Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মেড ইন বাংলাদেশ মোবাইল সেট দেশের ৭০ ভাগ চাহিদা মেটাতে সক্ষম: টেলিযোগাযোগ মন্ত্রী

বাংলাদেশ এখন ডিজিটাল যন্ত্র উৎপাদনের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করছে: টেলিযোগাযোগ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১১ এপ্রিল ২০২২
মেড ইন বাংলাদেশ মোবাইল সেট দেশের ৭০ ভাগ চাহিদা মেটাতে সক্ষম: টেলিযোগাযোগ মন্ত্রী
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাংলাদেশ এখন ডিজিটাল যন্ত্র উৎপাদনের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করছে। সরকারের ডিজিটাল প্রযুক্তি বান্ধব নীতির ফলে দেশে ১৪টি মোবাইল উৎপাদন কোম্পানি মোবাইল সেট উৎপাদন করছে। মেড ইন বাংলাদেশ মোবাইল সেট দেশের শতকরা প্রায় ৭০ ভাগ চাহিদা মেটাতে সক্ষম। ক্রমান্বয়ে সেটি শতভাগে উন্নীত হবে। মন্ত্রী মোবাইল সেটের পাশাপাশি ল্যাপটপ, ট্যাব ও ডেস্কটপ উৎপাদনে কোম্পানি সমূহকে এগিয়ে আসার আহ্বান জানান।

মন্ত্রী গতকাল রোববার ঢাকার একটি হোটেলে বাংলাদেশে স্থাপিত কারখানা থেকে উৎপাদিত মোবাইল ফোনের নতুন ব্রান্ড এফ ২১-প্রো এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, বাংলাদেশে উৎপাদিত ডিজিটাল যন্ত্রের গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি গবেষণা ও উন্নয়নের প্রতি মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহকে গুরুত্ব দিতে হবে।দেশের সব মানুষের হাতে স্মার্টফোন থাকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন কম্পিউটার বিপ্লবের অগ্রদূত মোস্তাফা জব্বার।

তিনি ডিজিটাল যন্ত্র উৎপাদনকারী এবং রপ্তানিকারী হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালের ৬ আগস্ট ডিজিটাল ডিভাইস উৎপাদন ও রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠায় যে স্বপ্ন জাতিকে দেখিয়েছিলেন তা আজ পুরণ করতে আমরা সক্ষম হয়েছি।

তিনি বলেন, সরকারের প্রযুক্তি বান্ধব নীতির ফলে দেশে বিশ্ব মানের ১৪টি মোবাইল কোম্পানি মোবাইল ফোন কারখানা স্থাপন করেছে এবং আরও চারটি কারখানা স্থাপন পাইপ লাইনে আছে। এরই ধারাবাহিকতায় আমরা নেপাল ও নাইজেরিয়াসহ বিশ্বের বহুদেশে মোবাইল, ল্যাপটপ ও কম্পিউটার রপ্তানি করছি। আমেরিকায় ফাইভ-জি মোবাইল ফোন বাংলাদেশ রপ্তানি করছে বলে মন্ত্রী উল্লেখ করেন। সৌদি আরবে আমরা আইওটি যন্ত্র রপ্তানি করছি।

মোবাইল ফোন উৎপাদক ও মোবাইল অপারেটরদের যৌথ উদ্যোগ গ্রহণের মাধ্যমে সহজ কিস্তিতে যাতে ব্যবহারকারীরা স্মার্টফোন পেতে পারে সে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বলে মন্ত্রী উল্লেখ করে বলেন, আমরা দেশের শতকরা ৯৮ভাগ এলাকায় ফোর-জি নেটওয়ার্ক পৌছে দিতে সক্ষম হয়েছি কিন্তু সব মানুষের কাছে স্মার্ট ফোন পৌঁছাতে পারিন। জনগণের কাছে ফোরজি সেট পৌঁছানোর ব্যবস্থা করতে পারলে সাধারণ মানুষ উপকৃত হবে। ছাত্র-ছাত্রীদের জন্য এই সুযোগটা দরকার বলে শিক্ষায় ডিজিটাল রূপান্তরের এই অগ্রনায়ক তার অভিমত ব্যক্ত করেন।ইন্টারনেট পৃথিবীর বড় পাঠাগার, করোনাকালে একজন অতিদরীদ্র বাবাও তার সন্তানকে পড়ালেখার জন্য স্মার্টফোন হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছে।

তিনি মোবাইলের ডাটাকে মেয়াদহীন করার জন্য টেলিকম অপারেটরদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, আমি টাকা দিয়ে ডাটা কিনবো যতোদিনে খুশি ডাটা ব্যবহার করবো। বাজার থেকে চাল কিনলে দোকানদার কি আমাকে শর্ত দেয় যে সাতদিনে চাল খেতে হবে। মন্ত্রী প্রশ্ন করেন অপারেটরের নেটওয়ার্ক ঠিক না থাকলে আমি কি মেয়াদের মাঝে আমার ডাটা ব্যবহার করতে পারবো।

মন্ত্রী টেলিটককে এজন্য ধন্যবাদ দেন ও সবাইকে টেলিটকের মতো মেয়াদহীন ডাটার প্যাকেজ প্রদানের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার উপস্থিত ছিলেন।

Tags: মেয়াদহীন ডাটা প্যাকেজ

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিকাশে ১০০ টাকা ফ্রি পাবেন যেভাবে
নির্বাচিত

জনপ্রিয়তাকে হাতিয়ার করে খরচ বাড়াচ্ছে বিকাশ

১০ সেপ্টেম্বর আসছে নতুন আইফোন
নির্বাচিত

আইফোন: উৎপাদন বাড়ছে তিনগুণ

নতুন ফোন নিয়ে বাজারে ফিরল অনার
প্রযুক্তি সংবাদ

নতুন ফোন নিয়ে বাজারে ফিরল অনার

ডাকা হবে ফেসবুক-টিকটককে, জবাব চাইবে বিটিআরসি
প্রযুক্তি সংবাদ

ডাকা হবে ফেসবুক-টিকটককে, জবাব চাইবে বিটিআরসি

গুগল ম্যাপসে আরও সহজ হলো দিকনির্দেশনা
টিপস

জেনে নিন গুগলের ম্যাপস ব্যবহারের নিয়ম

হুয়াওয়ের কাছে পণ্য সরবরাহের লাইসেন্স পেলো ইনটেল
প্রযুক্তি সংবাদ

৫জি নেটওয়ার্কে হুয়াওয়েকে নিষিদ্ধ করলো সুইডেন

Load More

ট্রেন্ডিং টপিক

খামেনিকে হত্যার ‘নেপথ্যে সৌদি আরব’!
বিবিধ

খামেনিকে হত্যার ‘নেপথ্যে সৌদি আরব’!

দেশে বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন, তেল ও বিদ্যুতে চলবে ১,০০০ কিলোমিটার পর্যন্ত
অটোমোবাইল

দেশে বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন, তেল ও বিদ্যুতে চলবে ১,০০০ কিলোমিটার পর্যন্ত

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
নির্বাচিত

উঁকি দিলেও লাভ নেই, নতুন স্মার্টফোনের আকর্ষণীয় ফিচার

বছরের প্রথম মাসে রেমিট্যান্স এলো তিন বিলিয়ন ডলারের বেশি
অর্থ ও বাণিজ্য

টানা তিন মাস ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix