Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অবৈধ ফোন ব্যবহারে ৩০০ কর্মীর শাস্তি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 29 January 2026
অবৈধ ফোন ব্যবহারে ৩০০ কর্মীর শাস্তি
Share on FacebookShare on Twitter

অবৈধ মুঠোফোন ব্যবহার ঠেকাতে জ্যামার লাগানো হয়েছে বিশেষ কারাগারের ভেতরে। শিগগিরই কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারেও বসানো হবে জ্যামার। কর্মকর্তা-কর্মচারীর কারণে অনেকে অবৈধভাবে মোবাইল ফোন ব্যবহার করায় জড়িতদের শাস্তিও দিচ্ছে কর্তৃপক্ষ। ১ বছরে ৩০০ কারা কর্মকর্তা-কর্মচারীকে দেওয়া হয়েছে বিভিন্ন শাস্তি।

২০২৫ সালের জানুয়ারি থেকে ১৬ আগস্ট পর্যন্ত কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের ওপর তথ্যপ্রযুক্তির মাধ্যমে নজরদারি চালায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি)।

অনুসন্ধানে দেখা যায়, কারাগারের ভেতরে অবৈধভাবে ব্যবহার হয় ৩৬০টি মোবাইল ফোন নম্বর। এরমধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ৭৯টি আর কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ২৮১টি নম্বর ব্যবহার হচ্ছিল।

অবৈধভাবে মুঠোফোন ব্যবহার করে বাইরের মাদক কারবার, সন্ত্রাস ও চাঁদাবাজি নিয়ন্ত্রণের পাশাপাশি কেউ কেউ দিতেন রাজনৈতিক নির্দেশনাও। এমনকি কারাগার ভেঙে পালানোর মতো পরিকল্পনাও ছিল দুর্ধর্ষ আসামিদের।

বিষয়গুলো নজরে আসলে নড়েচড়ে বসে কারা কর্তৃপক্ষ। সিদ্ধান্ত হয় কারাগারগুলোতে জ্যামার বসানোর। এরই মধ্যে বিশেষ কারাগারে বসানো হয়েছে জ্যামার। আর প্রক্রিয়া চলছে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারেও।

অসাধু কারা কর্মকর্তা-কর্মচারী আর তল্লাশির ফাঁক-ফোকরে মোবাইল ফোন ভেতরে প্রবেশ করে বলে স্বীকার করেছে কারা কর্তৃপক্ষ।

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদ বলেন, ‘আমি আমাদের এক বছরের পরিসংখ্যান বলতে পারি। তিন শতাধিক কারা কর্মকর্তা-কর্মচারীর বিভিন্ন অনিয়ময়ের সাথে জড়িত থাকার দায়ে শাস্তি হয়েছে। চাকরিচ্যুত থেকে শুরু করে বদলি, পদোন্নতিসহ বিভিন্ন ধরনের শাস্তি হয়েছে। সুতরাং এই ধরনের কোনো কর্মকাণ্ড হলে আমরা অ্যাকশন নিচ্ছি।’

এদিকে নিরাপত্তা বাড়ানো আর কারাগারের মানোন্নয়নের জন্য বিশেষ পরিকল্পনার কথা জানালেন কারা মহাপরিদর্শক।

কারা মহাপরিদর্শক ব্রি. জে. সৈয়দ মোতাহের হোসেন বলেন, ‘কারাগারের টাইপ চেঞ্জ হবে, স্পেশালাইজড কারাগার হবে, যেখানে হয়ত মাদকাসক্তদের জন্য আলাদা কারাগার হবে। এ ছাড়া জুবিনাইলদের জন্য আলাদা কারাগার থাকবে এমন পরিকল্পনা করা হয়েছে এবং ওপেন জেল থাকবে।’

দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতা ৪৩ হাজার হলেও গড়ে সেখানে থাকেন ৮০ হাজার আসামি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অবৈধ ফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

আধুনিক বাংলাদেশের স্থপতি শেখ হাসিনার দারিদ্র বিমোচন মডেল
বিবিধ

শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়

বিবিধ

বিবর্তনের ধারায় নতুন রূপে নকিয়া

রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকীতে ‘নৃত্যগীতি ও প্রবন্ধপাঠ’ অনুষ্ঠিত
বিবিধ

রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকীতে ‘নৃত্যগীতি ও প্রবন্ধপাঠ’ অনুষ্ঠিত

বৃহত্তর ময়মনসিংহের অগ্নিকন্যা “বীরাঙ্গনা সখিনা”
বিবিধ

বৃহত্তর ময়মনসিংহের অগ্নিকন্যা “বীরাঙ্গনা সখিনা”

বিবিধ

ভাঁজ করা ফোনের বাজারে জিতবে কে?

মুন্সিগঞ্জের বিখ্যাত ব্যাক্তি বর্গ
বিবিধ

মুন্সিগঞ্জের বিখ্যাত ব্যাক্তি বর্গ

Load More

ট্রেন্ডিং টপিক

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো
নির্বাচিত

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের
নির্বাচিত

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

অ্যান্ড্রয়েড থেকে আইফোনে এবার সরাসরি ফাইল শেয়ারের সুবিধা আনছে গুগল
প্রযুক্তি সংবাদ

সব আইফোন অ্যাপের জন্য সিরিকে উন্মুক্ত করছে অ্যাপল

দেশের বৃহত্তম ডেটা সেন্টার সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন
টেলিকম

দেশের বৃহত্তম ডেটা সেন্টার সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ
অর্থ ও বাণিজ্য

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ

ডাচ্‌-বাংলা ব্যাংকের একটি মাস্টারকার্ড ক্রেডিট কার্ড থেকে কোনো...

অ্যান্ড্রয়েড থেকে আইফোনে এবার সরাসরি ফাইল শেয়ারের সুবিধা আনছে গুগল

সব আইফোন অ্যাপের জন্য সিরিকে উন্মুক্ত করছে অ্যাপল

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 January 2026

অবৈধ ফোন ব্যবহারে ৩০০ কর্মীর শাস্তি

Techzoom.TV |
TechzoomTV