Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিকাশের পিন নম্বর ভুলে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 25 August 2020
বিকাশে ১০০ টাকা ফ্রি পাবেন যেভাবে
Share on FacebookShare on Twitter

পিন ভুলে গেলে বা কয়েকবার ভুল পিন দেওয়ার কারণে বিকাশ অ্যাকাউন্ট ব্লক হয়ে গেলে এখন নিজেই নিজের বিকাশ অ্যাকাউন্টের তথ্য যাচাই (ভেরিফাই) করে পিন রিসেট করতে পারবেন গ্রাহকরা।

সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রকৃত গ্রাহককে আরো বেশি সক্ষম করে তুলতে সম্প্রতি এই সেবা চালু করেছে দেশের সবেচেয়ে জনপ্রিয় মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ।

ধাপে ধাপে কীভাবে পিন রিসেট করতে পারবেন তা https://www.bkash.com/bn/pin-reset এই লিংকে ক্লিক করে জেনে নিতে পারবেন গ্রাহক।

বিকাশ অ্যাকাউন্টের সমস্ত লেনদেন সম্পন্ন করতে পারসোনাল আইডেন্টিফিকেশন নম্বর (পিন) নম্বর প্রয়োজন। পিন নম্বর সুরক্ষিত এবং গোপন রেখেই বিকাশ অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

বিকাশ গ্রাহকের পিন তিনি নিজেই সেট করে নেন, ফলে একজন গ্রাহকের পিন কেবল তিনিই জানেন। অর্থ্যাৎ পিন সেট করা হয়ে গেলে স্বয়ংক্রিয় পদ্ধতিতে তা সুরক্ষিত হয়ে যায় এবং কারো পক্ষেই বিকাশ সিস্টেম থেকে ঐ পিন জানার কোন সুযোগ থাকে না। তাই পিন ভুলে গেলে গ্রাহকের সেট করা আগের পিন ফিরিয়ে দেয়ার কোন সুযোগ নেই।

গ্রাহক পিন ভুলে গেলে নতুন একটি অস্থায়ী (টেম্পোরারি) পিন রিসেট করে আবার গ্রাহককেই পিন রিসেট করার সুযোগ দেয় বিকাশ। সাধারণত কাস্টমার কেয়ার সেন্টারের ফোন নম্বর ১৬২৪৭, বিকাশ ফেসবুক পেজ এর লাইভ চ্যাট অপশন এবং ইমেইল এর মাধ্যমে যথাযথ তথ্য দিয়ে নতুন পিন রিসেট এর জন্য অস্থায়ী পিন পেতে পারেন গ্রাহক।

বিকাশের নতুন এই সেবায় গ্রাহক এখন ইউএসএসডি চ্যানেল *২৪৭# ডায়াল করে নিজেই নিজের অ্যাকাউন্ট ভেরিফাই করে অস্থায়ী পিন পেয়ে যাবেন। *২৪৭# ডায়াল করে ৯ নম্বর অপশনের পিন রিসেট ডায়াল করতে হবে। পরের ধাপে জাতীয় পরিচয়পত্র/ড্রাইভিং লাইসেন্স/পাসপোর্ট যে পরিচয়পত্র দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই নম্বরটি দিতে হবে। পরের ধাপে জন্ম সালের চারটি সংখ্যা দিতে হবে। এরপর গ্রাহককে বিগত ৯০ দিনের মধ্যে তার করা শেষ ১০টি আউটগোয়িং ট্রানজেকশনের যেকোন একটির তথ্য দিতে হবে। আর যদি শেষ ৯০ দিনের মধ্যে কোন আউটগোয়িং ট্রানজেকশন না করে থাকনে তাহলে ‘নো ট্রানজেকশন’ অপশন নির্বাচন করবেন। গ্রাহকের দেয়া সব তথ্য সঠিক থাকলে তিনি পাঁচ সংখ্যার অস্থায়ী পিন পেয়ে যাবেন।

এরপর *২৪৭# ডায়াল করে অথবা বিকাশ অ্যাপ থেকে নিজেই নতুন পিন রিসেট করে নিতে পারবেন গ্রাহক।

অস্থায়ী পিন এসএমএস-এ পাবার পর বিকাশ অ্যাপে পিন রিসেট করতে লগইন পেজ থেকে ‘পিন ভুলে গিয়েছেন’ বাটনে ট্যাপ করতে হবে। এরপর বিকাশ অ্যাকাউন্ট নম্বর দিতে হবে। পরের ধাপে ওয়ান টাইম পাসওর্য়াড (ওটিপি) এবং অস্থায়ী পিন দিয়ে গ্রাহক নিজের পছন্দ অনুসারে এলোমেলো পাঁচ সংখ্যার নতুন পিন দিয়ে আর একবার রিএন্টার করে সফলতার সাথে পিন রিসেট করে নিতে পারবেন।

ইউএসএসডি চ্যানেলে পিন রিসেট করতে *২৪৭# ডায়াল করে মাই বিকাশ থেকে ‘চেঞ্জ মোবাইল মেন্যু পিন’ নির্বাচন করতে হবে। পরের ধাপে পুরাতন পিন চাইলে অস্থায়ী পিন নম্বরটি দিতে হবে। এরপর গ্রাহক নিজের পছন্দ অনুসারে পাঁচ সংখ্যার নতুন এলোমেলো পিন দিয়ে আর একবার রিএন্টার করে সফলতার সাথে পিন রিসেট করে নিতে পারবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিকাশ

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইন ও এআইভিত্তিক জালিয়াতি রোধে নতুন আইন করার নির্দেশ
প্রযুক্তি সংবাদ

অনলাইন ও এআইভিত্তিক জালিয়াতি রোধে নতুন আইন করার নির্দেশ

গেমিং ফোন আনছে আইকিউও
নির্বাচিত

এক মিনিটে ৭৪ হাজার ফোন বিক্রি!

ওয়ালটনের ই-কমার্স প্রতিষ্ঠান ওয়ালকার্টের যাত্রা শুরু
ই-কমার্স

ওয়ালটনের ই-কমার্স প্রতিষ্ঠান ওয়ালকার্টের যাত্রা শুরু

জার্মানিতে ডয়চে টেলিকমের ফাইভজি উন্মোচন
টেলিকম

জার্মানিতে ডয়চে টেলিকমের ফাইভজি উন্মোচন

দ্বিগুণ হারে বাড়ছে নতুন ধরনের সাইবার অপরাধ
প্রযুক্তি সংবাদ

দ্বিগুণ হারে বাড়ছে নতুন ধরনের সাইবার অপরাধ

HMD Barbie Phone : সেরা ডিজাইন, ফিচার ও প্রযুক্তির অভাবনীয় সংমিশ্রণ!
প্রযুক্তি সংবাদ

HMD Barbie Phone : সেরা ডিজাইন, ফিচার ও প্রযুক্তির অভাবনীয় সংমিশ্রণ!

Load More

ট্রেন্ডিং টপিক

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান
প্রযুক্তি বাজার

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’
নির্বাচিত

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়
বিবিধ

ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ
প্রযুক্তি সংবাদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

দেশের বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) ও কন্ট্যাক্ট সেন্টার...

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 August 2020

বিকাশের পিন নম্বর ভুলে

Techzoom.TV |
TechzoomTV