Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রযুক্তি খাতে কর্মী ছাঁটাইয়ের হিড়িক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 18 November 2022
প্রযুক্তি খাতে কর্মী ছাঁটাইয়ের হিড়িক
Share on FacebookShare on Twitter

ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, উচ্চসুদের হার ও ক্রেতাদের সংকুচিত ব্যয়প্রবণতার ফলে সিঙ্গাপুরের শ্রমবাজার বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের মুখে পড়েছে। বৈশ্বিক অর্থনীতির বিরূপ প্রভাবে সিঙ্গাপুরসহ বিশ্বের অধিকাংশ দেশের প্রযুক্তি কোম্পানিগুলো একদিকে কর্মী নিয়োগ যেমন কমিয়েছে, তেমনি অনেক প্রতিষ্ঠান বাধ্য হয়ে ঢালাওভাবে কর্মী ছাঁটাইয়ের পথেও হাঁটছে। খবর এনডিটিভি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল সংস্থা মেটা সাম্প্রতিক সময়ে বৈশ্বিক কর্মশক্তির ১৩ শতাংশ বা প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। এই বড় ধরনের ছাঁটাইয়ের ঘটনা দেড় যুগ বয়সী প্রযুক্তি জায়ান্টটির সবচেয়ে বড় ছাঁটাই রেকর্ড, যেখানে প্রতিষ্ঠানটির সিঙ্গাপুরের এশিয়া-প্যাসিফিক সদর দপ্তরও রেহাই পায়নি। সংবাদমাধ্যমের তথ্যমতে, সিঙ্গাপুরের অফিসের এক হাজার কর্মচারীর মধ্যে কমপক্ষে ১০০ জন এ ছাঁটাইয়ের মুখে পড়েছেন, যাদের বেশির ভাগই প্রযুক্তি কর্মী ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার।

সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, ২০২১ সালে ১ লাখ ৭৭ হাজার ১০০ জন প্রবাসী কর্মী ‘কর্মসংস্থান পাসহোল্ডার’ পেয়েছেন, যার মধ্যে প্রায় ৪৫ হাজার কর্মী ভারতের। কর্মসংস্থান পাসহোল্ডার হলেন সর্বোচ্চ যোগ্য বিদেশী পেশাদার কর্মী, যারা সিঙ্গাপুরে কাজ করার অনুমতি পান। এসব কর্মীকে বাধ্যতামূলকভাবে প্রতি মাসে কমপক্ষে ৫ হাজার সিঙ্গাপুরি ডলার আয় করতে হয়।

সিঙ্গাপুরের শ্রমবাজারে যারা ছাঁটাইয়ের ভুক্তভোগী, তাদের মধ্যে অনেকেই কেবল মেটার কর্মী নন। অন্যান্য প্রযুক্তিপ্রতিষ্ঠানেও এ ঘটনা ঘটেছে। যেসব প্রযুক্তি জায়ান্ট সিঙ্গাপুরে আঞ্চলিক সদর দপ্তর করেছে, ভোক্তাদের ধীর সংকুচিত ব্যয়, উচ্চমাত্রার সুদহার ও মূল্যস্ফীতির প্রভাবে বর্তমানে তাদের অনেকেই কর্মী নিয়োগ বন্ধ বা কমিয়ে দিচ্ছে।

সিঙ্গাপুরভিত্তিক গেমিং ও ই-কমার্স পাওয়ার হাউজ সি লিমিটেড, গারেনার মূল সংস্থা (লিগ অব লেজেন্ডস ও ফ্রি ফায়ারের মতো গেম নির্মাতা) এবং শপি চলতি বছরের জুন ও সেপ্টেম্বরে দুই দফায় কর্মী ছাঁটাই ও চাকরির বিজ্ঞপ্তি প্রত্যাহার করেছিল। কোম্পানির সাম্প্রতিক বার্ষিক প্রতিবেদন অনুসারে, ২০২১ সালের সি লিমিটেডের কর্মী সংখ্যা ছিল ৬৭ হাজার ৩০০, যা ২০২০ সালের তুলনায় দ্বিগুণ।

এ বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে ৯৩ কোটি ১০ লাখ ডলার নিট লোকসানের পরে এবং ঋণ নেয়ার ক্রমবর্ধমান ব্যয় ও ধীর বৈশ্বিক অর্থনীতির মধ্যে কোম্পানিটি তার আন্তর্জাতিক ও প্রান্তিক পর্যায়ের ব্যবসাগুলোকে লাভজনক করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে কর্মী ছাঁটাইও একটি। যদিও কোম্পানির পক্ষ থেকে চাকরি থেকে কর্মী ছাঁটাইয়ের সংখ্যা প্রকাশ করা হয়নি। তবে সিঙ্গাপুরে এবং সারা বিশ্বের অফিসগুলোয় চাকরি খোয়ানোর সংখ্যা হাজারের কোঠায় পৌঁছবে বলেই ধারণা করা হচ্ছে।

এ বছরের মাঝামাঝি সময়ে দক্ষিণ-পূর্ব এশিয়ায় যেসব কোম্পানির পরিধি কমানো হয়েছে, তার মধ্যে রয়েছে সিঙ্গাপুরভিত্তিক ডিজিটাল ওয়েলথ ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান স্ট্যাশঅ্যাওয়ে। প্রতিষ্ঠানটি তাদের প্রায় ১৪ শতাংশ কর্মী ছাঁটাই করেছে। এছাড়া ডিজিটাল কারেন্সি এক্সচেঞ্জ ক্রিপ্টো ডটকম ২৬০ জন কর্মী কমিয়েছে, যা সিঙ্গাপুরে তাদের কর্মশক্তির ৫ শতাংশ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটন ‘আরএক্স সেভেন মিনি’র প্রি-বুক দিলে ক্যাশব্যাক
নির্বাচিত

এন্ট্রি লেভেলে ওয়ালটনের সেরা ফোন

১৬-তে পদার্পণ গুগল ম্যাপসের
নির্বাচিত

১৬-তে পদার্পণ গুগল ম্যাপসের

ইন্টারনেট সহজলভ্য করতে আসছে ‘একদেশ এক রেট’ নীতি
টেলিকম

আইএসপি লাইসেন্স: কী হবে ৪১৯ আবেদনের?

‘ডাটা সুরক্ষায় ‘উপাত্ত সুরক্ষা আইন’ প্রণয়ন হচ্ছে, মতামত দিতে সময় ১০ দিন’
নির্বাচিত

‘ডাটা সুরক্ষায় ‘উপাত্ত সুরক্ষা আইন’ প্রণয়ন হচ্ছে, মতামত দিতে সময় ১০ দিন’

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার সাভারের আশরাফুল

গুগল ডুডলে ‘বাংলা নববর্ষ’
প্রযুক্তি সংবাদ

গুগল ডুডলে ‘বাংলা নববর্ষ’

Load More

ট্রেন্ডিং টপিক

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে
প্রযুক্তি সংবাদ

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

অনার ম্যাজিক ৯ সিরিজে থাকছে ১১,০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ এমপি ক্যামেরা ও এআরআরআই ভিডিও প্রযুক্তি
নির্বাচিত

অনার ম্যাজিক ৯ সিরিজে থাকছে ১১,০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ এমপি ক্যামেরা ও এআরআরআই ভিডিও প্রযুক্তি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন
প্রযুক্তি সংবাদ

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 November 2022

প্রযুক্তি খাতে কর্মী ছাঁটাইয়ের হিড়িক

Techzoom.TV |
TechzoomTV