Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জামিন পেলেন ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের সিইও

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
জামিন পেলেন ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের সিইও
Share on FacebookShare on Twitter

গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে পাঁচ মাস আগে গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিপন মিয়া জামিন পেয়েছেন।

গ্রাহকের টাকা ফেরত দেওয়ার আপসনামা জমা দেওয়ার পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) তোফাজ্জল হোসেন আজ সোমবার এই জামিন মঞ্জুর করেন। এই তথ্য নিশ্চিত করেছেন রিপন মিয়ার আইনজীবী মো. শহীদ উদ্দিন।

জামিন আদেশে আদালত বলেছেন, মামলার বাদীপক্ষ ও আসামির মধ্যে আপস হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ৫ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করা হলো।

জামিন আদেশের পর রিপন মিয়ার পক্ষে আদালতে জামিননামা দাখিল করা হয়েছে।
গ্রাহকের তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের ছাত্র সৌরভ দে রিপন মিয়াকে আসামি করে রাজধানীর পল্টন মডেল থানায় গত বছরের ৩ অক্টোবর মামলা করেন। পরদিন রিপন মিয়াকে গ্রেপ্তার করে ঢাকার আদালতে তোলা হয়।

আইনজীবী শহীদ উদ্দিন বলেন, মামলার বাদীসহ অন্য ১০ জন গ্রাহকের টাকা ফেরত দেওয়ার বিষয়ে রিপন মিয়ার সঙ্গে আপস হয়েছে। লিখিত আপসনামা আদালতে জমা দেওয়া হয়েছে। আদালত সব পক্ষের কথা শুনে রিপনের জামিন মঞ্জুর করেছেন।

এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের এক প্রতিবেদন থেকে জানা গেছে, কিউকম ডটকমের পক্ষ থেকে ব্যবসায়িক কার্যক্রম চালু ও রিপন মিয়ার জামিন বিষয়ে আইন মন্ত্রণালয়ের কাছে একটি আবেদন জমা দেয়। ওই আবেদনে কিউকমের পক্ষ থেকে বলা হয়, প্রায় ৩৯৭ কোটি টাকার অধিক টাকা গেটওয়েতে আটক আছে। আর গুদামঘরেও প্রায় শতকোটি টাকার পণ্য মজুত রয়েছে। ইতিমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রায় ৫৯ কোটি টাকার অধিক অর্থ ৬ হাজার ৭২১ জন গ্রাহকের কাছে ফেরত দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। বাজারমূল্যের চেয়ে কমে পণ্য দেওয়ার কথা বলে গ্রাহকদের ধোঁকা দেওয়ার অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

পুলিশ জানায়, কিউকম প্রায় লক্ষাধিক পণ্য অনলাইনে বিক্রি করত। ক্রেতা আকৃষ্ট করতে তারা ‘বিজয় আওয়ার’, ‘স্বাধীনতা আওয়ার’ ও ‘বিগ বিলিয়ন’ নামে ২ থেকে ১৫ দিন সময় দিয়ে ১ লাখ ৬৭ হাজার টাকার মোটরসাইকেল ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রির প্রতিশ্রুতি দেয়। কিন্তু সময়মতো পণ্য সরবরাহ না করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেন ক্রেতারা।

Tags: কিউকম

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘একদিকে করোনা অন্যদিকে বেঁচে থাকার লড়াই’
নির্বাচিত

‘একদিকে করোনা অন্যদিকে বেঁচে থাকার লড়াই’

ফ্রিল্যান্সার আইডি কার্ড
নির্বাচিত

ফ্রিল্যান্সার আইডি কার্ড না থাকলে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারছেন না ফ্রিল্যান্সাররা

ই-কমার্স খাতে বিনিয়োগ পেতে উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে হবে
ই-কমার্স

ই-কমার্স খাতে বিনিয়োগ পেতে উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে হবে

অচিরেই আসছে রেডমি নোট ৮
নির্বাচিত

অচিরেই আসছে রেডমি নোট ৮

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিল হুয়াওয়ে
নির্বাচিত

করোনা মহামারি শিগগিরই থেমে যাবে: হুয়াওয়ে

বিশ্বের সেরা ৬ টি অটোমোবাইল কোম্পানি
অটোমোবাইল

বিশ্বের সেরা ৬ টি অটোমোবাইল কোম্পানি

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন
বিবিধ

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সঙ্গে যোগাযোগে ইমো ফ্রি দিচ্ছে বাংলালিংক
নির্বাচিত

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সঙ্গে যোগাযোগে ইমো ফ্রি দিচ্ছে বাংলালিংক

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!
বিবিধ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

পোশাক বদল থেকে ব্যক্তিগত মুহূর্ত রেকর্ড! মেটার চশমা নিয়ে ভয়ংকর তথ্য
প্রযুক্তি সংবাদ

পোশাক বদল থেকে ব্যক্তিগত মুহূর্ত রেকর্ড! মেটার চশমা নিয়ে ভয়ংকর তথ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করবে ভুটান
ছাড় ও অফার

বিএসসিপিএলসি’র ধামাকা অফার: সাবমেরিন কেবল ব্যান্ডউইডথে বিশেষ বোনাস ও মূল্যছাড়

বর্তমান সরকারের “সবার জন্য দ্রুত এবং নির্ভরযোগ্য ইন্টারনেট”...

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix