Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শীঘ্রই আসছে ভিভো প্যাড

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৮ মার্চ ২০২২
শীঘ্রই আসছে ভিভো প্যাড
Share on FacebookShare on Twitter

ভিভো বর্তমানে তাদের ব্র্যান্ডের প্রথম অ্যান্ড্রয়েড ট্যাবলেটটি বাজারে লঞ্চ করার প্রস্তুতি শুরু করেছে। এই ট্যাবটি ভিভো প্যাড নামে শীঘ্রই তাদের দেশীয় মার্কেট চীনে আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে৷ তবে লঞ্চের আগে সংস্থার তরফে ইতিমধ্যেই আসন্ন ট্যাবলেটের একাধিক টিজার সামনে আসতে শুরু করেছে।

এমনকি গতকাল (২৫ মার্চ) ভিভো আসন্ন ডিভাইসের সম্পূর্ন ডিজাইনটি প্রকাশ করেছে। আর এবার এক পরিচিত টিপস্টার ভিভো প্যাড- এর প্রধান স্পেসিফিকেশনগুলি অনলাইনে প্রকাশ করেছেন। এই স্পেসিফিকেশনের উপর ভিত্তি করে, অনুমান করা হচ্ছে আসন্ন ভিভো প্যাড একটি ফ্ল্যাগশিপ ট্যাবলেট হিসেবেই বাজারে পা রাখবে।

পারফরম্যান্সের জন্য, ভিভো প্যাডে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হতে পারে। এই চিপসেটটি একটি ৭ ন্যানোমিটার ফ্যাব্রিকেশন প্রক্রিয়ার ওপর নির্মিত এবং এটির সাথে অ্যাড্রেনো ৬৫০ জিপিইউ যুক্ত থাকবে। ট্যাবলেটটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক অরিজিনওএস ইউজার ইন্টারফেসে রান করবে।

ভিভো ইতিমধ্যেই আসন্ন ভিভো প্যাড ট্যাবলেটের ডিজাইনটি প্রকাশ করেছে। টিজার অনুযায়ী, এতে একটি ফ্ল্যাট এজ ডিজাইন দেখা যাবে, যার ব্যাক প্যানেলটি হবে মেটাল দ্বারা তৈরি। এই ডিভাইসটিতে ডুয়েল-রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে বলে নিশ্চিত করা হয়েছে, যা ব্যাক প্যানেলের ওপরের বাম কোণে থাকবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, ভিভো প্যাড ৮,০৪০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে। পূর্বে প্রকাশিত টিজারগুলি এই ট্যাবে একটি কোয়াড স্টেরিও স্পিকার সেটআপ থাকবে বলে নিশ্চিত করেছে। ট্যাবলেটের নীচের প্রান্তে টাইপ-সি চার্জিং পোর্ট দেখতে পাওয়া যাবে। আবার, ডান প্রান্তে পাওয়ার বাটন এবং ভলিউম রকারটি উপস্থিত থাকবে। কোয়াড-স্পিকারগুলি ডিভাইসের ওপরের এবং নীচের প্রান্ত বরাবর স্থাপন করা হবে।

এছাড়া, আসন্ন ভিভো ট্যাবলেটে ভিভো পেন্সিল ও সাপোর্ট করবে। ব্র্যান্ডটি ভিভো প্যাড-এর জন্য একটি সামঞ্জস্যপূর্ণ কীবোর্ড ফোলিও কেসও বাজারে আনবে, যেটিকে ম্যাগনেটিক পোগো পিন ব্যবহার করে ট্যাবলেটের সাথে সংযুক্ত করা যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ভিভোভিভো প্যাড

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোনের জন্য প্রয়োজনীয় কিছু অ্যাকসেসরিজ
নির্বাচিত

স্মার্টফোনের জন্য প্রয়োজনীয় কিছু অ্যাকসেসরিজ

ফোনের স্টোরেজ স্বল্পতায় ভুগছেন? রয়েছে সহজ সমাধান
কিভাবে করবেন

ফোনের স্টোরেজ স্বল্পতায় ভুগছেন? রয়েছে সহজ সমাধান

নতুন মোটরসাইকেল আনছে হোন্ডা
অটোমোবাইল

নতুন মোটরসাইকেল আনছে হোন্ডা

টিকটক যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি
প্রযুক্তি সংবাদ

লন্ডনে হবে টিকটকের প্রধান কার্যালয়?

জিওনি মোবাইলের নতুন সংযোজন জিওনি এম১৫
নির্বাচিত

জিওনি মোবাইলের নতুন সংযোজন জিওনি এম১৫

পরিবর্তন আসছে গুগল ক্রোমের লোগোতে
প্রযুক্তি সংবাদ

পরিবর্তন আসছে গুগল ক্রোমের লোগোতে

Load More

ট্রেন্ডিং টপিক

বিডিআইএক্স হোস্টিং নাকি সিডিএন—কখন কোনটি বেশি দরকার?
বিবিধ

বিডিআইএক্স হোস্টিং নাকি সিডিএন—কখন কোনটি বেশি দরকার?

ফাইবারগ্লাসের বডিতে আসছে ‘শাওমি ১৮ প্রো’ ও ‘১৮ প্রো ম্যাক্স’
নির্বাচিত

ফাইবারগ্লাসের বডিতে আসছে ‘শাওমি ১৮ প্রো’ ও ‘১৮ প্রো ম্যাক্স’

আইফোন ১৮ প্রো ও পিক্সেল ১১ প্রোর পথেই কি হাঁটবে গ্যালাক্সি এস২৭ আল্ট্রা?
প্রযুক্তি সংবাদ

আইফোন ১৮ প্রো ও পিক্সেল ১১ প্রোর পথেই কি হাঁটবে গ্যালাক্সি এস২৭ আল্ট্রা?

২৫-৩০ হাজার টাকার বাজেটে ক্যামেরা, ব্যাটারি ও দীর্ঘমেয়াদি ব্যবহারে সেরা ৫ স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

৫–৬ হাজার টাকায় স্মার্টফোন তৈরির উদ্যোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার দিল আইডিএলসি
নির্বাচিত

কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার দিল আইডিএলসি

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ চলাকালীন ফ্যান্টাসি ফুটবল চ্যালেঞ্জ...

নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের জটিলতা নিয়ে ঘুরপাক খাচ্ছে টেলিটক

বিদ্যুৎ গেলেই বন্ধ টেলিটকের ইন্টারনেট

১৬৫ হার্টজ ডিসপ্লে ও ৮,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও ১৬

১৬৫ হার্টজ ডিসপ্লে ও ৮,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও ১৬

পরমাণু প্রযুক্তিকে উন্নয়নের ভিত্তি করতে চায় সরকার

পরমাণু প্রযুক্তিকে উন্নয়নের ভিত্তি করতে চায় সরকার

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৮ মার্চ ২০২২

শীঘ্রই আসছে ভিভো প্যাড

Techzoom.TV |
TechzoomTV