Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আসছে পাসওয়ার্ডহীন টেক দুনিয়া

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 29 August 2022
আসছে পাসওয়ার্ডহীন টেক দুনিয়া
Share on FacebookShare on Twitter

যেকোনো ইন্টারনেটভিত্তিক সেবা পাওয়ার জন্যই খুলতে হয় অ্যাকাউন্ট। প্রতিটি অ্যাকাউন্ট খোলার সময়ই সেবাগুলো মনে করিয়ে দেয় শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের প্রয়োজনীয়তার কথা। কেননা সহজেই অনুমান করা গেলে যে কেউ এসব অ্যাকাউন্টে ঢুকে সেসবের দখল নিয়ে নিতে পারবে। সমস্যা শুরু সেখানেই।

বর্তমানে যেসব ব্যবহারকারী ইন্টারনেটে তেমন সময় ব্যয় করে না, তাদেরও অন্তত ২০টি সেবার অ্যাকাউন্ট রয়েছে। আর বেশির ভাগ ব্যবহারকারীর রয়েছে কয়েক শ অ্যাকাউন্ট। এত অ্যাকাউন্টের লগ ইন পাসওয়ার্ড আলাদাভাবে মুখস্থ রাখা প্রায় অসম্ভব। ফলাফল একই পাসওয়ার্ড একাধিক জায়গায় ব্যবহৃত হচ্ছে। ফলে হ্যাকারদের জন্য অ্যাকাউন্ট দখল করা হয়ে যাচ্ছে সহজ।

ওয়েবের শুরু থেকেই চলে আসা পাসওয়ার্ড প্রযুক্তিকে পেছনে ফেলে আরো নিরাপদ ও সহজ অ্যাকাউন্ট সিকিউরিটি সিস্টেম নিয়ে কাজ করছে মূল তিনটি প্রযুক্তি কম্পানি—গুগল, মাইক্রোসফট ও অ্যাপল। তারা মিলিতভাবে পাসওয়ার্ডবিহীন নিরাপদ ওয়েব তৈরির লক্ষ্যে একত্রে কাজ করবে বলে জানিয়েছে। এত দিন কম্পানিগুলো এ বিষয়ে কাজ করছিল আলাদাভাবে। ফলে ওয়েবসেবা প্রদানকারীদের একাধিক সিস্টেম সাপোর্ট করার ঝামেলা পোহাতে হচ্ছিল। ফলে ওয়েবসাইটগুলো বেশির ভাগ সময়ই নতুন প্রটোকলের বদলে পুরনো পাসওয়ার্ড সিস্টেমই ব্যবহার করে আসছে।

