Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৪০০ শতাংশ বেশি বিক্রির রেকর্ড করেছে অপো রেনো ৮টি

দুর্দান্ত ক্যামেরা ফোন অপো রেনো এইট টি-র ফার্স্ট সেলের শুরুতেই ধামাকা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩
৪০০ শতাংশ বেশি বিক্রির রেকর্ড করেছে অপো রেনো ৮টি
Share on FacebookShare on Twitter

রেনো সিরিজের নতুন সংযোজন পোর্ট্রেট এক্সপার্ট অপো রেনো এইট টি গত ৬ মার্চ বাজারে এসেছে। ব্যবহারকারীরা এখন সারাদেশে অবস্থিত অপো’র যেকোনো আউটলেট থেকে ফোনটি কিনতে পারবেন। আজ থেকে প্রি-অর্ডার করা গ্রাহকরা তাদের পছন্দের ফোনটি সংগ্রহ করতে পারবেন। দৃষ্টিনন্দন ডিজাইন এবং চমৎকার ক্যামেরা সেটআপের জন্য ইতোমধ্যে ফোনটি স্মার্টফোন ও প্রযুক্তি প্রেমীদের মাঝে প্রশংসিত হচ্ছে। শুরু হয়েছে এই ফোনের ফার্স্ট সেল। শুরুতেই এই সিরিজের আগের ফোনের তুলনায় ৪০০ শতাংশ বেশি বিক্রির রেকর্ড করেছে অপো রেনো এইট টি।

হার্ডওয়্যার আপডেটের মাধ্যমে ব্যবহারকারীদের জন্য অসাধারণ পোর্ট্রেট ফটোগ্রাফি অভিজ্ঞতা নিশ্চিত করতে এই ফোনে যুক্ত করা হয়েছে নতুন আল্ট্রা-ক্লিয়ার ইমেজিং সিস্টেম এবং বিভিন্ন পোর্ট্রেট ইমেজিং ফিচার। অপো রেনো এইট টি’তে রয়েছে ১০০ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা, ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা, ৪০x মাইক্রোলেন্স, ৩২ মেগাপিক্সেল (f/২.৪) ফ্রন্ট ক্যামেরা সহ অসাধারণ সব স্টাইলিশ ও নান্দনিক ফিচার।

১০০ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরার সাথে আছে এডিটিং ও ক্রপিং ফিচার, যার সাহায্যে খুব সহজেই ব্যবহারকারীরা সুন্দর ছবি তুলতে পারবেন। ভালো ডিটেইলস সহ ওয়াইড প্যানোরামার ছবি তুলতে এই ফোনে আছে সেকেন্ডারি ক্রপিং সুবিধা। কম আলোতে তোলা আবছা ছবি আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলতে এই ফোনে রয়েছে পোর্ট্রেট সুপার রেজোলিউশনের মতো বিভিন্ন এআই ফিচার। ফ্ল্যাশ স্ন্যাপশট কাজে লাগিয়ে চলন্ত (নড়াচড়া করছে এমন পরিস্থিতিতে) অবস্থায়ও পরিষ্কার ছবি তোলা যাবে। অনেকগুলো আলট্রা-শর্ট এক্সপোজার ফটোর মধ্যে থেকে ব্যবহারকারী নিজের পছন্দের ছবিটি নিতে পারবেন। অপো রেনো এইট টি ফোনে আছে সেলফি এইচডিআর প্রযুক্তি, যার সাহায্যে তোলা প্রতিটি ছবিতে থাকবে সঠিক এক্সপোজার ও ডিটেইলস। যার কারণে এই সেলফি ক্যামেরা দিয়ে তোলা ছবি খুব ন্যাচারাল মনে হয়। এছাড়া, সব পোর্ট্রেট ফটো ও ভিডিও আরও আকর্ষণীয় করে তুলতে এই ফোনে আছে এআই পোর্ট্রেট রিটাচিং, যা ৩৯৩ ধরনের ফেসিয়াল ফিচার পয়েন্ট চিনতে পারে। এই ফোনের বোকেহ ফ্লেয়ার পোর্ট্রেইট ব্যবহার করে তোলা ছবি দেখতে ঠিক ডিএসএলআর ক্যামেরার মতো। ব্যবহারকারীরা মাইক্রোলেন্সের ৪০ গুণ ম্যাগনিফিকেশনের মাধ্যমে অদেখা সৌন্দর্য ক্যামেরাবন্দী করতে পারবেন।

অপো রেনো এইট টি ফোনের সানসেট অরেঞ্জ রঙের ডিজাইনে রয়েছে ফাইবারগ্লাস-লেদার স্টিচ ডিজাইন। ফোনের চারপাশে প্লাস্টিক এজিং অপসারনের জন্য রেনো এইট টি তৈরি করার সময় অবলম্বন করা হয়েছে নতুন এক কৌশল, যার ফলে ব্যবহারকারীরা পাবেন প্রিমিয়াম অভিজ্ঞতা এবং লেদারের মতো ব্যাটারি কভারের তুলনায় অনেক হালকা ও পাতলা কভার ব্যবহারের অনুভূতি। স্টারি ব্ল্যাক রঙের ডিজাইনে আছে অপো গ্লো টেকনিক, যার সাহায্যে ফোনটি ব্যবহারের সময় সিল্কের মতো মসৃণ অনুভূতি পাওয়া যাবে। এছাড়া, এই ফোনে আছে কাস্টমাইজেবল অরবিট লাইট ডিজাইন যা পাঁচটি ভিন্ন নটিফিকেশন সেটিংস সমর্থন করে এবং ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী বিভিন্ন কালার অপশন পার্সোনালাইজ করতে পারবেন। এই ফোনের আল্ট্রা-স্লিম বডি ডিজাইন সবার জন্য উপযুক্ত। আপগ্রেডেড কালারওএস ১৩, ৯০ হার্জ রিফ্রেশ রেট, ৪৮ মাসের ফ্লুয়েন্সি প্রটেকশন ও ৩৩ ওয়াট সুপারভুক সহ ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার (এমএএইচ) ব্যাটারি ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করবে নিরবচ্ছিন্ন স্মার্টফোন অভিজ্ঞতা।

এতোসব দুর্দান্ত ফিচারের কারণে অপো রেনো এইট টি ফোনটি ব্যাপক সাড়া ফেলেছে। সানসেট অরেঞ্জ ও স্টারি ব্ল্যাক এই দু’টি রঙে পাওয়া যাচ্ছে এই ফোন, যার মূল্য মাত্র ৩২,৯৯০ টাকা। আর দেরি না করে এখুনি কিনে ফেলুন রেনো এইট টি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

কো-ব্র্যান্ডেড কার্ডে ডিজিটাল মার্কেটিং লেনদেন সুবিধা
নির্বাচিত

কো-ব্র্যান্ডেড কার্ডে ডিজিটাল মার্কেটিং লেনদেন সুবিধা

ইভ্যালির প্রধান জনসংযোগ কর্মকর্তা হলেন শবনম ফারিয়া
ই-কমার্স

ইভ্যালির প্রধান জনসংযোগ কর্মকর্তা হলেন শবনম ফারিয়া

৩২০০ মেগাপিক্সেলের অদ্ভুত ক্যামেরা
নির্বাচিত

৩২০০ মেগাপিক্সেলের অদ্ভুত ক্যামেরা

জরুরি চলাচলে চালু হচ্ছে ‘মুভমেন্ট পাস’ অ্যাপ
ই-কমার্স

জরুরি চলাচলে চালু হচ্ছে ‘মুভমেন্ট পাস’ অ্যাপ

ফ্ল্যাগশিপ উন্মোচনের আগেই ‘চমক’ দেখালো ওয়ানপ্লাস
নির্বাচিত

ফ্ল্যাগশিপ উন্মোচনের আগেই ‘চমক’ দেখালো ওয়ানপ্লাস

ব্লগে এডসেন্স পেতে হলে পুনরায় সংযোজন করতে হবে যে সকল বিষয়
কিভাবে করবেন

ব্লগে এডসেন্স পেতে হলে পুনরায় সংযোজন করতে হবে যে সকল বিষয়

Load More

ট্রেন্ডিং টপিক

কোন মোডে চালালে এসি ঘর তাড়াতাড়ি ঠান্ডা করবে, বিদ্যুৎ খরচও কম
কিভাবে করবেন

কোন মোডে চালালে এসি ঘর তাড়াতাড়ি ঠান্ডা করবে, বিদ্যুৎ খরচও কম

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার
টেলিকম

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
বিবিধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কতদিন পরপর ওয়াই-ফাই রাউটার রিস্টার্ট করতে হয়?
প্রযুক্তি সংবাদ

কতদিন পরপর ওয়াই-ফাই রাউটার রিস্টার্ট করতে হয়?

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!
নির্বাচিত

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!

স্মার্টফোন বাজারে হুয়াওয়ে সবসময়ই তাদের উদ্ভাবনী প্রযুক্তি আর...

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

এসিআই মোটরসে ডেপুটি প্রোডাক্ট ম্যানেজার হিসেবে যোগ দিলেন আল জুবায়েদ তালুকদার

এসিআই মোটরসে ডেপুটি প্রোডাক্ট ম্যানেজার হিসেবে যোগ দিলেন আল জুবায়েদ তালুকদার

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৯ মার্চ ২০২৩

৪০০ শতাংশ বেশি বিক্রির রেকর্ড করেছে অপো রেনো ৮টি

Techzoom.TV |
TechzoomTV