ্রিডি গ্লাস প্যানেলে তৈরি ফোনটি এসেছে মিরর ব্ল্যাক এবং ওশেন ব্লু রঙে। এর ফিংগারপ্রিন্ট সেন্সরটি সাইড মাউন্টেড। ৮.৬ মিলিমিটার স্লিম ফোনটির ডিজাইন ও বিল্ট কোয়ালিটি গ্রাহকের মন কেড়ে নেবে। ডিভাইসটি ব্যবহারে গ্রাহক প্রিমিয়াম ফিল পাবেন। ৮ শতাংশ মূল্যছাড় সুবিধায় ওয়ালকার্ট থেকে ফোনটি কেনা যাচ্ছে মাত্র ১৯,৩১১ টাকায়।

ফোনটির উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ৯০ হার্জ সমৃদ্ধ ফুল এইচডি প্লাস এলটিপিএস ডিসপ্লে, অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম, ২.০ গিগাহার্জ গতির শক্তিশালী হেলিও জি৮৮ অক্টাকোর প্রসেসর, এআরএম মালি-জি৫২ এমসিটু গ্রাফিক্স, ৬ গিগাবাইট এলপিডিডিআর৪এক্স র‌্যাম, ১২৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ, ২৫৬ জিবি মাইক্রো এসডি কার্ড সাপোর্ট, এলইডি ফ্ল্যাশসহ ৪৮, ৫, ২ এবং ২ মেগাপিক্সেলের এআই কোয়াড (চার) রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল মিডল পাঞ্চহোল সেলফি ক্যামেরা, ১৮ ওয়াট ফাস্ট চার্জিংসহ ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার লি-পলিমার ব্যাটারি, ফেস আনলক, ৩০ দিনের বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধাসহ এক বছরের বিক্রয়োত্তর সেবা।

এছাড়াও মেলায় ওয়ালটনের অন্যান্য স্মার্ট ডিভাইস ও এক্সেসরিজ প্রদর্শন ও বিক্রি হচ্ছে। যার মধ্যে রয়েছে বিভিন্ন মডেলের ট্যাবলেট, কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ, ইয়ারফোন, কার্ড রিডার, মেমোরি কার্ড, পাওয়ার ব্যাংক, ইউএসবি টাইপ সি ক্যাবল ইত্যাদি। এসব ডিভাইস ও এক্সেসরিজে গ্রাহকরা ১০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাচ্ছেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাজারে আসছে গ্যালাক্সি এম২১
নির্বাচিত

বাজারে আসছে গ্যালাক্সি এম২১

১২০ কোটি ডলারে জুক্স কিনছে অ্যামাজন
ই-কমার্স

অ্যামাজনের প্রাইম ডে স্থগিত

দেশের ফ্যাক্ট চেকিং ফার্মগুলো নিরপেক্ষ ভূমিকা পালন করছে না: পলক
প্রযুক্তি সংবাদ

দেশের ফ্যাক্ট চেকিং ফার্মগুলো নিরপেক্ষ ভূমিকা পালন করছে না: পলক

পশুর হাটে বিরক্তির আরেক নাম টিকটকার ও ইউটিউবার!
নির্বাচিত

পশুর হাটে বিরক্তির আরেক নাম টিকটকার ও ইউটিউবার!

টিকটকের সেফটি অ্যাম্বাসেডর হলেন তাহসান ও পূর্ণিমা
প্রযুক্তি সংবাদ

টিকটকের সেফটি অ্যাম্বাসেডর হলেন তাহসান ও পূর্ণিমা

পিক্সেল স্মার্টফোনে ড্যাশক্যাম মোড আনবে গুগল
নির্বাচিত

পিক্সেল স্মার্টফোনে ড্যাশক্যাম মোড আনবে গুগল

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই
নির্বাচিত

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মির্জা আব্বাসের মানহানির অভিযোগ, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন
সোশ্যাল মিডিয়া

মির্জা আব্বাসের মানহানির অভিযোগ, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক
প্রযুক্তি পরামর্শ

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
নির্বাচিত

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix