Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বন্ধের পথে স্থানীয় হ্যান্ডসেট উৎপাদন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
বন্ধের পথে স্থানীয় হ্যান্ডসেট উৎপাদন
Share on FacebookShare on Twitter

চলতি বছরের প্রথম ছয় মাসে স্থানীয় হ্যান্ডসেট উৎপাদন কমে প্রায় অর্ধেকে নেমে এসেছে। একই সমেয় হ্যান্ডসেটের বিক্রি কমেছে ৪২ শতাংশ। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশীয় নির্মাতারা ৯৬ লাখ হ্যান্ডসেট উৎপাদন করেছেন, যা আগের বছরের একই সময়ের ১ কোটি ৮৫ লাখের চেয়ে ৪৮ শতাংশ কম।

মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তথ্য অনুযায়ী, ২০২২ সালের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথমার্ধে স্মার্টফোন বিক্রি ৪২ শতাংশ কমে ৩৩ লাখে দাঁড়িয়েছে। এদিকে ফিচার ফোনের বিক্রি গত বছরের তুলনায় ৪০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৬ লাখে।

ব্যবসায়ীরা বলছেন, মার্কিন ডলারের বিপরীতে টাকার দরপতনের কারণে আমদানি ব্যয় বেড়েছে। এছাড়া, ডলার ঘাটতির কারণে এলসি খোলা কঠিন হয়ে পড়েছে। একইসঙ্গে এই শিল্পের স্থানীয় উৎপাদনে ভ্যাট বাড়িয়েছে সরকার। এসব কারণে স্থানীয়ভাবে উত্পাদিত হ্যান্ডসেটের দাম বেড়েছে।

এছাড়াও, কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে হ্যান্ডসেট আমদানি করে বাজারে বিক্রি করছে। এজন্য তাদের যেহেতু ভ্যাট দিতে হয় না, তাই তারা তুলনামূলক কম দামে এসব হ্যান্ডসেট বিক্রি করতে পারেন। এতে অনেক গ্রাহক এসব হ্যান্ডসেট কিনতে আগ্রহী হন।

২০১৭-১৮ অর্থবছরে সরকারের কর সুবিধার সহায়তায় সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে হ্যান্ডসেটের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। এরপর দেশে ১৫টি প্ল্যান্ট স্থাপন করা হয়, ফলে প্রায় ১৫ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে।

গত অর্থবছরের আগে স্মার্টফোন আমদানিতে প্রায় ৫৮ শতাংশ কর দিতে হতো এবং স্থানীয়ভাবে সংযোজিত ও উৎপাদিত হ্যান্ডসেটের ওপর কর দিতে হতো ১৫ থেকে ২০ শতাংশ। কিন্তু, এখন তা বেড়ে ৩০ থেকে ৩৫ শতাংশে দাঁড়িয়েছে। কারণ কারখানা থেকে শুরু করে পরিবেশক ও খুচরা বিক্রেতাদের ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে।

আর উৎপাদকদের জন্য আরেকটি ধাক্কা হলো রাজস্ব কর্তৃপক্ষ উৎপাদন পর্যায়ে আরও ভ্যাট আরোপের প্রস্তাব দিয়েছে। আগামী অর্থবছর থেকে সম্পূর্ণ স্থানীয়ভাবে তৈরি যন্ত্রাংশ ব্যবহার করে উৎপাদনের ক্ষেত্রে প্রথমবারের মতো ২ শতাংশ ভ্যাট প্রযোজ্য হবে। এছাড়া স্থানীয়ভাবে তৈরি কমপক্ষে দুটি উপাদান দিয়ে উৎপাদিত হ্যান্ডসেটের ওপর প্রযোজ্য ভ্যাট ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে। একইভাবে আমদানি যন্ত্রাংশ দিয়ে সংযোজিত হ্যান্ডসেটের ওপর ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে সাড়ে ৭ শতাংশ করা হয়েছে। এ অবস্থায় কর কমানো অসম্ভব মনে হলে গ্রে মার্কেট নির্মূলে বিকল্প ব্যবস্থা নেওয়া উচিত বলে সরকারের কাছে আবেদন জানিয়েছেন শিল্প সংশ্লিষ্টরা।

স্থানীয় স্মার্টফোন উত্পাদন শিল্পকে সুরক্ষিত করার সমাধান হলো ন্যাশনাল ইকুপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) চালু করা । অবশ্য ২০২১ সালে বিটিআরসি গ্রাহকের হ্যান্ডসেটের আইএমইআই অন্তর্ভুক্ত করার মাধ্যমে দেশে বৈধ মোবাইল ডিভাইসের ব্যবহার নিশ্চিত করতে এনইআইআর সিস্টেম চালু করেছিল। কিন্তু নকল, অননুমোদিত বা ক্লোন হ্যান্ডসেট ব্লক করার মতো প্রধান ফাংশনগুলো এখনো কাজ করছে না ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অবৈধ মোবাইল হ্যান্ডসেটঅবৈধ হ্যান্ডসেটআইটেল ও ফাইভ স্টারউইএনইআইআরওয়ালটনক্লোন হ্যান্ডসেট ব্লকসিম্ফনিস্মার্টফোন আমদানিস্যামসাংহ্যান্ডসেট উৎপাদন

এই বিভাগ থেকে আরও পড়ুন

দক্ষতা বাড়াতে কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দিলো এনার্জিপ্যাক
প্রযুক্তি সংবাদ

দক্ষতা বাড়াতে কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দিলো এনার্জিপ্যাক

চাকরিতে বয়স বৈষম্যে গুগলকে জরিমানা
নির্বাচিত

গুগলের বিরুদ্ধে আইফোন ট্র্যাকিং মামলা চলবে

টানা ১৪ ঘণ্টা ফোন চালিয়ে ঠাঁই হলো হাসপাতালে
নির্বাচিত

টানা ১৪ ঘণ্টা ফোন চালিয়ে ঠাঁই হলো হাসপাতালে

ফাঁস হলো আইফোন ১২-এর বিস্তারিত নকশা
প্রযুক্তি সংবাদ

আইফোনের উৎপাদন-বিক্রি বন্ধ!

লিঙ্গবৈষম্য কমাতে উদ্যোগী নকিয়া
প্রযুক্তি সংবাদ

লিঙ্গবৈষম্য কমাতে উদ্যোগী নকিয়া

একসঙ্গে ৫০ জনের ভিডিও কল সুবিধা ইনস্টাগ্রামেও
প্রযুক্তি সংবাদ

একটানা ব্যবহারে ‘বিরতি ঘণ্টা’ বাজাবে ইনস্টাগ্রাম

Load More

ট্রেন্ডিং টপিক

ফুটবল বিশ্বকাপের মাঠে সাড়াজাগানো ৫ প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

ফুটবল বিশ্বকাপের মাঠে সাড়াজাগানো ৫ প্রযুক্তি

কম বাজেটে মোটোরোলার সেরা ৩ স্মার্টফোন: ফিচার ও দামের চুলচেরা বিশ্লেষণে কোনটি কিনবেন?
প্রযুক্তি সংবাদ

কম বাজেটে মোটোরোলার সেরা ৩ স্মার্টফোন: ফিচার ও দামের চুলচেরা বিশ্লেষণে কোনটি কিনবেন?

ইবির জব কর্নারে আসন সংকট, বিপাকে শিক্ষার্থীরা
শিক্ষা ও ক্যাম্পাস

ইবির জব কর্নারে আসন সংকট, বিপাকে শিক্ষার্থীরা

আইএফআইসি ব্যাংকে মেহমুদের পারিবারিক কমিশন বাণিজ্য: সংকটে প্রাতিষ্ঠানিক সুশাসন
অর্থ ও বাণিজ্য

আইএফআইসি ব্যাংকে মেহমুদের পারিবারিক কমিশন বাণিজ্য: সংকটে প্রাতিষ্ঠানিক সুশাসন

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন
নির্বাচিত

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন

দেশের বাজারে নিজেদের বহুল প্রতীক্ষিত ফোল্ডেবল স্মার্টফোন ‘অনার...

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

১৬৫ হার্জ ডিসপ্লে ও ৮,৫৫০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে রেডমি K90 আল্ট্রা

১৬৫ হার্জ ডিসপ্লে ও ৮,৫৫০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে রেডমি K90 আল্ট্রা

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৭ জুলাই ২০২৩

বন্ধের পথে স্থানীয় হ্যান্ডসেট উৎপাদন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix