Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশের জন্য আলাদা সুবিধা নিয়ে আসছে আলিবাবা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 20 March 2023
ক্লাউড সেবায় বড় বিনিয়োগ আলিবাবার
Share on FacebookShare on Twitter

চীনের সবচেয়ে বড় ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা বাংলাদেশের আরও কোম্পানিকে তাদের ওয়েবসাইট ব্যবহার করে পণ্য বিক্রির সুযোগ দিতে চায়। এ জন্য আলিবাবা একটি নির্দিষ্ট ফি নির্ধারণ করেছে এবং বাংলাদেশি উৎপাদনকারীরা চাইলে এই ফি পরিশোধের মাধ্যমে ওই প্ল্যাটফর্মে তাদের পণ্য বিক্রি করতে পারবেন।

ফিন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত নিকেই এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বস্ত্র ও পোশাক উৎপাদনে শীর্ষস্থানীয় দেশ বাংলাদেশ থেকে আলিবাবা আরও বেশি ব্যবসা চাইছে। বাণিজ্য মন্ত্রণালয়ে পেশ করা হয়েছে এমন একটি প্রস্তাবে বলা হয়েছে, আলিবাবা ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ওপর জোর দিচ্ছে। নিকেই আলিবাবার পেশ করা ওই প্রস্তাব দেখেছে।

বাংলাদেশের অনেক কোম্পানি আলিবাবার দেওয়া এই সেবা গ্রহণ করলে তা ওয়েবসাইটটিকে জোরদার করবে। অন্যদিকে আন্তর্জাতিক লেনদেনে ঘাটতি এবং বৈদেশিক মুদ্রার সংকটে পড়া বাংলাদেশ রপ্তানি আয় বাড়াতে আরও একটি পথ খুঁজে পাবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সায়েদ আলী বলেন, ‘আলিবাবা বাংলাদেশের এসএমই পণ্যের প্রসারে আমাদের সাহায্য করতে চায় এবং এ ব্যাপারে একটি প্রস্তাব আমাদের কাছে জমা দিয়েছে। আমরা ওই প্রস্তাবের কপি বিভিন্ন চেম্বার ও ব্যবসায়ী সমিতির কাছে পাঠিয়েছি তাদের মতামতের জন্য।’

দুই দশক ধরে পৃথিবীর অন্যতম বড় ই-কমার্স কোম্পানি আলিবাবা বাংলাদেশে কার্যক্রম চালাচ্ছে। তবে মাত্র ১৬০টির মতো কোম্পানি তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে পণ্য বিক্রি করছে। পাকিস্তান ও ভারতের ক্ষেত্রে এই সংখ্যা তিন হাজারের মতো।

আলিবাবা তাদের প্রস্তাবকে ‘বিশেষ প্যাকেজ’ হিসেবে বর্ণনা করছে। এই প্রস্তাবে বলা হয়েছে, নতুন তালিকাভুক্ত সরবরাহকারীদের সংখ্যা যদি ৩০টির বেশি হয়, তাহলে প্রত্যেককে বার্ষিক সদস্য ফি হিসেবে পাঁচ হাজার ডলার দিতে হবে। আর সরবরাহকারীর সংখ্যা ৫০টির বেশি হলে ফি হবে ৪ হাজার ৮০০ ডলার।

তবে ১৬ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে একটি বৈঠকে এই ফির পরিমাণকে ‘অত্যন্ত বেশি’ বর্ণনা করেছে আগ্রহী কোম্পানিগুলো। ওই বৈঠকের কাগজপত্র নিকেই এশিয়া দেখেছে, যাতে বলা হয়েছে যে বাংলাদেশি কোম্পানিগুলো ফি কমানোর জন্য দাবি জানিয়েছে।

আলিবাবা প্রস্তাব দিয়েছে যে তাদের ওয়েবসাইটে ‘মেইড ইন বাংলাদেশ’ বা বাংলাদেশে তৈরি শীর্ষক একটি আলাদা পেজ থাকবে, যাতে দেশটির পণ্য সেখানে প্রদর্শন করা যায়। আলিবাবা বলছে, তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করা হলে বাংলাদেশি কোম্পানিগুলো ‘অপ্রচলতি রপ্তানি বাজারে দ্রুত প্রবেশ করতে পারবে’।

তারা আরও বলেছে, তাদের প্রস্তাব বাংলাদেশকে ‘পোশাক উৎপাদন এবং এর উৎস হিসেবে ই-কমার্স ওয়েবসাইট, খুচরা বিক্রেতা ও অনলাইন মার্কেটপ্লেসের জন্য বিশ্বে এক নম্বর’ অবস্থান পেতে সাহায্য করবে। আলিবাবার একজন প্রতিনিধি নিকেই এশিয়াকে ই–মেইলে জানিয়েছেন, তারা বাংলাদেশ থেকে বিদেশে ই-কমার্স ব্যবসা করার ‘বড় ধরনের সম্ভাবনা’ দেখছেন।

বার্ষিক ফি নিয়ে উদ্বেগ প্রকাশ করা ছাড়া বৈঠকে অনেক এসএমই প্রতিনিধি আলিবাবার প্রস্তাবকে মোটামুটি স্বাগত জানিয়েছেন। প্রায় ২০ জনের মতো প্রতিনিধি ওই বৈঠকে অংশ নিয়েছিলেন।

ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশের সভাপতি মির্জা নূরুল গনি বলেন, ‘আলিবাবা একটি নামজাদা সাইট। তারা যদি বাংলাদেশের পণ্যের জন্য একটি আলাদা পেজ তৈরি করে, তাহলে আমাদের ক্ষুদ্র উদ্যোক্তারা বিপুলভাবে উপকৃত হবেন।’

বাংলাদেশে এখন কতগুলো এসএমই আছে সে সম্পর্কে সাম্প্রতিক কোনো পরিসংখ্যান নেই। ২০১৩ সালের জাতীয় একটি জরিপে এই সংখ্যা ৭৮ লাখ বলে পাওয়া গিয়েছিল। তবে বিশ্লেষক ও পর্যবেক্ষকেরা মনে করেন, এই সংখ্যা এখন অনেক বেশি। ওই সময়ে আড়াই কোটি মানুষ এসব প্রতিষ্ঠানে কাজ করতেন।

বাংলাদেশ চীনের পর সবচেয়ে বড় পোশাক রপ্তানিকারক দেশ। মোট দেশজ উৎপাদনের এক–পঞ্চমাংশ, আর রপ্তানি আয়ের ৮০ শতাংশ আসে এই শিল্প থেকে। তবে আইএমএফের সঙ্গে ৪৭০ কোটি ডলারের ঋণ চুক্তি স্বাক্ষরের পরও দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে।

বাংলাদেশে কিছু ছোট কোম্পানি বড় পোশাক উৎপাদনকারীর জন্য চুক্তিতে কাজ করে। অনেকে মনে করেন, আলিবাবার সঙ্গে যোগ দিলে এরা সরাসরি ক্রেতার কাছে পৌঁছাতে পারবে।

ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘আমরা যেহেতু ডিজিটাল ও স্মার্ট বাংলাদশের দিকে অগ্রসর হচ্ছি, তাই আমরা যত বেশি ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্ত হতে পারব, ততই বাজারে আমাদের প্রবেশের সুযোগ বাড়বে।’

তিনি আরও বলেন, এটা একটা ভালো লক্ষণ যে ‘এমন একটি বড় প্রতিষ্ঠান’ বাংলাদেশে কার্যক্রম বাড়াচ্ছে। এটি বাংলাদেশের ব্যবসার ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের অর্থনীতিবিদ মুস্তাফিজুর রহমান বলেন, আলিবাবা অন্য দেশগুলোর সঙ্গে চুক্তি করে ঠিক কী পরিমাণ ফি নেয়, সেটি পরিষ্কার নয়। তিনি বলেন, ফি, সুবিধা ও শর্তাবলী নিয়ে একটি আন্তসীমান্ত সমীক্ষা হওয়া প্রয়োজন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আলিবাবা

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন প্রজন্মকে সমস্যা সমাধানকারী হিসেবে তৈরিতে শক্তিশালী অংশীদার হবে গ্রামীনফোন: পলক
টেলিকম

নতুন প্রজন্মকে সমস্যা সমাধানকারী হিসেবে তৈরিতে শক্তিশালী অংশীদার হবে গ্রামীনফোন: পলক

অ্যান্ড্রয়েডকে হটিয়ে শীর্ষে অ্যাপলের আইফোন
প্রযুক্তি বাজার

অ্যান্ড্রয়েডকে হটিয়ে শীর্ষে অ্যাপলের আইফোন

‘ইন্টারনেট মানুষের ডিজিটাল রাইটস, কথায় কথায় বন্ধ চলবে না’
প্রযুক্তি সংবাদ

‘ইন্টারনেট মানুষের ডিজিটাল রাইটস, কথায় কথায় বন্ধ চলবে না’

সীমিত বাজেটে সেরা গ্যাজেট: ২০২৬ সালের সেরা বাজেটবান্ধব স্মার্টওয়াচের তালিকা
নির্বাচিত

সীমিত বাজেটে সেরা গ্যাজেট: ২০২৬ সালের সেরা বাজেটবান্ধব স্মার্টওয়াচের তালিকা

অজানা লিঙ্কে ক্লিক করলেই হতে পারে যেসব বিপদ
প্রযুক্তি পরামর্শ

অজানা লিঙ্কে ক্লিক করলেই হতে পারে যেসব বিপদ

ঢাবি`র আইবিএ-তে ‘ইনোভেশন ল্যাব’স্থাপন করবে রবি
প্রযুক্তি সংবাদ

ঢাবি`র আইবিএ-তে ‘ইনোভেশন ল্যাব’স্থাপন করবে রবি

Load More

ট্রেন্ডিং টপিক

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান
প্রযুক্তি বাজার

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন
নির্বাচিত

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের রেকর্ড মুনাফা, এক প্রান্তিকে আয় ১০৭ ট্রিলিয়ন

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?
প্রযুক্তি সংবাদ

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?

পাঠাও নিয়ে এলো কুরিয়ার ও পার্সেল ডেলিভারিতে ডিজিটাল পেমেন্ট
প্রযুক্তি সংবাদ

পাঠাও নিয়ে এলো কুরিয়ার ও পার্সেল ডেলিভারিতে ডিজিটাল পেমেন্ট

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি
অটোমোবাইল

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি

ধারাবাহিক লোকসান, ক্যাশ ফ্লো সংকট ও ঋণের ভারে...

মটোরোলার নতুন ফোল্ডেবল ফোনে ব্যাটারি চমক, ল্যাব টেস্টে পেছনে স্যামসাং

কম দামে স্মার্টফোন, পাঁচ মডেলে কোনটিতে কী সুবিধা?

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 March 2023

বাংলাদেশের জন্য আলাদা সুবিধা নিয়ে আসছে আলিবাবা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix