Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্টারলিংক ও এলটিডিকে ভর্তুকি দেবে না যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৬ আগস্ট ২০২২
স্টারলিংকের আরো ৫২টি স্যাটেলাইট উেক্ষপণ
Share on FacebookShare on Twitter

প্রত্যন্ত অঞ্চলে উন্নত মানের ও গতিশীল ইন্টারনেট সংযোগ প্রদানে পৃথিবীর নিম্নকক্ষপথে স্যাটেলাইট উেক্ষপণ করছে ইলোন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারলিংক। সম্প্রতি স্টারলিংক ও এলটিডি ব্রডব্যান্ড যুক্তরাষ্ট্রের প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক বিস্তারে ২০০ কোটি ডলার ভর্তুকি প্রদানের আবেদন করে। কিন্তু দেশটির ফেডারেল কমিউনিকেশন কমিশন (এফসিসি) এ আবেদন নাকোচ করে দিয়েছে। খবর রয়টার্স ও টেকটাইমস।

এফসিসির তথ্যানুযায়ী, এর আগে স্টারলিংক এবং অন্য একটি প্রতিষ্ঠানকে আবেদনের পরিপ্রেক্ষিতে ১৩০ কোটি ডলার দেয়া হয়েছিল। কিন্তু তারা প্রতিশ্রুতি অনুযায়ী পরিষেবা দিতে পারেনি। ২০২০ সালের ডিসেম্বরে এফসিসি রুরাল ডিজিটাল অপরচুনিটি ফান্ড থেকে তিন শতাধিক দরদাতাকে অস্থায়ীভাবে ৯২০ কোটি ডলার দিয়েছিল। সে সময় এলটিডি ১৩২ কোটি এবং স্পেসএক্সের স্টারলিংক ইন্টারনেট নিলাম থেকে ৮৮ কোটি ৫০ লাখ ডলার পেয়েছিল।

ভর্তুকি বাতিলের বিষয়ে স্পেসএক্সের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। এফসিসির চেয়ারওম্যান জেসিকা রোজেনওরসেন এক বিবৃতিতে বলেন, স্টারলিংকের যে প্রযুক্তি তাতে ভবিষ্যতের জন্য প্রতিশ্রুতি রয়েছে। বিবৃতিতে প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি আবেদন নাকোচের বিষয়টি উল্লেখ করা হয়েছে। কিন্তু এফসিসি স্টারলিংকের প্রযুক্তিগত উন্নয়নে বিনিয়োগের বিষয়ে কিছুটা সন্দিহান। কেননা তাদের পরিষেবা গ্রহণে ভোক্তাকে ৬০০ ডলার দিয়ে আলাদা ডিশ কিনতে হবে।

লোয়া, মিনেসোটা, নেব্রাস্কা, সাউথ ডাকোটা ও উইসকনসিনে এলটিডির নিজস্ব টাওয়ার রয়েছে। এফসিসির আবেদন নাকোচের বিষয়টিকে তারা অত্যন্ত হতাশাজনক বলে উল্লেখ করেছে। এক ই-মেইল বার্তায় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কোরি হাওয়ার বলেন, প্রত্যন্ত অঞ্চলের আমেরিকানদের জন্য এলটিডি ব্রডব্যান্ড কী সুবিধা আনতে পারে, এফসিসি হয়তো সেটি উপলব্ধি করতে পারেনি। আমরা আবেদনপত্রটি পুনর্বিবেচনা করছি। পর্যবেক্ষণ শেষে আমরা পরবর্তী পদক্ষেপ নেব।

ফেডারেল কমিউনিকেশন কমিশন জানায়, পৃথিবীর নিম্নকক্ষপথে স্যাটেলাইট উেক্ষপণ এবং এর প্রযুক্তির মাধ্যমে ৩৫টি রাজ্যের ৬ লাখ ৪২ হাজার ৯২৫টি স্থানে প্রতি সেকেন্ডে ১০০ মেগাবিট ডাউনলোড ও ২০ মেগাবিট আপলোড স্পিড প্রদানে ভর্তুকির জন্য আবেদন করেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্টারলিংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশেই নির্মিত হলো ব্যয়বহুল থ্রিডি অ্যানিমেটেড ফিল্ম ‘টুমরো’!
নির্বাচিত

দেশেই নির্মিত হলো ব্যয়বহুল থ্রিডি অ্যানিমেটেড ফিল্ম ‘টুমরো’!

ফোন নম্বর লুকিয়ে কল করবেন যেভাবে
কিভাবে করবেন

ফোন নম্বর লুকিয়ে কল করবেন যেভাবে

ওয়াইফাই গতি বাড়ানোর উপায়
কিভাবে করবেন

ওয়াই-ফাইয়ের গতি দ্বিগুণ করা যায় যে কৌশলে

ফ্রিজ সার্ভিসে এয়ার টিকিট জেতার সুযোগ দিচ্ছে ১০০০ফিক্স
ছাড় ও অফার

ফ্রিজ সার্ভিসে এয়ার টিকিট জেতার সুযোগ দিচ্ছে ১০০০ফিক্স

‘বিশ্ব বদলে দেওয়া’ ব্রেইন চিপ এখন চূড়ান্ত মুহূর্তে: উদ্ভাবক
প্রযুক্তি সংবাদ

‘বিশ্ব বদলে দেওয়া’ ব্রেইন চিপ এখন চূড়ান্ত মুহূর্তে: উদ্ভাবক

শাওমির কম দামের স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

শাওমির কম দামের স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

‘এক পাও সরবো না এখান থেকে’ বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি
বিবিধ

‘এক পাও সরবো না এখান থেকে’ বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি

নেটওয়ার্কের খোঁজে মগডালে উঠে গেলেন প্রধান শিক্ষক, দিলেন হাজিরা
টেলিকম

নেটওয়ার্কের খোঁজে মগডালে উঠে গেলেন প্রধান শিক্ষক, দিলেন হাজিরা

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক
নির্বাচিত

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

সপ্তাহের সবচেয়ে পঠিত

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মেমরি সংকটের মধ্যেও শীর্ষে আইফোন, স্মার্টফোন বাজারে রেকর্ড পতন
প্রযুক্তি বাজার

আইফোনের সাতটি মডেলে গুরুতর নিরাপত্তার ত্রুটি, ঝুঁকিতে ব্যবহারকারীরা

অ্যাপলের কয়েকটি জনপ্রিয় পুরোনো আইফোন মডেলে গুরুতর নিরাপত্তা...

প্রতিটি ফোন কল, অ্যাপ ও ঘরে এআই চান ধনকুবের আম্বানি

প্রতিটি ফোন কল, অ্যাপ ও ঘরে এআই চান ধনকুবের আম্বানি

হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬

হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬

বিশ্বকাপের প্রতি গোলে ১ জিবি বোনাস ডেটা দেবে বাংলালিংক

বিশ্বকাপের প্রতি গোলে ১ জিবি বোনাস ডেটা দেবে বাংলালিংক

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৬ আগস্ট ২০২২

স্টারলিংক ও এলটিডিকে ভর্তুকি দেবে না যুক্তরাষ্ট্র

Techzoom.TV |
TechzoomTV