Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গুগল ডিসকভার: ওয়েবসাইটের ভিজিটর বাড়ানোর উপায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 27 June 2023
গুগল ডিসকভার: ওয়েবসাইটের ভিজিটর বাড়ানোর উপায়
Share on FacebookShare on Twitter

আপনি যদি স্মার্টফোন ব্যবহার করেন তবে খেয়াল করলে দেখবেন, ফোনের ডিসপ্লে সোয়াইপ করলে বিভিন্ন ধরনের নিউজ লিংক দেখানো হয়। এছাড়াও ফোনে ক্রোম ব্রাউজার খুললেই দেশ-বিদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম, ওয়েবসাইট কিংবা জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমের লিংক দেখায়। এটাই গুগল ডিসকভার।

গুগল ডিসকভার কী?
গুগুল ডিসকভার হলো মোবাইল ডিভাইসে বিভিন্ন কন্টেন্ট এবং ভিডিও, ওয়েব স্টোরি সরবরাহ করার জন্য গুগলের মাধ্যকে পরিচালিত একটি নিউজ ফিড।

এটা মূলত কাজ করে ব্যবহারকারীর বিভিন্ন সার্চ ইন্টেন্টের মাধ্যমে অর্থাৎ ব্যবহারকারী যে সকল বিষয়ে বেশি আগ্রহী সেই সব বিষয়ের ওপর ভিত্তি করে গুগুল ডিসকাভার কাজ করে। ধরুন একজন মোবাইল ফোন ব্যবহারকারী স্মার্টফোন নিয়ে জানতে গুগল, ফেসবুক ও ইউটিউবে সার্চ করেন। তবে ওই ব্যবহারকারীরা ডিসকভার এই ধরনের কনটেন্টই বেশি দেখাবে।

ডিসকভারে নিয়মিত নিত্য নতুন কন্টেন্ট এবং ভিডিও, ওয়েব স্টোরি দিয়ে আপডেট থাকে।

একটি ওয়েবসাইটের বেশি ভিজিটর পাওয়ার অন্যতম উপায় এই গুগল ডিসকভার।

গুগল ডিসকভার যেভাবে কাজ করে?
গুগল ডিসকভার মূলত ব্যবহারকারীর ওয়েব অ্যাক্টিভেটি এবং সার্চ ইঞ্জিন ব্যবহারের তথ্য- উপাত্ত দেখে কাজ করে। এতে করে একজন ব্যবহারকারী খুব সহজেই তার পছন্দনীয় আর্টিকেলগুলো পড়তে পারেন।

এটি শুধু মোবাইল ডিভাইসেই নয় বরং সকল ক্রোম ব্রাউজার ব্যবহাকারীর হোম পেইজে ডিসকাভার কন্টেন্ট এবং ভিডিও, ওয়েব স্টোরি দেখায়।

গুগল ডিসকভারের সঙ্গে একজন ব্যবহারকারী যত বেশি ইন্টারঅ্যাক্টিভ হবেন, তত বেশি তার প্রাসঙ্গিক আর্টিকেল গুলো সে দেখতে পারবেন।

গুগল ডিসকভার ব্যবহারে ওয়েবসাইটে ভিজিটর বাড়ানো উপায়
সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন এক্সপার্টরা (এসইও এক্সপার্ট) তাদের গবেষণায় দেখেছেন, গুগল ডিসকভার তাদের এসইও অপ্টিমাইজেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই গুগুল ডিসকভারে আপনার কন্টেন্ট দেখানোর জন্য অবশ্যই কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে কন্টেন্ট পাবলিশ করতে হবে।

গুগল ডিসকভার এসইও করুন
গুগল ডিসকভার এসইও করা একটি গুরুত্বপূর্ণ কাজ। কেননা, এটি গুগল অনুসন্ধানের একটি গুরুত্বপূর্ণ দিক। যার ফলে একজন ব্যবহারকারী তার গুরুত্বপূর্ণ বিষয়গুলোর আপডেট জানতে সক্ষম হস।আপনি নিশ্চয়ই এখন বুঝতে পারছেন গুগল ডিসকভার একটি ওয়েবসাইটের জন্য কতটা গুরুত্বপূর্ণ বিষয়।

একটি ওয়েবাইসটে গুগল ডিসকভার পেতে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন-

ওয়েবসাইটের স্পিড ভালো রাখুন
নিউজ পোর্টাল কিংবা ব্লগে গুগল ডিসকভার পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওয়েবসাইটের স্পিড। অন্যদিকে ব্লগারের স্পিড ভালো রাখার জন্য ব্যবহার কারতে হবে সুন্দর রেসপন্সিপ ব্লগার থিম। বর্তমানে হাজারো ব্লগার থিম মার্কেটপ্লেসে রয়েছে সেখান থেকে আপনার পছন্দ মতো একটি ভালো উচ্চ গতি সম্পূর্ণ ব্লগার থিম ব্যবহার করবেন।

মানসম্মত এসইও ও অপ্টিমাইজড কন্টেন্ট পাবলিশ করুন
গুগল ডিসকভার পাওয়ার জন্য দ্বিতীয় যে বিষয়টি মাথায় রাখতে সেটি হলো অবশ্যই কোয়ালিটি সম্পন্ন এসইও-অপ্টিমাইজ কন্টেন্ট পাবলিশ করতে হবে। এটি শুধু গুগল ডিসকভার অপশন পাওয়ার জন্যই নয় বরং গুগল সার্চ থেকে ভিজিটর পাওয়ার বড় একটি মাধ্যম।

আর্টিকেল লেখার সময় অবশ্যই রিডার ফোকাস করে লিখতে হবে। এতে করে একজন ভিজিটর আপনার সাইটে অধিক সময় ব্যয় করবেন। ফলে বাউন্স রেট কমবে এবং গুগল অ্যানালেটিক্স থেকে একটি ভালো সিগনাল গুগল বটের কাছে যাবে ফলে আপনার সাইট আরো র‌্যাংক বাড়বে।

আর্টিকেল পাবলিশ করার আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিত আর্টিকেল পাবলিশ করা। এটি একটি ওয়েবসাইটের র‌্যাকিং ফ্যাক্টর হিসেবেও কাজ করে। গুগল যেহেতু প্রতিনিয়ত আপডেট হচ্ছে তাই আমাদের ওয়েবসাইট এবং আর্টিকেলগুলো গুগলের সঙ্গে তাল মিলিয়ে আপডেট করতে হবে।

ট্রেন্ডিং টপিকে আর্টিকেল পাবলিশ করুন
গুগুল ডিসকভার পাওয়ার জন্য এসইও-অপ্টিমাইজ কন্টেন্ট লেখার পাশাপাশি ট্রেন্ডিং টপিকে আর্টিকেল পাবলিশ করার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি যখন কোনো ট্রন্ডিং টপিকে আর্টিকেল পাবলিশ করবেন তখন গুগল সেই আর্টিকেলটি বুস্ট করবে এর ফলে খুব তাড়াতাড়ি আপনার ওয়েবসাইটের আর্টিকেলটি গুগল ডিসকভার ফিডে চলে যাবে।

ফলে গুগল ডিসকভার ফিড থেকে লাখ লাখ ভিজিটর পাওয়ার সম্ভাবনা তৈরি হবে।

গুগল ট্রেন্ডিং টপিক কীভাবে জানবেন?
মনে প্রশ্ন আসতে ট্রন্ডিং টপিক কীভাবে খুজে পাবেন? প্রতিদিনের ট্রেন্ডিং টপিক গুলো খুঁজে পাওয়ার জন্য গুগল তৈরি করে রেখেছে গুগল ট্রেন্ড। গুগল ট্রেন্ড ব্যবহার করে খুব সহজেই প্রতিদিনের নির্দিষ্ট জায়গার ট্রেন্ডিং সার্চ কিওয়ার্ড দেখতে পারবেন।

এতে করে আপনি খুব সহজেই প্রতিদিনের টেন্ডিং টপিকে খুজে পাবেন। সেই ট্রেন্ডিং টপিকগুলো নিয়ে কনটেন্ট তৈরি করলে অল্প কিছু দিনের মধ্যেই আপনার ওয়েবসাইটের নিউজ লিংক গুগল ডিসকভারে প্রদর্শন করবে।

গুগল নিউজ অ্যাপ্রুভ করাবেন যেভাবে
গুগল ডিসকভার পাওয়ার জন্য আরো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গুগল নিউজ অ্যাপ্রুভ। আপনার ওয়েব সাইটে যদি গুগুল নিউজ অ্যাপ্রুভ থাকে তাহলে আপনার পাবলিশ করা আর্টিকেল গুগল নিউজ ফিডে দেখাবে।

বর্তমানে ওয়েবসাইটে আর্টিকেল পাবলিশ করার পর দ্রুত ইনডেক্স হওয়ার জন্য কাজ করে এই গুগল নিউজ । একজন এসইও এক্সপার্ট জানে যে আর্টিকেল দ্রুত ইনডেক্স হওয়ার সুফল কতটা।

শুধু তাই নয় গুগল নিউজ থাকলে গুগলের নিজস্ব ‘গুগল নিউজ অ্যাপে’এ আপনার আর্টিকেলগুলো দেখাবে।

এতে করে সেখান থেকে এক্সটা ভিজিটর পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। মূলত গুগুল নিউজ ফিড থেকেই গুগল ডিসকভার ফিডে যাওয়ার সম্ভাবনা ৯৯% থাকে। তাই গুগল নিউজ অ্যাপ্রুভ নেওয়ার কোনো বিকল্প নেই।

গুগল এ.এম.পি অপ্টিমাইজেশন করা
ওয়েবসাইটের স্পিড গুগল র‌্যাকিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। আর এই স্পিড অপ্টিমাইজেশন করার জন্য ব্যবহার করা হয় গুগল এ.এম.পি (Google AMP) গুগল এএমপি কাজ করে মূলত মোবাইল ডিভাইস ব্যবহারকারীদের জন্য।

গুগল এ.এম.পি আপনার ওয়েবসাইটের পেইজ লোডিং টাইম কমিয়ে দেয়। ফলে খুব দ্রুত পেইজগুলো মোবাইল ডিভাইসে লোড হয়। আপনার ওয়েবসাইট বা ওয়েব পেইজ যত দ্রুত লোড হবে তত বেশি ইউজার এক্সপেরিয়ান্স ভালো হবে। গুগল সব সময় দ্রুত লোডিং ওয়েবসাইট গুলকে SERP- এ র‌্যাংকিং বাড়িয়ে দেয়। এতে করে গুগল ডিসকভার ফিডে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

ওয়েব স্টোরিজ তৈরি করুন
এখনকার নতুন ওয়েবসাইটগুলোকে গুগল ডিসকভার ফিডে নেওয়ার জন্য সবচেয়ে ভালো এবং কার্যকরী পদক্ষেপ হলো ওয়েব স্টোরিজ তৈরি করা।
একটি ট্রেন্ডিং টপিকের ওয়েব স্টোরিজ পারে নতুন ওয়েবসাইটকে একদিনে ১ মিলিয়ন পযন্ত ভিজিটর এনে নিতে।

ওয়েব স্টোরিস তৈরি করার জন্য বর্তমানে অনেক ওয়ার্ডপ্রেস প্লাগ ইন রয়েছে।

গুগলের এসব কন্টেন্ট নীতিমালা মেনে আর্টিকেল পাবলিশ করতে দ্রুতই আপনার নিউজ লিংক গুগল ডিসকভারে দেখাবে। ফলে আপনি প্রচুর ট্রাফিক বা ভিজিটর পাবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
নির্বাচিত

দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি

ফ্ল্যাশ-সেলে ‘প্রিমো আরএক্সসেভেন মিনি’ মাত্র ৮,০৯৯ টাকায়
নির্বাচিত

ফ্ল্যাশ-সেলে ‘প্রিমো আরএক্সসেভেন মিনি’ মাত্র ৮,০৯৯ টাকায়

অনলাইনে টিকটকের লার্নিং ক্যাম্পেইন চালু
নির্বাচিত

টিকটকে চালু হচ্ছে ডিজলাইক বাটন

১০০ কোটি স্মার্ট ফোন হ্যাকিংয়ের ঝুঁকিতে!
নির্বাচিত

১০০ কোটি স্মার্ট ফোন হ্যাকিংয়ের ঝুঁকিতে!

শক্তিশালী ফেসিয়াল ক্যামেরা বানাল চীন
নির্বাচিত

শক্তিশালী ফেসিয়াল ক্যামেরা বানাল চীন

ফেসবুক নিউজ ফিডে কী দেখতে চান ঠিক করুন নিজেই
নির্বাচিত

ফেসবুক নিউজ ফিডে কী দেখতে চান ঠিক করুন নিজেই

Load More

ট্রেন্ডিং টপিক

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
প্রযুক্তি সংবাদ

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

ডিসেম্বর থেকে যেসব ডিভাইসে নেটফ্লিক্স দেখা যাবে না
প্রযুক্তি সংবাদ

কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নেটফ্লিক্সের

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

অনলাইনে খাবার ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডার রাইডারদের কম পারিশ্রমিক...

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 June 2023

গুগল ডিসকভার: ওয়েবসাইটের ভিজিটর বাড়ানোর উপায়

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix