Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইবি শিক্ষার্থীকে বৈধ সিট থেকে নামিয়ে দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১ এপ্রিল ২০২৩
ইবি শিক্ষার্থীকে বৈধ সিট থেকে নামিয়ে দেয়ার অভিযোগ
Share on FacebookShare on Twitter

আবাসিক হলের এক শিক্ষার্থীকে বৈধ সিটে থেকে নামিয়ে দেয়ার অভিযোগ উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার (১ এপ্রিল) হল প্রভোস্ট বরাবর লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী শিক্ষার্থী। শিক্ষার্থীর নাম মাহাদী হাসান। সে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ও লালন শাহ হলের ৪২৮ নং কক্ষের আবাসিক ছাত্র।

লিখিত অভিযোগপত্র সূত্রে, ভুক্তভোগী তার আবাসিকতাপ্রাপ্ত কক্ষে বিগত কিছুদিন যাবত অবস্থান করছিলেন। গত ৩০ মার্চ সন্ধ্যায় ছাত্রলীগ কর্মী সিদ্দিক এর মাধ্যমে তরুন, ফাহিম ফয়সাল ও রাজু তাকে হলে আসতে বলে। এসময় ভুক্তভোগী ইফতার শেষ করে নামাজ পড়তে যাচ্ছিলেন। কিন্তু ফোন পেয়ে সে দ্রুত হলে চলে আসে। সেখানে পৌঁছে দেখতে পাই তার বই খাতা, তোশক, বালিস রুমের বাইরে করিডোরে পড়ে আছে। এসময় তাকে ৪২৭ নং কক্ষে যেতে বলা হয়। সেখানে আগে থেকেই অভিযুক্ত তরুন, ফাহিম, রাজুসহ আরও একজন উপস্থিত ছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

অভিযোগপত্রে আরও বলা হয়, ভুক্তভোগী মাহাদী সালাম দিয়ে কক্ষে প্রবেশ করলে প্রথমে ফাহিম বলে তুই মাহাদী? ভুক্তভোগী তখন ‘হ্যা’ বলে। তারপর অভিযুক্তরা বলেন, তুই কোন কক্ষে থাকিস? ভুক্তভোগী বলেন, ৪২৮ আমার আবাসিক কক্ষ আমি ঐ কক্ষেই আমার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে অবস্থান করছি। তখন অভিযুক্ত ফাহিম বলেন, আগে কোথায় ছিলি? সে (ভুক্তভোগী) বলেন, ৩০৮ নং এ মেহেদী হাসান তানভীর-এর অতিথী হিসেবে ছিলাম। এখন আমার কক্ষ (৪২৮) বরাদ্দ হইছে আমি এখানেই থাকব। সে (ভুক্তভোগী) এটা বলার সাথেই অভিযুক্ত রাজু তাকে ধমক দিয়ে বলে তুই কে? তোকে আগে কখনও হলে দেখিনিতো। কে তোরে হলে তুলেছে? আর ঐসব আবাসিকতার কাহিনী বাদ দে, আমরা যা বলবো হলে তাই হবে। তখন অভিযুক্ত তরুন বলেন, আমারে চিনিস তুই, আমি কে? এখনও ভালোই ভালোই ৪২৮ থেকে সবকিছু নিয়ে কোথায় যাবি যা ৩০৮ এ থাকবি নাকি কোথায় থাকবি আমরা জানিনা। এইটা বলার পর ইতোমধ্যে রুমের বাইরে করিডোরে ফেলে দেয়া ভুক্তভোগীর বই, খাতা, তোশক, বালিসসহ প্রয়োজনীয় জিনিসপত্রের দিকে ইঙ্গিত করে বলে এইখানে তোর সবকিছু আছে নিয়ে চলে যাস।

এদিকে অভিযুক্ত রাজু বলেন, এ বিষয়ে আমি কিছু জানিনা। আরেক অভিযুক্ত তরুণকে একাধিকবার মুঠোফোনে কল দিয়ে পাওয়া যায়নি।

এ ঘটনায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, অভিযোগকারীর সিট থেকে বের করার বিষয়টি মিথ্যা। কারণ সে ওই সিটে ওঠেই নি। আমরা আবাসিক শিক্ষার্থীকে উঠতে কখনো বাঁধা দেয়না বরং আমরা সাহায্য করি।

এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম বলেন, আমি একটি অভিযোগ পত্র পেয়েছি। বিষয়টি সম্পর্কে ভালোভাবে জেনে তারপর আমরা সিদ্ধান্ত নিবো।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

জবির ছাত্রী হলে উপহার পাঠাল ছাত্রদল, যা আছে
শিক্ষা ও ক্যাম্পাস

জবির ছাত্রী হলে উপহার পাঠাল ছাত্রদল, যা আছে

ডাকসুতে ছাত্রশিবিরের বিজয়
শিক্ষা ও ক্যাম্পাস

ভিপি সাদিকের ১০ দিনের কাজ দেখেই হতবাক শিক্ষার্থীরা

নারীরা নির্ভয়ে চলবে এমন একটি ক্যাম্পাস চাই : সাদিক কায়েম
শিক্ষা ও ক্যাম্পাস

নারীরা নির্ভয়ে চলবে এমন একটি ক্যাম্পাস চাই : সাদিক কায়েম

নেকাব পরায় ছাত্রীর ভাইভা না নেওয়ায় প্রতিবাদে ইবিতে ফের মানববন্ধন
শিক্ষা ও ক্যাম্পাস

নেকাব পরায় ছাত্রীর ভাইভা না নেওয়ায় প্রতিবাদে ইবিতে ফের মানববন্ধন

স্কুলে ভর্তির আবেদন শুরু, জেনে নিন নিয়ম
শিক্ষা ও ক্যাম্পাস

স্কুলে ভর্তির আবেদন শুরু, জেনে নিন নিয়ম

উত্তরা ইউনিভার্সিটিতে গবেষণা ও প্রকাশনা পুরস্কার প্রদান
শিক্ষা ও ক্যাম্পাস

উত্তরা ইউনিভার্সিটিতে গবেষণা ও প্রকাশনা পুরস্কার প্রদান

Load More

ট্রেন্ডিং টপিক

একই স্ক্রিনে চারটি খেলা: অ্যাপল টিভি ফোরকে-তে যুক্ত হলো নতুন প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

একই স্ক্রিনে চারটি খেলা: অ্যাপল টিভি ফোরকে-তে যুক্ত হলো নতুন প্রযুক্তি

আদ্-দ্বীন হাসপাতালের সেবা বন্ধ, ডায়ালাইসিস না পেয়ে প্রাণ গেল বৃদ্ধের
বিবিধ

আদ্-দ্বীন হাসপাতালের সেবা বন্ধ, ডায়ালাইসিস না পেয়ে প্রাণ গেল বৃদ্ধের

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার
টেলিকম

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার

মেবাইল মার্চেন্ট হিসাবে কর আরোপের উদ্যোগ এনবিআরের
অর্থ ও বাণিজ্য

মেবাইল মার্চেন্ট হিসাবে কর আরোপের উদ্যোগ এনবিআরের

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

২০ হাজারের মধ্যে এই ৫জি ফোনগুলো কিনতে পারবেন

দেশের তৈরি ফোনের দাম কমছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

বিশ্বখ্যাত ইকমার্স জায়ান্ট অ্যামাজনকে পেছনে ফেলে বাজারমূল্যে বিশ্বের...

শাওমির ১৫টি সিরিজে সাত বছরের আপডেট সাপোর্ট ঘোষণা

শত কোটি ব্যবহারকারীর মাইলফলকে চ্যাটজিপিটি

আইফোন, ম্যাকের জন্য ২৬.৩ আপডেট আনল অ্যাপল

অ্যাপলের প্রযুক্তি দর্শন কেন সবার চেয়ে ভিন্ন?

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০১ এপ্রিল ২০২৩

ইবি শিক্ষার্থীকে বৈধ সিট থেকে নামিয়ে দেয়ার অভিযোগ

Techzoom.TV |
TechzoomTV