Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আপকামিং প্রযুক্তিপণ্য উপস্থাপন করলো ওয়ালটন-ইন্টেল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
আপকামিং প্রযুক্তিপণ্য উপস্থাপন করলো ওয়ালটন-ইন্টেল
Share on FacebookShare on Twitter

আবারও ওয়ালটন ও ইন্টেলের বিজনেস পার্টনারদের নিয়ে অনুষ্ঠিত হলো টেক গালা নাইট। যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেল এবং বাংলাদেশের টেক জায়ান্ট ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। সম্প্রতি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত এই গালা নাইটে উভয় প্রতিষ্ঠান বাজারে থাকা তাদের প্রযুক্তিপণ্য এবং আপকামিং নানান উন্নত প্রযুক্তি বিজনেস পার্টনারদের কাছে উপস্থাপন করে। বিশ্বমানের এসব প্রযুক্তিপণ্যে মুগ্ধতা প্রকাশ করেন উভয় প্রতিষ্ঠানের বিজনেস পার্টনারগণ।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধতন কর্মকর্তাগণ।

অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে ইন্টেলের বিভিন্ন আপকামিং প্রযুক্তি ও পণ্য বিষয়ে পার্টনারদের ব্রিফ করেন প্রতিষ্ঠানটির বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের কান্ট্রি ম্যানেজার জিয়া মনজুর। দেশের প্রযুক্তিখাতে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কার্যক্রম এবং বর্তমান ও আপকামিং প্রযুক্তিপণ্য নিয়ে প্রাণবন্ত ও তথ্যবহুল একটি প্রেজেন্টেশন দেন প্রতিষ্ঠানটির চিফ বিজনেস অফিসার মো. তৌহিদুর রহমান রাদ।

সভাপতির বক্তব্যে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম বলেন, প্রযুক্তিখাতে হার্ডওয়্যারের পাশাপাশি সফটওয়্যারে আমাদের গুরুত্ব দেয়া প্রয়োজন। এন্টারপ্রাইজ রিসোর্স প্লানিংয়ের মাধ্যমে কিভাবে বাংলাদেশের করপোরেট এবং বিজনেস খাতে আরো সাপোর্ট দিতে পারি, সেটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি যাতে বিদেশ থেকে সফটওয়্যার কিনে আনতে না হয়। ‘মেইড ইন বাংলাদেশ’ আমাদের গর্বের ট্যাগলাইন। এই ট্যাগলাইন শুধু দেশেই নয় বরং বিশ্বব্যাপী আমাদের যে অগ্রযাত্রা শুরু হয়েছে তার মাধ্যমে বাংলাদেশি প্রযুক্তি ও পণ্য সবখানে ছড়িয়ে দিতে পারি। সে লক্ষ্যে আমরা নিজস্ব হার্ডওয়্যার, সফটওয়্যার, সার্ভার, ডেটাবেজ, নেটওয়ার্ক, সাইবার সিকিউরিটিসহ ইত্যাদি তথ্যপ্রযুক্তির বিভিন্ন খাত নিয়ে কাজ করছি।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর লিয়াকত আলী বলেন, ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত পণ্যের প্রতি আমাদের বিজনেস পার্টনারদের সহযোগিতা ও ভালোবাসায় আমরা মুগ্ধ। এই ভালোবাসা ও সহযোগিতা প্রযুক্তিখাতে বাংলাদেশকে গ্লোবালি লিড দিতে সাহায্য করবে। এজন্য তিনি সরকারি ক্রয় টেন্ডারের ক্ষেত্রে দেশীয় প্রতিষ্ঠানের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা জরুরি বলে অভিমত দেন।

ওয়ালটন ডিজি-টেক উৎপাদিত পণ্যসমূহ নিয়ে সাজানো ডিসপ্লে সেন্টারে ছিলো ইউজার এক্সপেরিয়েন্স নেয়ার সুযোগ। ডিসপ্লে সেন্টারে ওয়ালটন ডিজি-টেকের সকল পণ্যের পাশাপাশি আপকামিং ২৭ ইঞ্চি ফোরকে মনিটর, ইন্টেলের ১৩ প্রজন্মের মেটাল কেসিং ল্যাপটপ, অত্যাধুনিক ফিচারযুক্ত অল-ইন-ওয়ান পিসি, সিসি ক্যামেরা ও এক্সভিআর প্রদর্শন করা হয়। টেক গালা নাইটে আগত সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধতন কর্মকর্তাগণ ডিসপ্লে সেন্টারে ওয়ালটনের বিভিন্ন প্রযুক্তিপণ্যের অভিজ্ঞতা নেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি.’র উপদেষ্টা মেজর জেনারেল (অব) ইবনে ফজল শায়খুজ্জামান, ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান ও এক্সিকিউটিভ ডিরেক্টর জিনাত হাকিম। অনুষ্ঠান উপস্থাপনা করেন এক্সিকিউটিভ ডিরেক্টর স্বনামধন্য অভিনেতা আজিজুল হাকিম।

Tags: আপকামিং প্রযুক্তিওয়ালটনটেক জায়ান্ট ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘সার্ভিস করা’ বা ‘ব্যাটারি বুস্ট’ ফোনের ফাঁদ
প্রযুক্তি সংবাদ

‘সার্ভিস করা’ বা ‘ব্যাটারি বুস্ট’ ফোনের ফাঁদ

নকিয়া ফোনের উত্থান-পতনের কাহিনি
নির্বাচিত

নকিয়া ফোনের উত্থান-পতনের কাহিনি

ডিজিটাল মার্কেটিং মাস্টারক্লাস চালু করলো রবি-টেন মিনিট স্কুল
নির্বাচিত

ডিজিটাল মার্কেটিং মাস্টারক্লাস চালু করলো রবি-টেন মিনিট স্কুল

ইন্টারনেট ব্যবহারে এশিয়ায় বেশি পিছিয়ে বাংলাদেশের নারীরা
নির্বাচিত

ইন্টারনেট ব্যবহারে এশিয়ায় বেশি পিছিয়ে বাংলাদেশের নারীরা

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে বাংলাদেশ অগ্রসর হচ্ছে: পলক
প্রযুক্তি সংবাদ

দক্ষ মানব সম্পদ গড়ে ভার্চুয়াল ইউনিভার্সিটি হবে: পলক

ওয়েবক্যাম ডিজেবল করবেন যেভাবে
কিভাবে করবেন

ওয়েবক্যাম ডিজেবল করবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

‘জিটিএ সিক্স’ মুক্তি পাবে নভেম্বরেই
প্রযুক্তি সংবাদ

‘জিটিএ সিক্স’ মুক্তি পাবে নভেম্বরেই

শস্য সুরক্ষায় কীটনাশকের বিকল্প আল্ট্রাসনিক প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

শস্য সুরক্ষায় কীটনাশকের বিকল্প আল্ট্রাসনিক প্রযুক্তি

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে ভয়াবহ সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি
অর্থ ও বাণিজ্য

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে ভয়াবহ সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল
অটোমোবাইল

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’
প্রযুক্তি সংবাদ

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’

রাশিয়ার পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ...

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix