Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রাশিয়ায় সেমিকন্ডাক্টর বিক্রিতে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৯ এপ্রিল ২০২২
২৩ বিলিয়ন ডলার সহায়তার প্রস্তাব মার্কিন আইনপ্রণেতাদের
Share on FacebookShare on Twitter

রাশিয়ার নজরদারি ড্রোন ও অন্যান্য সমরাস্ত্রে যুক্তরাষ্ট্রে তৈরি চিপ ব্যবহূত হয়ে আসছিল। যুক্তরাষ্ট্র সরকার কিংবা কোম্পানিগুলোর অজ্ঞাতে এ চিপ ব্যবহারের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছে জো বাইডেন প্রশাসন। এর আওতায় রাশিয়ার প্রযুক্তি খাতের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। রাশিয়ার বৃহত্তম চিপ নির্মাতা ও মাইক্রোইলেকট্রনিকস রফতানিকারক কোম্পানি মাইক্রনও এ তালিকায় রয়েছে। খবর রয়টার্স।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের আরোপিত সর্বশেষ এ নিষেধাজ্ঞার মূল লক্ষ্য রাশিয়ার প্রযুক্তি শিল্প, আগের অবরোধ-নিষেধাজ্ঞা পাশ কাটাতে ব্যবহূত নেটওয়ার্ক ও রুশ হ্যাকাররা। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়।

অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন এক বিবৃতিতে বলেন, এ অর্থহীন ও আরোপিত যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত আমরা পুতিনের ওয়ার মেশিনকে টার্গেট করা অব্যাহত রাখব। এ পর্যন্ত রাশিয়ার ২১টি প্রতিষ্ঠান ও ১৩ জন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। সামনে আরো তিনটি খাতে ওয়াশিংটন নিষেধাজ্ঞার ঘোষণা দিতে পারে বলে জানিয়েছে রয়টার্স। মহাকাশ, সামুদ্রিক ও ইলেকট্রনিকস খাতে কাজ করছে রাশিয়ার এমন যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এর আওতায় পড়তে পারে।

নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে থাকা সম্পদের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে ওই রুশ ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকরা তাদের সঙ্গে লেনদেনও করতে পারবে না। নিষেধাজ্ঞার তালিকায় আরো আছে মস্কোভিত্তিক কোম্পানি ‘সের্নিয়া ইঞ্জিনিয়ারিং’ ও যন্ত্রাংশ নির্মাতা ‘সের্টাল’। তাদের বিরুদ্ধে বেসামরিক খাতে ব্যবহারের কথা বলে রাশিয়ার প্রতিরক্ষা খাতের জন্য বেআইনি প্রক্রিয়ায় যন্ত্রাংশ ও প্রযুক্তি কেনার অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র সরকার। ওই দুই কোম্পানিসহ অন্য যে প্রতিষ্ঠান ও ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তারা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আরোপিত অবরোধ-নিষেধাজ্ঞা পাশ কাটানোর নেটওয়ার্কের অংশ ছিল বলে ওয়াশিংটনের ভাষ্য।

টেকইনসাইটসের চিপ ইকোনমিস্ট ড্যান হাচেসন বলেন, চলতি বছরে ৫৭ হাজার ৮০০ কোটি ইউনিট চিপ উৎপাদন করবে বৈশ্বিক চিপ শিল্প। এর মধ্যে ৬৪ শতাংশ কমোডিটি চিপ।

ড্রোন, গাইডেড মিসাইল, হেলিকপ্টার, যুদ্ধবিমান, গাড়ি ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইকুইপমেন্টে চিপ ব্যবহূত হয়। বিশেষজ্ঞরা বলছেন, সেখানে প্রায়ই পুরনো চিপ ব্যবহূত হয়। যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় রাশিয়াসংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের কাছে একেবারে জরুরি চিপ বিক্রিও বন্ধ হয়ে যাচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: সেমিকন্ডাক্টর

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফোনের ডিলিট হওয়া ছবি ফিরে পাওয়ার ৩ উপায়
কিভাবে করবেন

ফোনের ডিলিট হওয়া ছবি ফিরে পাওয়ার ৩ উপায়

আত্নহত্যা প্রবণতা রোধে মাঠে নেমেছে রেডিট
নির্বাচিত

আত্নহত্যা প্রবণতা রোধে মাঠে নেমেছে রেডিট

স্মার্টফোন ক্যামেরা প্রযুক্তির ভবিষ্যৎ হতে যাচ্ছে পেরিস্কোপ জুম লেন্স?
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ক্যামেরা প্রযুক্তির ভবিষ্যৎ হতে যাচ্ছে পেরিস্কোপ জুম লেন্স?

চলতি বছরে প্রযুক্তিপণ্য ক্রয়ে ব্যয় হবে ১ লাখ ৬৯ হাজার কোটি ডলার
প্রযুক্তি সংবাদ

চলতি বছরে প্রযুক্তিপণ্য ক্রয়ে ব্যয় হবে ১ লাখ ৬৯ হাজার কোটি ডলার

সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি প্রণয়ন করছে সরকার
প্রযুক্তি সংবাদ

সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি প্রণয়ন করছে সরকার

বেসিস নির্বাচনের প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

বেসিস নির্বাচনের প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত

Load More

ট্রেন্ডিং টপিক

১৫০ সিসির ঊর্ধ্বে মোটরসাইকেল নিবন্ধনে লাগবে টিআইএন
অটোমোবাইল

১৫০ সিসির ঊর্ধ্বে মোটরসাইকেল নিবন্ধনে লাগবে টিআইএন

ইন্টারনেট শিল্পে হামলা ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট শিল্পে হামলা ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি

মোবাইল টাওয়ারের রেডিয়েশন কি মানুষের জন্য ক্ষতিকর?
টেলিকম

মোবাইল টাওয়ারের রেডিয়েশন কি মানুষের জন্য ক্ষতিকর?

কারা থাকছেন পৃথিবীর প্রথম স্টারফ্লিটে, তাদের কাজ কী
বিবিধ

কারা থাকছেন পৃথিবীর প্রথম স্টারফ্লিটে, তাদের কাজ কী

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!
নির্বাচিত

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!

স্মার্টফোন বাজারে হুয়াওয়ে সবসময়ই তাদের উদ্ভাবনী প্রযুক্তি আর...

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

এসিআই মোটরসে ডেপুটি প্রোডাক্ট ম্যানেজার হিসেবে যোগ দিলেন আল জুবায়েদ তালুকদার

এসিআই মোটরসে ডেপুটি প্রোডাক্ট ম্যানেজার হিসেবে যোগ দিলেন আল জুবায়েদ তালুকদার

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৯ এপ্রিল ২০২২

রাশিয়ায় সেমিকন্ডাক্টর বিক্রিতে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

Techzoom.TV |
TechzoomTV