Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘নগদ মেলায় ৬০ শতাংশ ইন্সট্যান্ট ক্যাশব্যাক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৩ এপ্রিল ২০২২
‘নগদ মেলায় ৬০ শতাংশ ইন্সট্যান্ট ক্যাশব্যাক
Share on FacebookShare on Twitter

ডাক বিভাগের জনপ্রিয় মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর গ্রাহকদের জন্য এলো ই-কমার্স প্ল্যাটফর্ম ‘নগদ মেলা’। দেশের ক্রমবর্ধমান ই-কমার্স খাতে ক্রেতাদের সহজ এবং ঝামেলাহীন অনলাইন কেনাকাটার সুযোগ দিতে এবং দ্রুততম সময়ে পণ্য ও সেবা গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার নিশ্চয়তা দেবে প্ল্যাটফর্মটি।

বিপুল পরিমাণ দেশি ও বিদেশি মানসম্মত পণ্যসম্ভার নিয়ে ‘নগদ মেলা’ এখন গ্রাহকদের অনলাইন কেনাকাটার সেবা দিয়ে যাবে। এই উদ্যোগের সার্বিক সহযোগিতায় আছে বেসরকারি প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান ‘ডট লাইনস’।

গ্রাহকেরা এখন থেকে ‘নগদ’ অ্যাপ থেকে সহজেই ‘নগদ মেলা’ ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে ‘নগদ’ অ্যাপ-এ প্রবেশ করে ‘নগদ মেলা’ অপশনটি বাছাই করতে হবে। অথবা যেকোনো আগ্রহী ক্রেতা সরাসরি https://nagadmela.com/ এই ওয়েবসাইটে ভিজিট করেও কেনাকাটা করার সুযোগ পাবেন।
গ্রাহকদের পছন্দের ছয়টি জনপ্রিয় ক্যাটাগরিতে দশ হাজারেরও বেশি পণ্য নিয়ে সাজানো হয়েছে ‘নগদ মেলা’। ইলেকট্রনিক্স গ্যাজেট থেকে শুরু করে জনপ্রিয় মোবাইল ব্র্যান্ডস, লাইফস্টাইল পণ্য, বাচ্চাদের জামাকাপড় ও খেলনা সামগ্রী, পার্সোনাল কেয়ার থেকে ঘর সাজানোর নানা রকম পণ্য পাওয়া যাচ্ছে প্ল্যাটফর্মটিতে।

এ ছাড়া ঈদকে সামনে রেখে ‘নগদ মেলা’ সাজানো হয়েছে বাছাইকৃত দেশি-বিদেশি ১০,০০০ এরও বেশি পণ্যসম্ভার নিয়ে। উৎসবের এই মৌসুমে পণ্যগুলো ক্রয়ে গ্রাহকেরা চাঁদরাত পর্যন্ত উপভোগ করতে পারবেন ৬০ শতাংশ পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক। পাশাপাশি ডেলিভারি পার্টনার হিসেবে ই-কুরিয়ারের দেশব্যাপী নেটওয়ার্কের মাধ্যমে ৩ থেকে ৫ দিনের মধ্যেই পণ্য পৌঁছে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে ‘নগদ মেলা’।

‘নগদ মেলা’ বিষয়ে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘আমরা বিশ্বাস করি বাংলাদেশকে একটি ক্যাশলেস সোসাইটি হিসেবে গড়ে তুলতে ‘নগদ মেলা’-এর মতো উদ্ভাবনী উদ্দ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশা করি, নগদ ও ডট লাইনস-এর এই পার্টনারশিপের সুফল আমাদের গ্রাহকেরা উপভোগ করবেন, যা দেশের ই-কমার্স ইন্ডাস্ট্রিতে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে।’

‘নগদ মেলা’ গ্রাহকদের জন্য পূর্ণাঙ্গ একটি মার্কেটপ্লেস যা তৈরি করা হয়েছে দেশীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সমন্বয়ে। এর মাধ্যমে গ্রাহকেরা ঘরে বসেই ‘নগদ’-এর মাধ্যমে মূল্য পরিশোধ করে দৈনন্দিন প্রয়োজনীয় সব কেনাকাটা সম্পন্ন করতে পারবেন। ‘নগদ মেলা’ থেকে কেনাকাটাসহ দারুণ সব অফার উপভোগ করতে গ্রাহকদের ‘নগদ’ অ্যাকাউন্ট অবশ্যই সচল থাকতে হবে। এই প্ল্যাটফর্মের অভিযোগ ও ব্যবস্থাপনাসহ সব ধরনের গ্রাহক সেবা ডট লাইনস দ্বারা পরিচালিত হবে ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নগদ

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বের প্রথম এন্ড টু এন্ড মিলিমিটার ওয়েভ ওটিএ কর্মক্ষমতা পরীক্ষায় নেতৃত্ব দিল জেডটিই
প্রযুক্তি সংবাদ

বিশ্বের প্রথম এন্ড টু এন্ড মিলিমিটার ওয়েভ ওটিএ কর্মক্ষমতা পরীক্ষায় নেতৃত্ব দিল জেডটিই

চীনের বাজারে ব্যবসা হারাচ্ছে অ্যাপল
নির্বাচিত

অ্যাপলের ব্যবসায় দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে

কোনটি কিনবেন: ল্যাপটপ নাকি ডেস্কটপ?
কিভাবে করবেন

কোনটি কিনবেন: ল্যাপটপ নাকি ডেস্কটপ?

মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট খরচ বাড়ছে
টেলিকম

মোবাইল ইন্টারনেটে গ্রাহক ১১ কোটি ৫৪ লাখ

দেশে বিনামূল্যে নেটফ্লিক্স দেখার সুযোগ, জেনে নিন উপায়
টিপস

দেশে বিনামূল্যে নেটফ্লিক্স দেখার সুযোগ, জেনে নিন উপায়

৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা
নির্বাচিত

৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা

Load More

ট্রেন্ডিং টপিক

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

খামারিদের কাছে আধুনিক প্রযুক্তি পৌঁছে দিতে গবেষণার কোনো বিকল্প নেই: কৃষিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

খামারিদের কাছে আধুনিক প্রযুক্তি পৌঁছে দিতে গবেষণার কোনো বিকল্প নেই: কৃষিমন্ত্রী

ইলন মাস্ক কোথায় অর্থ ব্যয় করেন?
প্রযুক্তি সংবাদ

কীভাবে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হচ্ছেন ইলন মাস্ক?

সমঝোতা স্মারকে সই করল ইরান-যুক্তরাষ্ট্র, কে বেশি সুবিধা পেল?
বিবিধ

সমঝোতা স্মারকে সই করল ইরান-যুক্তরাষ্ট্র, কে বেশি সুবিধা পেল?

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভিভোর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় ৪,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণ
নির্বাচিত

ভিভোর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় ৪,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণ

দেশব্যাপী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ‘দেখা হয় নাই চক্ষু...

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৩ এপ্রিল ২০২২

‘নগদ মেলায় ৬০ শতাংশ ইন্সট্যান্ট ক্যাশব্যাক

Techzoom.TV |
TechzoomTV