বর্তমানে উইন্ডোজ ডেস্কটপ ও ল্যাপটপ, অ্যাপলের প্রতিটি ডিভাইস এবং গুগলের অ্যানড্রয়েড ও ক্রোমওএস মেশিনগুলোর প্রতিটির মধ্যেই আছে নিরাপদ তথ্য নিয়ে কাজ করার জন্য বিশেষ হার্ডওয়্যার, যাকে ‘সিকিউর অনক্লেভ’ বলা হয়ে থাকে। এই চিপের মধ্যে থাকা তথ্য অপারেটিং সিস্টেম বা অন্য কোনো সফটওয়্যার বা হার্ডওয়্যার সরাসরি পড়তে পারে না। বরং মূল সিস্টেম ব্যবহারকারীর পরিচয় শনাক্তকারী কোনো ইনপুট, যেমন—ফেস স্ক্যান, ফিঙ্গারপ্রিন্ট বা পিন কোড সিকিউর অনক্লেভে পাঠিয়ে দিতে পারে। পরিচয় যাচাই করে এরপর সিকিউর অনক্লেভ তার মধ্যে থাকা গোপনীয় তথ্য এনক্রিপ্ট করে তবেই অপারেটিং সিস্টেমকে জানায়। প্রতিবার তথ্য নতুন করে এনক্রিপ্ট হয়ে থাকে, ফলে দেখে বোঝার উপায় নেই কোন তথ্য কী রূপে সিকিউর অনক্লেভ থেকে পাওয়া যাচ্ছে। শুধু সেই তথ্য যে সেবার জন্য ব্যবহার্য, সেখানেই সেটি ডিক্রিপ্ট করার কি (key) দেওয়া থাকে। ফলে যদি ব্যবহারকারীরা অনলাইন অ্যাকাউন্টে লগ ইন করার জন্য নিজের মনগড়া পাসওয়ার্ড ব্যবহার না করে, বরং সিকিউর অনক্লেভের মাধ্যমে ওয়েবসেবাটিতে অ্যাকাউন্ট খোলে, তাহলে সরাসরি সেই চিপের সঙ্গে ওয়েবসেবার সংযোগ তৈরি হবে, আর সার্ভারের সঙ্গে কি আদান-প্রদানের মাধ্যমে পরিচয় যাচাই করে দেবে সিকিউর অনক্লেভ চিপ। ফলাফল সরাসরি বায়োমেট্রিক সিস্টেম বা পিন কোড ব্যবহার করেই, অনলাইনে কোনো পাসওয়ার্ড মনে রাখার ঝক্কি ছাড়াই ব্যবহারকারীরা নিরাপদে সেবার জন্য অ্যাকাউন্ট করতে পারবে। এর আগে সিস্টেমটি প্রতিটি প্ল্যাটফরমের জন্য আলাদা ছিল, এখন তিন প্রযুক্তি জায়ান্ট একত্রে কাজ করবে, যাতে একই ব্যবহারকারী একাধিক প্ল্যাটফরমে একই সেবা ব্যবহার করতে পারে ঝামেলা ছাড়াই। অর্থাৎ পিসিতে বসে ক্রোম ব্যবহার করে অ্যাকাউন্ট করলে, ম্যাক থেকে একই পিন কোড বা বায়োমেট্রিক সাইন ইন ব্যবহার করে সেবাটি সাফারি ব্রাউজার দিয়েও ব্যবহার করা যাবে, আবার অ্যানড্রয়েডেও ফিঙ্গারপ্রিন্ট দিয়েই একই সেবায় করা যাবে লগ ইন। প্ল্যাটফরমের বাধ্যবাধকতা থাকছে না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

হুয়াওয়ের কারণে চিনের জন্য উন্নত চিপ উৎপাদন স্থগিত করল টিএসএমসি
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের কারণে চিনের জন্য উন্নত চিপ উৎপাদন স্থগিত করল টিএসএমসি

অপোর এই ক্যামেরায় ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা
নির্বাচিত

অপোর এই ক্যামেরায় ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা

কম্পিউটারের জন্য ইন্টেলের নতুন ও দ্রুতগতির চিপ
প্রযুক্তি সংবাদ

কম্পিউটারের জন্য ইন্টেলের নতুন ও দ্রুতগতির চিপ

৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং এ আসছে অনর প্লে ৫ ৫জি
প্রযুক্তি সংবাদ

৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং এ আসছে অনর প্লে ৫ ৫জি

গ্যালাক্সি এস২৬ আল্ট্রায় থাকতে পারে সনির ২০০এমপি ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৬ আল্ট্রায় থাকতে পারে সনির ২০০এমপি ক্যামেরা

২০২০ সালে স্মার্টফোনের আলোচিত যত ফিচার
নির্বাচিত

২০২০ সালে স্মার্টফোনের আলোচিত যত ফিচার

Load More

ট্রেন্ডিং টপিক

মংলায় ১০০ মেগাওয়াট এসএমআর নির্মাণের প্রস্তাব দিয়েছে চীন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশকে এসএমআর প্রযুক্তিতে চীনের প্রস্তাব

এআই প্রযুক্তির মাধ্যমে করদাতা শনাক্ত ও আয়-সম্পদের তথ্য সমন্বয়ের পরিকল্পনা এনবিআরের
অর্থ ও বাণিজ্য

এআই দিয়ে করদাতা শনাক্ত, এনবিআরের তথ্যভান্ডারে যুক্ত হবে ব্যাংক-ভূমি-ভ্রমণের তথ্য

প্রতি বছর কি সত্যিই নতুন স্মার্টফোন কেনার প্রয়োজন?
নির্বাচিত

২০৩০ সালের মধ্যে বাজার থেকে হারিয়ে যাবে ২৩ কোটি বাজেট স্মার্টফোন

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে
অর্থ ও বাণিজ্য

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

স্মার্টফোনের ক্যামেরা যত উন্নতই হোক, ছবি তোলার পর...

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 August 2022

আসছে পাসওয়ার্ডহীন টেক দুনিয়া

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix