Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘নতুন আঙ্গিকে’ বাজারে আসছে ইভ্যালি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
‘নতুন আঙ্গিকে’ বাজারে আসছে ইভ্যালি
Share on FacebookShare on Twitter

গত এক বছর বন্ধ থাকার পর আগামী ২৮ অক্টোবর থেকে পণ্য বিক্রি শুরু করার প্রস্তুতি নিচ্ছে আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। এর আগে ইভ্যালির সহ-উদ্যোক্তা শামীমা নাসরিন ১৫ অক্টোবর থেকে পণ্য বিক্রির কথা জানিয়েছিলেন।

তবে গ্রাহকদের আরও ভালো সেবা দেওয়ার জন্য তারিখ পরিবর্তন করে ২৮ অক্টোবর করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা। তারা “সংকটকালীন” গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করবেন।

শামীমা নাসরিন ব্যবসা পুনরায় শুরু করার বিষয়ে এর আগে সংবাদমাধ্যমকে বলেছিলেন, “বাংলাদেশের ই-কমার্স মার্কেট সাইজ অনুযায়ী ইভ্যালি মাল্টি বিলিয়ন ডলার বিনিয়োগ তোলার সক্ষমতা রাখে। বর্তমানে ইভ্যালিতে বিনিয়োগ পেতে সবচেয়ে জরুরি হচ্ছে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বিজনেস করে বিনিয়োগকারীদের এটাকে লাভজনক ও সম্ভাবনাময় খাত হিসেবে উপস্থাপন করা। আমরা এই যাত্রায় প্রথম দিন থেকে ই-কমার্স প্রতিষ্ঠান হিসেবে ইভ্যালিকে একটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি।”

তিনি জানান, অভিযোগমুক্ত ই-কমার্স তৈরির আদর্শ দৃষ্টান্ত স্থাপন করতে তারা আবার শুরু করতে চান। গ্রাহকদের সব ধরনের দুর্ভোগের অবসান ঘটাতে এই নতুন ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে।

ইভ্যালি ব্যবসায়ীক নীতির পরিবর্তন এনেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। প্রতিষ্ঠানটি বলছে, তারা এখন লাভ ছাড়া একটি পণ্যও বিক্রি করবে না। তারা ক্যাশ অন ডেলিভারি, পিক অ্যান্ড পে এবং ডেলিভারির আগে নগদ পণ্য বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে।

এই বিষয়ে শামীমা বলেছিলেন, “যদি আমরা ব্যবসা শুরু করতে পারি, আমরা এগিয়ে যেতে পারব। আমরা প্রথম দিন থেকেই লাভে পণ্য বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা মনে করি আগামী এক বছর নিরবচ্ছিন্ন ব্যবসা করতে পারলে প্রথম বিনিয়োগ থেকেই সব দেনা পরিশোধ করা সম্ভব হবে।”

ই-কমার্স প্রতিষ্ঠানটির তথ্যমতে, অসংখ্য বিনিয়োগকারী আগ্রহ দেখিয়েছেন। ইভ্যালির প্রায় ৪৫ লাখ ক্রেতা এবং ৩০ হাজার ব্যবসায়িক সহযোগী রয়েছে। ফলে নিয়মিত ব্যবসা পরিচালনা করলে দেশি-বিদেশি বিনিয়োগ আনা সহজ হবে।

ইভ্যালিতে বর্তমানে হাইকোর্ট কর্তৃক নিযুক্ত দুজন স্বতন্ত্র পরিচালক আছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব কাজী কামরুন নাহার ও ই–কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইক্যাব) সহসভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন এই দায়িত্বে রয়েছেন।

ক্রেতা-বিক্রেতাদের স্বার্থ রক্ষায় সরকারের নিবিড় তত্ত্বাবধানে ইভ্যালি পরিচালনার জন্য পাঁচ সদস্যের একটি পরিচালনা পর্ষদ গঠন করেছেন হাইকোর্ট। এর আগে গত অক্টোবরে শামীমা নাসরিনকে ইভ্যালির পরিচালক হিসেবে পুনরায় যোগদানের অনুমতিও দেন আদালত।

Tags: ইভ্যালি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইভ্যালিতে চাকরির সুযোগ
ই-কমার্স

ইভ্যালিতে চাকরির সুযোগ

বিরাট হাট কন্টেস্ট ২০২৩ বিজয়ীদের নাম ঘোষণা করলো বিক্রয়, মিনিস্টার ও অপো
ই-কমার্স

বিরাট হাট কন্টেস্ট ২০২৩ বিজয়ীদের নাম ঘোষণা করলো বিক্রয়, মিনিস্টার ও অপো

দারাজ ১১.১১: বছরের সবচেয়ে বড় সেলের সাথে ফিরছে ‘দ্য রিয়েল বস’
ই-কমার্স

দারাজ ১১.১১: বছরের সবচেয়ে বড় সেলের সাথে ফিরছে ‘দ্য রিয়েল বস’

৩০% ছাড়ে দারাজে পাওয়া যাবে স্পোর্টসওয়্যার ব্র্যান্ড পুমা পণ্য
ই-কমার্স

৩০% ছাড়ে দারাজে পাওয়া যাবে স্পোর্টসওয়্যার ব্র্যান্ড পুমা পণ্য

লট্টো, ডেটল, প্যারাশুট
ই-কমার্স

দারাজ বাংলাদেশের ১০ বছর পূর্তি উপলক্ষে ৯.৯ অ্যানিভার্সারি মেগা সেল

নারী কর্মীদের জন্য বিক্রয়-এর বিশেষ আয়োজন ‘মনের জানালা’
ই-কমার্স

নারী কর্মীদের জন্য বিক্রয়-এর বিশেষ আয়োজন ‘মনের জানালা’

Load More

ট্রেন্ডিং টপিক

সব শেয়ার বিক্রির ঘোষণা রানার অটোমোবাইলস উদ্যোক্তার
অটোমোবাইল

সব শেয়ার বিক্রির ঘোষণা রানার অটোমোবাইলস উদ্যোক্তার

সিগারেটে ওপর করহার আর বাড়ানোর সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান
অর্থ ও বাণিজ্য

সিগারেটে ওপর করহার আর বাড়ানোর সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়
প্রযুক্তি সংবাদ

সেপ্টেম্বর থেকে যেসব স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না

দক্ষিণ কোরিয়ার গাড়ির বাজার ছাড়ছে হোন্ডা
অটোমোবাইল

দক্ষিণ কোরিয়ার গাড়ির বাজার ছাড়ছে হোন্ডা

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’
প্রযুক্তি সংবাদ

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’

রাশিয়ার পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ...

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix