Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিদ্যুতের ডিমান্ড চার্জ বেড়েছে ২০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
বিদ্যুতের ডিমান্ড চার্জ বেড়েছে ২০ শতাংশ
Share on FacebookShare on Twitter

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) প্রিপেইড মিটারের জন্য টাকা রিচার্জ করেন মোহাম্মদপুরের বাসিন্দা নাজমুল হোসেন। দোকানিকে সার্ভিস চার্জসহ তিনি ১ হাজার দশ টাকা দেন। কিন্তু তাঁর অ্যাকাউন্টে মাত্র ৭৯০ টাকা দেখায়। বাকি ২২০ টাকা কোথায় গেল তিনি জানেন না।

নাজমুলের অ্যাকাউন্ট থেকে ডিমান্ড চার্জ কাটা হয়েছে ১২৬ টাকা। এর সঙ্গে অন্য চার্জসহ মোট ২২০ টাকা কাটা হয়েছে। তবে ডিমান্ড চার্জের ব্যাপারে নাজমুল জানেন না বলে জানান।

ডিমান্ড চার্জ নিয়ে অসন্তোষ জানান রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসিন্দা কাজী মিজানুর রহমানও। ডিমান্ড চার্জের কোনো যৌক্তিকতাই খুঁজে পান না তিনি।

মিজানুর জানান, আগে ডিমান্ড চার্জ দিতেন ২৮০ টাকা। এখন সেটা ৩৩৬ টাকা। এই চার্জ কিসের জন্য জানেন না তিনি।

বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো এভাবেই ইচ্ছে মতো ডিমান্ড চার্জ বাড়িয়ে নিচ্ছে। সম্প্রতি বিদ্যুতের দাম গড়ে সাড়ে আট শতাংশ বাড়লেও ডিমান্ড চার্জ বাড়ানো হয়েছে ২০ শতাংশ। কোম্পানিগুলোর দাবি, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পৌঁছে দিতেই বেড়েছে খরচ। তবে ডিমান্ড চার্জের নামে গ্রাহকের কাছ থেকে যে অর্থ নেওয়া হয় তার বৈধতা নিয়েই প্রশ্ন তুলেছেন জ্বালানি বিশেষজ্ঞরা।

বিতরণকারী সংস্থাগুলোর চাহিদা মতো আবাসিকে প্রতি কিলোওয়াটে মাসে ডিমান্ড চার্জ ৩৫ টাকা থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয় ৪২ টাকা। তবে অনেক সময় কারসাজি করে নির্ধারিত চার্জের বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ গ্রাহকের। তারা বলছেন, বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো কোন খাতে কত টাকা নিচ্ছে–তা তারা স্পষ্ট বুঝতে পারছেন না। কোম্পানিগুলো যেমন বলে তেমনই পরিশোধ করতে বাধ্য হচ্ছেন তারা।

হুট করে ডিমান্ড চার্জ কেন বাড়ানো হয়েছে–জানতে চাইলে ডেসকোর নির্বাহী পরিচালক জাকির হোসেন বলেন, অবকাঠামোর জন্য একটা ব্যয় কোম্পানিগুলোকে বহন করতে হয়। এই খরচটা পরিচালনার জন্য বিশেষ করে ডিমান্ড চার্জটা আরোপ করা হয়েছে।

ডিমান্ড চার্জের নামে গ্রাহকের ওপর বাড়তি বোঝা চাপানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরাও। জ্বালানি বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন বলেন, ‘ডিমান্ড চার্জ আমাদের দেশে ওই ভাবে প্রযোজ্য হওয়া উচিত না। কারণ, রিলাইয়েবল সাপ্লাই তো নেই। ডিমান্ড চার্জ তারা কিভাবে নেয়, কি যুক্তিতে নেয়?’

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কাছ থেকে বিদ্যুৎ নিয়ে গ্রাহকের কাছে পৌছে দেয় বিতরণ সংস্থাগুলো। এর জন্য নানা চার্জ নেয় কোম্পানিগুলো।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ময়মনসিংহের ই-কমার্সে নতুন সম্ভাবনা তৈরী করতে পারে “কাসাভা”
বিবিধ

ময়মনসিংহের ই-কমার্সে নতুন সম্ভাবনা তৈরী করতে পারে “কাসাভা”

বিবিধ

পোকো এফ১ আসছে গেম টার্বো ফিচার

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি
বিবিধ

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি

টিপস

সাইটকে হাজারো ভিজিটর দেবে এসইও

নির্বাচিত

এন্ট্রি লেভেল স্মার্টফোনে আইটেলের নতুন চমক

কামাল লোহানীর মৃত্যুতে আইসিটি প্রতিমন্ত্রীর শোক
বিবিধ

কামাল লোহানীর মৃত্যুতে আইসিটি প্রতিমন্ত্রীর শোক

Load More

ট্রেন্ডিং টপিক

১৮ আগস্ট আসছে টেকনোর ‘পোভা ৮ প্রো ৫জি’, পেছনে থাকবে এলইডি ডিসপ্লে
নির্বাচিত

১৮ আগস্ট আসছে টেকনোর ‘পোভা ৮ প্রো ৫জি’, পেছনে থাকবে এলইডি ডিসপ্লে

পিক্সেল ফোনে অবশেষে আসছে নেটিভ ‘অ্যাপ লক’, থাকছে নতুন প্রাইভেসি সুবিধা
প্রযুক্তি সংবাদ

পিক্সেল ফোনে অবশেষে আসছে নেটিভ ‘অ্যাপ লক’, থাকছে নতুন প্রাইভেসি সুবিধা

রাউটারের ওপর কয়েন রাখলে কি ওয়াইফাই স্পিড বাড়ে? জানুন আসল সত্য
প্রযুক্তি পরামর্শ

রাউটারের ওপর কয়েন রাখলে কি ওয়াইফাই স্পিড বাড়ে? জানুন আসল সত্য

কালিয়াকৈর হাইটেক পার্কে বিনিয়োগ প্রস্তাব গুগল-মেটা-টিকটকের
প্রযুক্তি সংবাদ

কালিয়াকৈর হাইটেক পার্কে বিনিয়োগ প্রস্তাব গুগল-মেটা-টিকটকের

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

গ্যালাক্সি এ২৭ ৫জি: সাশ্রয়ী দামে পাতলা ও স্টাইলিশ ফোন আনল স্যামসাং

গ্যালাক্সি এ২৭ ৫জি: সাশ্রয়ী দামে পাতলা ও স্টাইলিশ ফোন আনল স্যামসাং

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সফটওয়্যার কোডিংয়ে গতি আনতে গুগলের নতুন ‘জেমিনাই ৩.৭ ফ্ল্যাশ’
প্রযুক্তি সংবাদ

সফটওয়্যার কোডিংয়ে গতি আনতে গুগলের নতুন ‘জেমিনাই ৩.৭ ফ্ল্যাশ’

সফটওয়্যার কোডিং, ডিবাগিং এবং স্বয়ংক্রিয় এজেন্টভিত্তিক কাজের জন্য...

স্পেকট্রামের দামে ‘সুইট পয়েন্ট’ খুঁজছে বিটিআরসি

স্পেকট্রামের দামে ‘সুইট পয়েন্ট’ খুঁজছে বিটিআরসি

আইফোনের জন্য আইওএস ২৬.৩ আপডেটে আসছে ট্রান্সফার টু অ্যানড্রয়েড’ ফিচার

আইফোনে ‘স্পাইওয়্যার’ সতর্কবার্তা এলে যা করবেন

এবার বাজারে আসছে পোকো ‘এম৮এক্স’: এম৮ সিরিজের পঞ্চম স্মার্টফোন

এবার বাজারে আসছে পোকো ‘এম৮এক্স’: এম৮ সিরিজের পঞ্চম স্মার্টফোন

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২১ মার্চ ২০২৪

বিদ্যুতের ডিমান্ড চার্জ বেড়েছে ২০ শতাংশ

Techzoom.TV |
TechzoomTV