Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সরকারিভাবে খুঁজে দেওয়া হবে হারানো ফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২২ মে ২০২৩
বন্ধ থাকলেও খুঁজে পাওয়া যাবে হারানো ফোন
Share on FacebookShare on Twitter

হারানো ফোন মালিকের কাছে খুঁজে দিতে অভিনব উদ্যোগ নিয়েছে ভারত সরকার। এজন্য একটি ওয়েবসাইট চালু করা হচ্ছে। ওই ওয়েবসাইটের মাধ্যমে হারানো ফোনের তথ্য মিলবে। সঞ্চার সাথী (Sanchar Saathi) নামের ওই ওয়েবসাইট ডেভেলপ করছে ভারতের কেন্দ্র সরকার। দেশটির ডিপার্টমেন্ট অব টেলিকম দফতরের অধীন সি-ডট-এর মাধ্যমে তৈরি করা হয়েছে এই ওয়েবসাইট। মোবাইল ইউজাররা যাতে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে সেই উদ্দেশ্যে এই পরিষেবা দেওয়া হবে।

হারিয়ে যাওয়া ফোন ট্র্যাক করা, যে ফোন কিনছেন সেটি আসল না নকল যাচাই করা, স্প্যাম কল ও মেসেজ রিপোর্ট ইত্যাদি একাধিক জরুরি পরিষেবা পাওয়া যাবে ওয়েবসাইটটি থেকে। অনেকেই আছেন ফোন হারিয়ে যাওয়ার পর কী করতে হবে তা বুঝে উঠতে পারেন না।

চটজলদি ফোন ব্লক করে দেওয়ার জন্য যাতে চুরি যাওয়া ফোন অন্য কেউ অ্যাক্সেস করতে না পারে তার সুবিধা রয়েছে ওয়েবসাইটে। এটি ছাড়াও সঞ্চার সাথী ওয়েবসাইটে আর কী কী পরিষেবা পাওয়া যাবে দেখে নেওয়া যাক।

হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া ফোন ব্লক
বাসে, ট্রেনে স্মার্টফোন চুরি হয়ে গেলে বা কোথাও হারিয়ে গেলে এই ওয়েবসাইটে এসে তৎক্ষণাৎ ব্লক করতে পারবেন। এর জন্য আপনাকে দিতে হবে ফোনের আইএমইআই নম্বর। একবার ব্লক হয়ে গেলে সেই ফোনটি অব্যবহারযোগ্য হয়ে যাবে এবং ভারতের কোনও টেলিকম অপারেটর নেটওয়ার্কে কাজ করবে না।

চুরি যাওয়া ফোন ট্র্যাক
ওই ফোন কোন জায়গায় রয়েছে তা খুব সহজেই ট্র্যাক করা যাবে। সঞ্চার সাথী ওয়েবসাইটে এই সুবিধা যোগ করেছে সিইআইআর মডিউল। একবার ফোনটি ব্লক করে দিলে তা ট্র্যাক করার জন্য উপলব্ধ হয়ে যাবে। ট্র্যাক লস্ট ফোন অপশনে ক্লিক করে ফোনটির লোকেশন ট্র্যাক করতে পারবেন।

ফোন আনব্লক
চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া ফোন ট্র্যাক করার পর তা ফিরে পেলেও আপনি সেটা ব্যবহার করতে পারবেন না। কারণ চুরি হওয়ার পর আপনিই সেটি ব্লক করে রেখেছিলেন। তাই ব্যবহারযোগ্য করে তোলার জন্য আনব্লক অপশনে ট্যাপ করতে হবে। আনব্লক হলে ফোনে টেলিকম পরিষেবাও পাওয়া যাবে।

সম্প্রতি ভারতের কর্ণাটক পুলিশ, এই সিইআইআর মডিউলের সাহায্য ২৫০০ হারিয়ে যাওয়া ফোন পুনরুদ্ধার করেছে।

ফোন আসল না নকল
বাজার থেকে যে ফোন কিনছেন তা আসল না নকল বুঝবেন কীভাবে? সঞ্চার সাথী ওয়েবসাইটে ওই ফোনের আইএমইআই নম্বর এবং মডেল নেম এন্টার করলে ফোনটির বৈধতা যাচাই করতে পারবেন। এই কাজ আপনি যেকোনো ফোনের সঙ্গেই করতে পারেন।

ফ্রড মোবাইল নম্বর রিপোর্ট
আপনার নামে যদি ফ্রড মোবাইল নম্বর বা সিম তৈরি হয়ে থাকে তা রিপোর্ট করার জন্য এই ওয়েবসাইটেই অপশন পাওয়া যাবে। সেখানে ক্লিক করে অভিযোগ জানালে আপনার নামে নথিভুক্ত হওয়া ওই ফ্রড মোবাইল নম্বর মুছে যাবে।

স্প্যাম কল ও মেসেজ রিপোর্ট
স্প্যাম কল ও মেসেজে তিতিবিরক্ত হয়ে উঠেছে বহু মানুষ। এই ওয়েবসাইটে সেই সব নম্বর ও মেসেজ রিপোর্ট করতে পারবেন। জমা পড়া নম্বরগুলি টেলিকম পরিষেবা প্রদানকারীদের কাছে পাঠানো হবে যাতে তারা স্প্যাম কল শনাক্ত করতে পারে। পাশাপাশি উক্ত স্প্যাম নম্বরগুলি ব্লক করতে সাহায্য করবে টেলিকম অপারেটর।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হারানো ফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রযুক্তি সংবাদ

আরকনের ‘ফিউচার অব ইনফরমেশন সিকিউরিটি সামিট’ অনুষ্ঠিত

আইফোনের ‘সিরি’ দেবে করোনা বিষয়ক পরামর্শ
টিপস

আইফোনের ‘সিরি’ দেবে করোনা বিষয়ক পরামর্শ

চীনে বিক্রি স্বাভাবিক হয়ে উঠছে: শাওমি
নির্বাচিত

প্যাকেজিংয়ে ৬০ শতাংশ প্লাস্টিক ব্যবহার কমাবে শাওমি

মোবাইল ইন্টারনেট গতিতে বাংলাদেশের অবস্থান ১২০
টেলিকম

১০ নভেম্বরের মধ্যে মোবাইল ইন্টারনেটের দাম কমবে

১৪০ কোটি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিল ফেসবুক!
প্রযুক্তি সংবাদ

১৪০ কোটি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিল ফেসবুক!

ডিজিটাল প্ল্যাটফর্মে ভাতা বিতরণ চায় ‘নগদ’
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল প্ল্যাটফর্মে ভাতা বিতরণ চায় ‘নগদ’

Load More

ট্রেন্ডিং টপিক

মিলিটারি-গ্রেড বডিতে তৈরি এই ফো‌নে পাবেন ২০০ মেগাপিক্সেল ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

মিলিটারি-গ্রেড বডিতে তৈরি এই ফো‌নে পাবেন ২০০ মেগাপিক্সেল ক্যামেরা

OLED বনাম M4: Huawei MatePad Air 2026 ও iPad Air M4-এর মধ্যে কে এগিয়ে?
রিভিউ

OLED বনাম M4: Huawei MatePad Air 2026 ও iPad Air M4-এর মধ্যে কে এগিয়ে?

১৫ বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর করল অপো
প্রযুক্তি সংবাদ

১৫ বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর করল অপো

২০২৬ সালের সেরা ৫ বাজেট স্মার্টফোন, ফিচার ও স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫ বাজেট স্মার্টফোন, ফিচার ও স্পেসিফিকেশন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট
বিবিধ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

কক্সবাজারের রামুতে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক...

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২২ মে ২০২৩

সরকারিভাবে খুঁজে দেওয়া হবে হারানো ফোন

Techzoom.TV |
TechzoomTV