Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মেটাভার্সে নারীকে ‘ভার্চুয়ালি দলবদ্ধ ধর্ষণের’ অভিযোগ!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি ২০২২
মেটাভার্সে নারীকে ‘ভার্চুয়ালি দলবদ্ধ ধর্ষণের’ অভিযোগ!
Share on FacebookShare on Twitter

২০২১ সালের অক্টোবরে ফেসবুককে মেটা হিসেবে রিব্র্যান্ডিংয়ের ঘোষণা দেন মার্ক জাকারবার্গ। মেটাভার্সে যৌন সহিংসতার বিষয়টি ইতোমধ্যেই একটি উদ্বেগের কারণ হয়ে উঠতে শুরু করেছে। মেটার ‘হরাইজন ভেন্যুস’-এর নতুন ভার্চুয়াল দুনিয়ায় পা রাখা মাত্রই ‘ভার্চুয়ালি গণধর্ষণের’ শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন ৪৩ বছর বয়সী এক ব্রিটিশ নারী।

গত বছর ডিসেম্বরের শুরুর দিকে ভার্জ প্রতিবেদন করেছিল, একজন বেটা টেস্টার অভিযোগ তুলেছেন যে অপরিচিত কোনো ব্যক্তি তার অবতারের শরীরে হাত দিয়েছে।

জাগতিক বাস্তবতার সঙ্গে ঘটবে ভার্চুয়াল রিয়েলিটির মেলবন্ধন, এমন প্রতিশ্রুতি দেখিয়েই বিশ্ববাসীকে ‘মেটাভার্স’ টার্মটির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটার সিইও মার্ক জাকারবার্গ। কিন্তু এবার সেই মেটাভার্সেই পার্থিব নারকীয়তার সম্মুখীন হয়েছেন এক নারী।

লন্ডনভিত্তিক নিনা জেইন প্যাটেল নামের ওই নারী একটি মিডিয়াম পোস্টে তার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। সেখানে বলেন, যোগ দেওয়ার ৬০ সেকেন্ডের মধ্যেই তার ভার্চুয়াল অবতারকে (avatar) মৌখিক ও শারীরিকভাবে যৌন নিগ্রহ করতে থাকে তিন থেকে চারটি পুরুষ অবতার। সেই সঙ্গে তুলতে থাকে ঘটনার ছবিও।

“যখন আমি পালিয়ে বাঁচার চেষ্টা করতে থাকলাম, তারা আমার দিকে চিৎকার করল, ‘এমন ভান কোরো না যে তোমারও এটা ভালো লাগেনি,'” নিনা লেখেন।

গোটা ঘটনাটাকে পরাবাস্তব ও দুঃস্বপ্নের মতো বলে মনে করছেন তিনি। এত দ্রুত সবকিছু ঘটে গেছে যে, মেটাভার্সে কোন ধরনের নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা নেওয়া যায়, তা ভাববারও ফুসরত মেলেনি তার। বরং ওই ভয়ঙ্কর ঘটনার বিভীষিকাই দীর্ঘ সময় ধরে তাড়া করে বেড়িয়েছে তাকে।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাৎকারে নিনা জানান, ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুক্তি পেতে তিনি নিজের হেডফোনের তার পর্যন্ত ছিঁড়ে ফেলেছিলেন।

“নিয়মিত ইন্টারনেটেই যৌন হয়রানি কোনো মজা নয়। কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি বিষয়টিতে এক নতুন মাত্রা যোগ করেছে। এতে ঘটনাটির তীব্রতা আরো বেড়েছে,” ওই টেস্টার লেখেন।

“আমাকে গত রাতে শুধু জাপটেই ধরা হয়নি, বরং সেখানে আরও অনেকেই ছিল যারা এমন আচরণকে সমর্থন করেছে। এতে করে প্লাজায় আমার নিজেকে বিচ্ছিন্ন বলে মনে হচ্ছিল।”

এই ঘটনার প্রতিক্রিয়ায় মেটার হরাইজনের ভাইস প্রেসিডেন্ট ভার্জকে বলেন, “ঘটনাটি নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক।” পাশাপাশি তিনি যোগ করেন, ওই বেটা টেস্টার কোনো সেফটি ফিচার যোগ করেননি, যাতে করে অন্য কারও তার সঙ্গে ইন্টারাকশনকে ব্লক করে দেওয়া যায়। সার্বিকভাবে ওই টেস্টার ইতিবাচক মতামত দিয়েছেন বলেও জানান তিনি।

এ ধরনের প্রতিক্রিয়া অবশ্য মনঃপুত হয়নি গার্ডিয়ানের কলামিস্ট আরওয়া মাহদাউয়ির। তিনি একে কিছুটা “ক্যাজুয়াল ভিকটিম ব্লেমিং” হিসেবে আখ্যায়িত করেছেন।

“এটা আসলে কোনো নারীকে বলার মতো যে আপনি যদি রাস্তায় হাঁটতে গিয়ে হয়রানির শিকার হতে না চান, তাহলে আপনার উচিত ঘরে বসে থাকা,” তিনি লেখেন। “এভাবেই সেকেলে আমলের নারীবিদ্বেষকে ডিজিটাল যুগের উপযুক্ত করে রিপ্যাকেজ করা হয়েছে।”

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এনিডেস্কের মাধ্যমে আক্রমণের চেষ্টা করছে হ্যাকাররা
প্রযুক্তি সংবাদ

এনিডেস্কের মাধ্যমে আক্রমণের চেষ্টা করছে হ্যাকাররা

দেশে আসুসের এক্সপিরিয়েন্স জোন উদ্বোধন
প্রযুক্তি সংবাদ

দেশে আসুসের এক্সপিরিয়েন্স জোন উদ্বোধন

বিটকয়েনে নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্রীয় ব্যাংক
নির্বাচিত

৬০ হাজার ডলারে ছাড়িয়েছে বিটকয়েন মূল্য

আনঅফিসিয়াল মোবাইল বিক্রিতে মার্চ পর্যন্ত সময় পাচ্ছেন ব্যবসায়ীরা
প্রযুক্তি পরামর্শ

আপনার মোবাইল ফোন কি বৈধ? যাচাই করবেন যেভাবে

ফ্যানদের সময় থেকে এক ধাপ এগিয়ে রাখবে রিয়েলমি
প্রযুক্তি সংবাদ

ফ্যানদের সময় থেকে এক ধাপ এগিয়ে রাখবে রিয়েলমি

কর্মী ছাঁটাইয়ের চিন্তা স্যামসাংয়ের
নির্বাচিত

স্যামসাংয়ের পরিচালন মুনাফায় পতন অব্যাহত

Load More

ট্রেন্ডিং টপিক

পুরোনো ম্যাকবুক বিক্রির আগে যেসব কাজ করা জরুরি
প্রযুক্তি বাজার

পুরোনো ম্যাকবুক বিক্রির আগে যেসব কাজ করা জরুরি

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি
টেলিকম

ফোনে কথা বলার খরচ কমছে

ভার্চুয়াল জগৎ যখন অপরাধের ফাঁদ: কিশোর গ্যাংয়ের নেপথ্যে স্মার্টফোন
পাঁচমিশালি

ভার্চুয়াল জগৎ যখন অপরাধের ফাঁদ: কিশোর গ্যাংয়ের নেপথ্যে স্মার্টফোন

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন আজ
অর্থ ও বাণিজ্য

দাম বাড়বে ও কমবে যেসব পণ্যের

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ, আবেদনের সুযোগ পাবেন যারা
প্রযুক্তি সংবাদ

আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যোগ হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী

চলতি বছরের আগস্টের শেষদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে...

দরপতনের শীর্ষে বেক্সিমকো

দরপতনের শীর্ষে বেক্সিমকো

বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ২.৫ শতাংশ করল বিশ্বব্যাংক

বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ২.৫ শতাংশ করল বিশ্বব্যাংক

ইলন মাস্ক কোথায় অর্থ ব্যয় করেন?

কীভাবে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হচ্ছেন ইলন মাস্ক?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৮ ফেব্রুয়ারি ২০২২

মেটাভার্সে নারীকে ‘ভার্চুয়ালি দলবদ্ধ ধর্ষণের’ অভিযোগ!

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix