Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন চিপের স্মার্টফোনে বাজিমাত করেছে চীনের হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
দর্শনার্থীদের নজরদারির অভিযোগে নতুন নিষেধাজ্ঞার শঙ্কায় হুয়াওয়ে
Share on FacebookShare on Twitter

হুয়াওয়ে টেকনোলজিস ও চীনের শীর্ষ চিপ কোম্পানি এসএমআইসি যৌথভাবে উন্নত মানের সাত ন্যানোমিটারের একটি প্রসেসর নিয়ে এসেছে। সেই প্রসেসর দিয়ে যে স্মার্টফোন বানানো হয়েছে, তা রীতিমতো বাজিমাত করে দিয়েছে।

নতুন এই স্মার্টফোনের নাম মেট ৬০ প্রো, যা বানানো হয়েছে চীনে তৈরি নতুন কিরিন ৯০০০ এস চিপ দিয়ে। টেকইনসাইটস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তারা প্রতিবেদনটির একটি কপি রয়টার্সকেও দিয়েছে।

হুয়াওয়ে গত সপ্তাহে মেট ৬০ প্রো মডেলের ফোন বিক্রি শুরু করে। এই ফোন দিয়ে স্যাটেলাইট কলও করা যাবে, যদিও ভেতরের চিপসেটের শক্তিমত্তা সম্পর্কে কিছু বলা হয়নি।

এই ফোনের প্রসেসর প্রথমবারের মতো উন্নত মানের সাত ন্যানোমিটারের প্রযুক্তি দিয়ে তৈরি। রয়টার্সের সংবাদে বলা হয়েছে, এ ঘটনা থেকে বোঝা যায়, চীন মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও নিজেরাই চিপের ইকোসিস্টেম তৈরিতে অনেকটা এগিয়ে গেছে।

তবে এ বিষয়ে হুয়াওয়ে বা এসএমআইসি রয়টার্সের সঙ্গে কথা বলতে চায়নি।

তবে এ ফোন বাজারে আসার পর ক্রেতাদের মধ্যে সাজ সাজ রব পড়ে গেছে। রোববার ফোনটি বাজারে আসার পর এক মিনিটের মধ্যে অনলাইনে সব কটি বিক্রি হয়ে যায়। ফলে হুয়াওয়ে এখন ১৫ থেকে ১৭ মিলিয়ন বা দেড় কোটি থেকে ১ কোটি ৭০ লাখ ফোনসেট উৎপাদনের লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে। তবে ১০ সেপ্টেম্বরের আগে এই ফোন চীনের বিক্রয়কেন্দ্রগুলোতে পাওয়া যাবে না বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস।

ক্রেতারা জানিয়েছেন, এ ফোনের ডাউনলোডের গতি শীর্ষ মানের ফাইভ–জি ফোনের সমান। এদিকে যে সময় ফোনটি বাজারে ছাড়া হয়েছে, ঠিক সেই সময়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী জিনা রাইমোনডো চীন সফর করেন। অনেকেই মনে করছেন, বিষয়টা নিতান্ত কাকতালীয় নয়।

২০১৯ সালে জাতীয় নিরাপত্তার কথা বলে যুক্তরাষ্ট্র হুয়াওয়ের কাছে চিপ তৈরির প্রয়োজনীয় উপকরণ বিক্রি বন্ধ করে দেয়। শুধু তারাই নয়, একপর্যায়ে সব পশ্চিমা দেশ হুয়াওয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। গুগল বন্ধ করে দেয় অ্যান্ড্রয়েড সেবা। হুয়াওয়ের হাতে যেসব পুরোনো চিপ ছিল, সেগুলো দিয়েই তারা একসময় ফাইভ–জি ফোন তৈরি করেছে। ফলে তাদের স্মার্টফোন বিক্রি অনেকটা কমে যায়।

এরপর ২০২২ সালেই হুয়াওয়ে নিজেদের অপারেটিং সিস্টেম হারমনি দিয়ে স্মার্টফোন বাজারে নিয়ে আসে। মেট ৬০ প্রো তাদের ফ্ল্যাগশিপ মডেল।

এ প্রসঙ্গে টেকইনসাইটের বিশ্লেষক ড্যান হাচিনসন রয়টার্সকে বলেন, এই স্মার্টফোন যুক্তরাষ্ট্রের গালে চপেটাঘাতের শামিল। তিনি আরও বলেন, এই যে রাইমোনডোর সফরের সময়েই এ ফোন বাজারে এল, এটা কার্যত যুক্তরাষ্ট্রকে জানানো—‘দেখো, তোমাকে আমাদের দরকার নেই। আমরা নিজেরাই সব করতে পারি’।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মেট ৬০ প্রোহারমনিহুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

নিজস্ব সার্চ ইঞ্জিন আনলো হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

নিজস্ব সার্চ ইঞ্জিন আনলো হুয়াওয়ে

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ নির্ধারিত সময়ের মধ্যেই হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

৩ বছরেও কোনো আয় করতে পারেনি বঙ্গবন্ধু স্যাটেলাইট

নির্মাতাদের উপার্জনের সুযোগ করে দিলো লাইকি
প্রযুক্তি সংবাদ

নির্মাতাদের উপার্জনের সুযোগ করে দিলো লাইকি

স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের মধ্য দিয়ে স্মার্ট শ্রমিক এবং শ্রমব্যবস্থা গড়ে তোলা হবে: পলক
প্রযুক্তি সংবাদ

স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের মধ্য দিয়ে স্মার্ট শ্রমিক এবং শ্রমব্যবস্থা গড়ে তোলা হবে: পলক

'নগদ'-এর ছায়া সাম্রাজ্য
অর্থ ও বাণিজ্য

‘নগদে’ প্রশাসক নিয়োগ ও নতুন পরিচালনা পর্ষদ গঠন অবৈধ

‘নারীর ডিজিটাল-নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তোলা অপরিহার্য’
প্রযুক্তি সংবাদ

‘নারীর ডিজিটাল-নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তোলা অপরিহার্য’

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালের সেরা ৫ অপো স্মার্টফোন, কোনটি কার জন্য
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫ অপো স্মার্টফোন, কোনটি কার জন্য

দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি
নির্বাচিত

দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি
টেলিকম

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে সিমের মালিকানা বদল : এক রাতেই কোটি টাকা লেনদেন
টেলিকম

জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে সিমের মালিকানা বদল : এক রাতেই কোটি টাকা লেনদেন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট
বিবিধ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

কক্সবাজারের রামুতে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক...

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৬ সেপ্টেম্বর ২০২৩

নতুন চিপের স্মার্টফোনে বাজিমাত করেছে চীনের হুয়াওয়ে

Techzoom.TV |
TechzoomTV