Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গ্রামীণফোনের ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

ভার্চুয়াল মাধ্যমে গ্রামীণফোনের ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
গ্রামীণফোনের কলরেট বাড়ছে
Share on FacebookShare on Twitter

আজ গ্রামীণফোনের ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী এ বছর ধারাবাহিকভাবে তৃতীয়বারের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা পরিচালনা করে গ্রামীণফোন।

গ্রামীণফোনের কোম্পানি সচিব এস এম ইমদাদুল হকের পরিচালনায় ভার্চুয়াল এজিএমে অংশ নেন গ্রামীণফোনের বোর্ড চেয়ারম্যান ইয়র্গেন সি. অ্যারেন্টজ রোস্ট্রাপ ও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইয়াসির আজমানসহ বোর্ড সদস্য এবং প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

গ্রামীণফোনের বোর্ড চেয়ারম্যান ইয়র্গেন সি. অ্যারেন্টজ রোস্ট্রাপ বলেন, “২০২১ সাল আমাদের জন্য বেশ শিক্ষণীয় এক বছর ছিলো। পুরো বছর জুড়েই কোভিড-১৯ এর নতুন ভ্যারিয়েন্ট উদ্ভূত নানা চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের টিম বেশ দৃঢ় ও প্রতিশ্রুতিবদ্ধ ছিলো; তাই তারা গ্রাহকদের ক্রমবর্ধমান কানেক্টিভিটি সল্যুশনের চাহিদা পূরণে সক্ষম হয়েছে। প্রতিকূল সময় সত্ত্বেও, টেকনোলজি সার্ভিস প্রোভাইডার ও ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার হিসেবে আমরা বিপুল পরিমাণ বিনিয়োগ, পণ্য ও সেবার ক্ষেত্রে উদ্ভাবন এবং কমিউনিটিকে সহায়তা করার জন্য প্রয়োজনীয় নানা পদক্ষেপ গ্রহণ করেছি। প্রত্যাশিত প্রবৃদ্ধি অর্জনের জন্য আমরা নেটওয়ার্ক ও তরঙ্গের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ করেছি এবং অত্যাধুনিক ও ভবিষ্যৎ উপযোগী সক্ষমতাসম্পন্ন নেটওয়ার্ক অপারেটিং পার্টনার অন্তর্ভুক্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সচেষ্ট রয়েছি। সবসময় গ্রামীণফোনের সাথে থাকার জন্য সকল পার্টনার, কর্মী ও গ্রাহকদের প্রতি আমরা কৃতজ্ঞ। এক সাথে আমরা সবকিছু সম্ভব করতে পারবো।”

গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, “বাংলাদেশের স্ব-নির্ভর ডিজিটাল অর্থনীতির দেশে পরিণত হওয়ার লক্ষ্যপূরণে ভবিষ্যত প্রবৃদ্ধি, ভবিষ্যত উপযোগী সক্ষমতা তৈরি, পরিচালন মডেল ও অর্থপূর্ণ সামাজিক প্রভাব তৈরিতে ২০২১ সাল আমাদের জন্য ছিলো ভিত্তিস্বরূপ। নেটওয়ার্ক ও অভিজ্ঞতার মান বৃদ্ধির ফলে গ্রাহক সংখ্যা ও সেবার ব্যবহার বৃদ্ধির কারণে ২০২১ সালে প্রবৃদ্ধির গতিশীলতাসহ আমরা ইতিবাচক অর্থনৈতিক ফলাফল অর্জন করতে পেরেছি। গ্রাহক, অংশীজন ও শেয়ারহোল্ডারদের জীবনে ভ্যালু তৈরির মাধ্যমে আগামী দিনগুলোতে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার হিসেবে কাজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

 

গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ ২০২১ সালের জন্য পরিশোধিত মূলধনের ১২৫ শতাংশ হারে (অর্থাৎ, ১০ টাকার শেয়ারে ১২.৫০ টাকা প্রতি শেয়ার) চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর ফলে, এ নগদ লভ্যাংশের পরে পরিশোধিত মূলধনের মোট লভ্যাংশের পরিমাণ দাঁড়িয়েছে ২৫০ শতাংশ, যার মধ্যে রয়েছে পূর্ববর্তী ১২৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ, যা ২০২১ সালে কর পরবর্তী মুনাফার ৯৮.৯১ শতাংশ।

উন্নত কাভারেজ ও গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী উদ্যোগে গ্রহণে গ্রামীণফোন এর পরিকল্পনা বাস্তবায়নে কার্যক্রমগত দক্ষতা এবং সঠিক কৌশল নির্ধারণে প্রতিশ্রুতিবদ্ধ। গ্রাহকদের সেরা কানেক্টিভিটি অভিজ্ঞতা ও দেশের ধারাবাহিক প্রবৃদ্ধিকে এগিয়ে নিতে টেক সার্ভিস লিডার গ্রামীণফোন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃক আয়োজিত ফাইভজি’র তরঙ্গ নিলামে অংশ নিয়ে ২.৬ গিগাহার্টজ ব্যান্ডে সর্বোচ্চ বরাদ্দকৃত ৬০ মেগাহার্টজ তরঙ্গ ক্রয় করে। এছাড়াও, ডিজিটাল রূপান্তর ও পরিবেশ সুরক্ষার বিষয়টি বিবেচনা করে গত ২৫ এপ্রিল গ্রামীণফোন গ্রাহকদের জন্য ই-সিম নিয়ে এসেছে। যাত্রা শুরুর পর থেকে বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রেখে গ্রামীণফোন এর পথচলার ২৫ বছর সম্পন্ন করেছে। এখন প্রতিষ্ঠানটি সামনের দিনগুলোতে দেশের মানুষের জীবনে ইতিবাচক ভূমিকা রাখতে তাদের ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রাখার প্রয়াসে কাজ করছে। কারণ, গ্রামীণফোন বিশ্বাস করে, ডিজিটাল কানেক্টিভিটির মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার এখনই সময়।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গ্রামীণফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

যেভাবে অ্যানড্রয়েডে হিডেন ফোল্ডার তৈরি করবেন
নির্বাচিত

যেভাবে অ্যানড্রয়েডে হিডেন ফোল্ডার তৈরি করবেন

এআই প্ল্যাটফর্ম চালু করেছে ইনফিনিক্স
নির্বাচিত

এআই প্ল্যাটফর্ম চালু করেছে ইনফিনিক্স

একসাথে বাজার সম্প্রসারণে কাজ করতে রিয়েলমি-দারাজের চুক্তি
ই-কমার্স

একসাথে বাজার সম্প্রসারণে কাজ করতে রিয়েলমি-দারাজের চুক্তি

বাড়ছে গ্রামীণফোনের কলরেট
টেলিকম

করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় গ্রামীণফোন

চীনে উৎপাদিত ম্যাক প্রোর যন্ত্রাংশে শুল্কছাড় নয়: ডোনাল্ড ট্রাম্প
নির্বাচিত

চীনে উৎপাদিত ম্যাক প্রোর যন্ত্রাংশে শুল্কছাড় নয়: ডোনাল্ড ট্রাম্প

ইউটিউবে পিকচার ইন পিকচার মোড ব্যবহারে প্রিমিয়াম সাবস্ক্রিপশন লাগবে না
নির্বাচিত

ইউটিউবে পিকচার ইন পিকচার মোড ব্যবহারে প্রিমিয়াম সাবস্ক্রিপশন লাগবে না

Load More

ট্রেন্ডিং টপিক

স্বপ্ন’র মার্কেটিং অ্যান্ড গ্রোথ-এর ডিরেক্টর হলেন মাহাদী ফয়সাল
নির্বাচিত

স্বপ্ন’র মার্কেটিং অ্যান্ড গ্রোথ-এর ডিরেক্টর হলেন মাহাদী ফয়সাল

২০০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা স্মার্টফোন আনছে হুয়াওয়ে?
টেলিকম

হুয়াওয়ে সরিয়ে নেটওয়ার্কে নতুন সরবরাহকারী খুঁজছে স্পেনের মাসঅরেঞ্জ

নিনতেন্দোর মুনাফা বেড়েছে ৫৩.৫ শতাংশ
প্রযুক্তি সংবাদ

নিনতেন্দোর মুনাফা বেড়েছে ৫৩.৫ শতাংশ

ইলেকট্রিক স্কুলবাস আমদানিতে শুল্ককর অব্যাহতি দিল এনবিআর
অর্থ ও বাণিজ্য

৩০ নভেম্বরের মধ্যে নতুন বিআইএন ব্যবহারের নির্দেশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

গ্যালাক্সি এ২৭ ৫জি: সাশ্রয়ী দামে পাতলা ও স্টাইলিশ ফোন আনল স্যামসাং

গ্যালাক্সি এ২৭ ৫জি: সাশ্রয়ী দামে পাতলা ও স্টাইলিশ ফোন আনল স্যামসাং

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সিআইডির জালে অনলাইন জুয়ার চক্র
প্রযুক্তি সংবাদ

সিআইডির জালে অনলাইন জুয়ার চক্র

অনলাইন বেটিং ও জুয়ার ওয়েবসাইট পরিচালনা, এমএফএস ও...

৬৫০০ এমএএইচ ব্যাটারি ও ১৪৪ হার্টজ ডিসপ্লে, টেকনো পোভা ৮ প্রো উন্মোচন

৬৫০০ এমএএইচ ব্যাটারি ও ১৪৪ হার্টজ ডিসপ্লে, টেকনো পোভা ৮ প্রো উন্মোচন

এআইয়ের অপব্যবহারে বাড়ছে সাইবার হামলার গতি, নতুন ঝুঁকি দেখছে সফোস

এআইয়ের অপব্যবহারে বাড়ছে সাইবার হামলার গতি, নতুন ঝুঁকি দেখছে সফোস

দুদকের কালো তালিকাভুক্তির সুপারিশের মধ্যেই হুয়াওয়ের খরচে চীন সফরে টেলিটক এমডি

দুদকের কালো তালিকাভুক্তির সুপারিশের মধ্যেই হুয়াওয়ের খরচে চীন সফরে টেলিটক এমডি

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৬ এপ্রিল ২০২২

গ্রামীণফোনের ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix