Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দুই সেমিস্টারের শিক্ষাবর্ষ চালু হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৬ নভেম্বর ২০২২
সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দুই সেমিস্টারের শিক্ষাবর্ষ চালু হচ্ছে
Share on FacebookShare on Twitter

সময়ের সঙ্গে তাল মিলিয়ে দক্ষ জনগোষ্ঠী তৈরির লক্ষ্যে আগামী বছরের (২০২৩) জানুয়ারি থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে চালু হবে আউটকাম বেজড নতুন কারিকুলাম। স্বতন্ত্র গ্রেডিং পদ্ধতি ছাড়াও আগামী বছর থেকে নতুন কিছু সিদ্ধান্ত আসছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। নতুন সিদ্ধান্তগুলোর মধ্যে আগামী বছরের থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে তিন সেমিস্টারের পরিবর্তে দুই সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে।

ইতোমধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়কে এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার মান বাড়ানো ও শিক্ষার্থীরা যেন আরো ভালোভাবে হাতেকলমে শিখতে পারেন সেজন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ওমর ফারুখ বলেন, ২০২৩ সালের জানুয়ারি থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে দুই সেমিস্টার পদ্ধতি চালু হবে। এতে শিক্ষার মান বাড়বে। শিক্ষার্থীরা প্রায়োগিক দিকগুলোতে দক্ষতা অর্জন করবে।

এদিকে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বেঁধে দেওয়া অভিন্ন গ্রেডিং পদ্ধতিও মানছে না একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়। নিয়মানুযায়ী ৮০ নম্বরের বেশি পেলে ‘এ প্লাস’ দেওয়ার কথা থাকলেও অনেকে এ পদ্ধতি মানছে না। তাই তাদেরও সতর্ক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক বিশ্বজিৎ চন্দ বলেন, আউটকাম বেজড এডুকেশন সিস্টেম বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের (বিএনকিউএফ) শর্ত। আর অ্যাক্রেডিটেশন সনদ না থাকলে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় চালুও করা যাবে না। তাই এ সিস্টেম চালু করতে হবে।

তিনি বলেন, সর্বজনীন পদ্ধতি হচ্ছে ৮০ নম্বরের ওপরে এ প্লাস, কিন্তু কোনো কোনো বিশ্ববিদ্যালয় ৯০ নম্বরের ওপরে না পেলে এ প্লাস দিচ্ছে না। অন্য গ্রেডগুলোতেও বৈষম্য রয়েছে। এটা নিরসনকল্পে আগেও চিঠি দেওয়া হয়েছিল, ফের সতর্ক করা হয়েছে। নতুন বছরে এ সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে বলা হয়েছে। এসব সিদ্ধান্ত চালু হলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইতিবাচক পরিবর্তন আসবে।

জানা গেছে, ইউজিসি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বছরে তিন সেমিস্টার পদ্ধতির লাগাম টানার উদ্যোগ নিয়েও অনেকটা ব্যর্থ হয়েছে। কমিশন দুই সেমিস্টার পদ্ধতির নির্দেশনা দিয়ে এর আগে কয়েক দফা সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চিঠি পাঠিয়েছিল। তবে এবার কমিশন এ নির্দেশনা বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। আর নতুন যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন পেয়েছে, সেগুলোতে শুরু থেকেই দুই সেমিস্টার পদ্ধতি চালুর নির্দেশ দিয়েছে।

ইউজিসি একই সঙ্গে পূর্ণকালীন প্রোগ্রামে নূন্যতম চারটি কোর্স-সংবলিত বছরে দুই সেমিস্টার পদ্ধতি চালুর কথা বললেও একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, চারটি কোর্স পড়ানোর জন্য ইউজিসির প্রস্তাবটি ভুল। ছয় মাসে একটি সেমিস্টার হলে প্রতি সেমিস্টারে কমপক্ষে ছয়টি কোর্স পড়াতে হবে। নইলে তো চার বছরে অনার্স শেষ হবে না। পাঁচ বছর লেগে যাবে।

ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ওমর ফারুখ বলেন, উন্নত দেশগুলোর বিশ্ববিদ্যালয়ে বছরে ‘স্প্রিং’ ও ‘ফল’ এ দুটি সেমিস্টার রয়েছে। আর আমাদের দেশে বছরে তিনটি স্প্রিং, ফল ও উইন্টারে শিক্ষার্থী ভর্তি করা হয়। প্রতি চার মাসে একটি সেমিস্টার। একটি সেমিস্টারের পাঠ ভালোভাবে রপ্ত করার আগেই আরেকটি চলে আসে। এভাবে চাকরি বাজারে শিক্ষার্থীরা গিয়ে দক্ষতায় পিছিয়ে পড়ে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সারাদেশে ট্রেইনিং সেন্টার শেয়ারিং’র মাধ্যমে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ
নির্বাচিত

বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সুযোগ, ৪৮ জেলা থেকে আবেদন করা যাবে

বাড়ল ১৫% বাড়ি ভাড়া, সরকারের বছরে ব্যয় কত হাজার কোটি টাকা?
শিক্ষা ও ক্যাম্পাস

বাড়ল ১৫% বাড়ি ভাড়া, সরকারের বছরে ব্যয় কত হাজার কোটি টাকা?

ছাত্রশিবিরের সভাপতি জাহিদ, সাদিক কায়েমসহ সবাই দিলেন একই স্ট্যাটাস, কেন?
শিক্ষা ও ক্যাম্পাস

ছাত্রশিবিরের সভাপতি জাহিদ, সাদিক কায়েমসহ সবাই দিলেন একই স্ট্যাটাস, কেন?

দারাজে ৫০ জনের চাকরির সুযোগ
শিক্ষা ও ক্যাম্পাস

২ হাজার ডেলিভারিম্যান নেবে দারাজ, নিয়োগ নিজ জেলায়

‘দেশি মুরগি খেতে না পারা’ সেই শিক্ষিকার আছে ৫ তলা বাড়ি
শিক্ষা ও ক্যাম্পাস

‘দেশি মুরগি খেতে না পারা’ সেই শিক্ষিকার আছে ৫ তলা বাড়ি

আইইউবিতে শুরু হয়েছে ‘গ্রিন জিনিয়াস সিজন-৩’
শিক্ষা ও ক্যাম্পাস

আইইউবিতে শুরু হয়েছে ‘গ্রিন জিনিয়াস সিজন-৩’

Load More

ট্রেন্ডিং টপিক

আপনি কি রিমোট দিয়ে এসি বন্ধ করেন? জানুন কী ভুল করছেন
প্রযুক্তি সংবাদ

আপনি কি রিমোট দিয়ে এসি বন্ধ করেন? জানুন কী ভুল করছেন

বাংলা কিউআর কী, কেন ব্যবহার বাধ্যতামূলক
প্রযুক্তি সংবাদ

বাংলা কিউআর কী, কেন ব্যবহার বাধ্যতামূলক

আসছে স্ন্যাপড্রাগনের ২ ন্যানোমিটারের ফ্ল্যাগশিপ চিপসেট
নির্বাচিত

আসছে স্ন্যাপড্রাগনের ২ ন্যানোমিটারের ফ্ল্যাগশিপ চিপসেট

আলিবাবার চ্যানেল পার্টনার স্প্রিংফিল্ড করপোরেশনের চট্টগ্রাম অফিস উদ্বোধন
অর্থ ও বাণিজ্য

আলিবাবার চ্যানেল পার্টনার স্প্রিংফিল্ড করপোরেশনের চট্টগ্রাম অফিস উদ্বোধন

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

রাইডের আনন্দ মাটি করছে অব্যবস্থাপনা: গ্রাহক অসন্তোষের মুখে ওয়াটার পার্ক ‘মানা বে’
সোশ্যাল মিডিয়া

রাইডের আনন্দ মাটি করছে অব্যবস্থাপনা: গ্রাহক অসন্তোষের মুখে ওয়াটার পার্ক ‘মানা বে’

দেশের প্রিমিয়াম বিনোদন কেন্দ্র এবং ওয়াটার পার্কগুলোর অন্যতম...

বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার এখন চীনের কাছে

বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার এখন চীনের কাছে

বাজারে নতুন চমক নিয়ে এসেছে আইটেল

বাজারে নতুন চমক নিয়ে এসেছে আইটেল

মূল্য বাড়ালো অ্যাপল ও মাইক্রোসফট

মূল্য বাড়ালো অ্যাপল ও মাইক্রোসফট

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৬ নভেম্বর ২০২২

সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দুই সেমিস্টারের শিক্ষাবর্ষ চালু হচ্ছে

Techzoom.TV |
TechzoomTV