Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়্যারলেস ব্রডব্যান্ড চালু করবে মোবাইল অপারেটররা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 4 March 2024
ওয়্যারলেস ব্রডব্যান্ড চালু করবে মোবাইল অপারেটররা
Share on FacebookShare on Twitter

ফোর-জিসহ উচ্চ গতির ফাইভ-জি প্রযুক্তিতে ওয়্যারলেস ব্রডব্যান্ড চালু করবে মোবাইল অপারেটররা। প্রথমে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং পরে আবাসিক গ্রাহকেরা পাবেন এই সেবা। আগামী সপ্তাহেই অপারেটরদের লাইসেন্স দিতে পারে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

তবে আইএসপি ব্যবসায়ীরা বলছেন, মোবাইল অপারেটররা ব্রডব্যান্ড চালু করলে তারের মাধ্যমে ইন্টারনেট সেবাদানকারীরা ক্ষতিগ্রস্ত হবে।

সম্প্রতি মোবাইল অপারেটরদের ফিক্সড ওয়্যারলেস অ্যাকসেস বা তারবিহীন ব্রডব্যান্ড সেবা চালুর অনুমতি দিতে যাচ্ছে বিটিআরসি। এটি চালু হলে তারের ঝামেলা ছাড়াই উচ্চ গতির ফাইভ-জি ব্রডব্যান্ড সেবা পাবেন গ্রাহকেরা।

বিটিআরসির কমিশনার শেখ রিয়াজ আহমেদ বলেন, তারবিহীন ব্রডব্যান্ড সেবা চালুর বিষয়টি কমিশনে অনুমোদনের পর মন্ত্রণালয়ে যাবে। পলিসি অনুমোদনের পর লাইসেন্সের প্রক্রিয়া শুরু হবে।

লাইসেন্স পাওয়ার পর গ্রাহকের ব্যান্ড-উইডথ চাহিদা অনুযায়ী প্যাকেজ ও দাম নির্ধারণ করবে অপারেটররা। তারবিহীন এই ব্রডব্যান্ডে টু-জি, থ্রি-জি ও ফোর-জির পাশাপাশি পাওয়া যাবে উচ্চ গতির ফাইভ-জি সংযোগ। প্রাথমিক পর্যায়ে শুধু ব্যবসা প্রতিষ্ঠানে দেওয়া হবে এই ওয়্যারলেস ব্রডব্যান্ড সেবা।

রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদুল আলম বলেন, মোটামুটি ফাইভ-জি রেডি আছে। কিছু ইকুইপমেন্ট আমাদের যোগ করতে হবে। সেক্ষেত্রে যখন গ্রাহকদের চাহিদা থাকবে, তখন আমরা ফিক্সড ব্রডব্যান্ড সার্ভিস গ্রাহকদের দিতে পারব।

এদিকে মোবাইল অপারেটররাও ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করলে ব্যবসায় ক্ষতির আশঙ্কা করছে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি। আইএসপিএবি’র যুগ্ম মহাসচিব আব্দুল কাইউম রাশেদ বলেন, ফিক্সড ব্রডব্যান্ড সেবা মোবাইল অপারেটররাও দিলে গ্রাহকদের এখান থেকে সুইচ করার সম্ভাবনা তো আছেই। গ্রাহকেরা এখান থেকে সুইচ করলে আমাদের ওপর একটা চাপ অবশ্যই আসবে।

বিশ্লেষকেরা বলছেন, ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসায়ীদের পরিস্থিতি বিবেচনায় রেখেই সরকারের সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। আর উন্নত সেবা নিশ্চিত হলে তারের মাধ্যমে ব্রডব্যান্ডের চাহিদা কমবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক বি এম মাইনুল হোসেন  বলেন, যারা আইএসপি সার্ভিস প্রোভাইড করে ওনাদের সঙ্গে কর্মসংস্থানের ব্যবস্থা জড়িত আছে। তারা এখন কি করবে, তাদের জন্য একটা ব্যবস্থা করে এই ব্যবস্থা নেওয়া উচিত।

বর্তমানে মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারী ১১ কোটির বেশি। আর ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করছেন এক কোটি ২৮ লাখের বেশি গ্রাহক।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইএসপিএবিইন্টারনেট ব্যবহারকারীব্রডব্যান্ড ইন্টারনেটমোবাইল ব্রডব্যান্ড

এই বিভাগ থেকে আরও পড়ুন

অফিসিয়ালি আসছে রিয়েলমি
প্রযুক্তি সংবাদ

অফিসিয়ালি আসছে রিয়েলমি

ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে ২ ধাপ এগিয়েছে বাংলাদেশ
টেলিকম

রোববার ভোররাত ২টা থেকে ৪ ঘণ্টা আংশিক ইন্টারনেট থাকবে না

কলড্রপ-ইন্টারনেটের ধীরগতি তদন্তে কমিটি
টেলিকম

ইন্টারনেটের দাম বাড়ছে, চাপে পড়বে গ্রাহক

মোবাইল ইন্টারনেট গতিতে বাংলাদেশের অবস্থান ১২০
টেলিকম

দেশে মোবাইল ইন্টারনেটের গড় গতি মাত্র ২০ এমবিপিএস

কেমন হবে আইফোন ১২?
প্রযুক্তি সংবাদ

প্রত্যাশা ছাড়িয়েছে আইফোনের আয়

দ্বিতীয় প্রান্তিকে স্যামসাংয়ের মুনাফা কমেছে ৯৬ শতাংশ
প্রযুক্তি সংবাদ

দ্বিতীয় প্রান্তিকে স্যামসাংয়ের মুনাফা কমেছে ৯৬ শতাংশ

Load More

ট্রেন্ডিং টপিক

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য
নির্বাচিত

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন এআই টুলের ঝুঁকি ঠেকাতে সফোসের নতুন সেবা

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’
প্রযুক্তি বাজার

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

স্মার্টফোন কেনার সময় এখন শুধু ক্যামেরা, প্রসেসর বা...

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 March 2024

ওয়্যারলেস ব্রডব্যান্ড চালু করবে মোবাইল অপারেটররা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix