Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রথমবারের মত স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য সার্টিফিকেট কোর্স চালু করল বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 2 May 2024
প্রথমবারের মত স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য সার্টিফিকেট কোর্স চালু করল বাংলাদেশে
Share on FacebookShare on Twitter

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ” শীর্ষক প্রকল্প (আইডিয়া) বিভিন্ন পর্যায়ের স্টার্টআপ ফাউন্ডারদের জন্য বিশেষ প্রশিক্ষণের কার্যক্রম শুরু করছে। আইডিয়া একাডেমী জুন-২৪ কোহোর্ট শীর্ষক প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় ৩টি সার্টিফিকেট কোর্সে মোট ৯০জন উদ্যোক্তাদের এই প্রশিক্ষণ দেয়া হবে। কোর্সে আবেদন গ্রহন এর শেষ সময় ৫ই মে ২০২৪।

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড এবং স্টুডেন্ট টু স্টার্টআপ ভেঞ্চারস লিমিটেড এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এই একাডেমীক কোর্সগুলোর সেশন ও অন্যান্য কার্যক্রম ১২ই মে হতে ১৩ই জুন পর্যন্ত আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারের আইডিয়া প্রকল্প কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

আইডিয়া একাডেমী জুন-২৪ কোহোর্টের তিনটি কোর্সগুলো হলঃ নিজস্ব কোনো ব্যবসায়িক আইডিয়া নেই কিন্তু উদ্যোক্তা হতে আগ্রহী এমন তরুণ-তরুণীদের জন্য ৮টি সেশন এর ২০ ক্রেডিটের আইডিয়েশন ও বিজনেজ মডেল সংক্রান্ত কোর্স ভ্যাল্যু সিস্টেম ১০১; নিজস্ব বিজনেস আইডিয়া রয়েছে কিন্তু পরবর্তী ধাপে যাবার জন্য করণীয় সম্পর্কে শিখতে ইচ্ছুকদের জন্য ১২টি সেশন এর ৩০ ক্রেডিটের বেসিক অফ ইনোভেশন, অন্ট্রাপ্রেনারশিপ ও স্টার্টআপ সংক্রান্ত কোর্স আইডিয়া বেসিক ১০১; ইতোমধ্যে নিজের একটি স্টার্টআপ নিয়ে কাজ করছেন এবং আইডিয়া প্রকল্প হতে প্রি-সীড পর্যায়ে অনুদান প্রাপ্ত উদ্যোক্তাদের জন্য ১২টি সেশন বিশিষ্ট ৩০ ক্রেডিটের স্টার্টআপ লেজিসলেশন, ডকুমেন্টেশন, ফিন্যান্স, একাউন্টিং এবং ইউনিট ইকোনোমিক্স সংক্রান্ত কোর্স স্টার্টআপ ৩০১।

কোর্সগুলো সম্পূর্ণরূপে সরকারী অর্থায়নে করানো হবে ফলে এই সংশ্লিষ্ট কোনো আবেদন বা সার্টিফিকেশন ফি নেই। কোর্সগুলো সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে ভিজিট করতে হবেঃ https://idea.gov.bd/courses.

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে উদ্ভাবন সহায়ক ইকোসিস্টেম ও উদ্যোক্তা সংস্কৃতি তৈরিতে কাজ করছে আইডিয়া প্রকল্প। সারাদেশের তরুণ-তরুণী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্টার্টআপ ফাউন্ডারসহ বিভিন্ন পর্যায়ে ইনোভেশন এবং অন্ট্রাপ্রেনারশিপ সংক্রান্ত প্রশিক্ষণ, কোচিং, মেন্টরিং, ইত্যাদির পাশাপাশি আর্থিক ও কারিগরি সহায়তা প্রদানের জন্য এই উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠা করার (আইডিয়া) প্রকল্পটির যাত্রা শুরু হয়েছিল।

আইডিয়া প্রকল্প থেকে ৩৮৫টিরও বেশি স্টার্টআপদের প্রি-সীড পর্যায়ে ১০ লক্ষ টাকা এবং প্রায় ২ হাজারেরও বেশি নারী উদ্যোক্তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। এছাড়াও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কোম্পানি হতে প্রতি রাউন্ডে ৫ কোটি টাকা পর্যন্ত ইক্যুইটি ইনভেস্টমেন্ট এর সুযোগ রয়েছে। এর পাশাপাশি আইডিয়া প্রকল্প হতে বিভিন্ন কোচিং, ট্রেনিং, মেন্টরিং এবং নেটওয়ার্কিং এর সুবিধা আর্লি স্টেজের স্টার্টআপদের জন্য প্রদান করা হয়। ইতোমধ্যে আইডিয়া আইন অনুমোদনের মাধ্যমে একাডেমি হিসেবে এটিকে প্রতিষ্ঠা এবং উদ্যোক্তাদের জন্য আইডিয়া প্রকল্পের সকল সুযোগ-সুবিধাগুলোকে টেকসইকরণের কার্যক্রম চলমান রয়েছে। দেশের প্রায় ২৫০০ স্টার্টআপ প্রায় ১৫ লক্ষ কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বিগত এক যুগে প্রায় ১ বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট পেয়েছে। এর পাশাপাশি তারা প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয়ভাবেই দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যান্ড্রয়েড ১৬ আপডেটে পিক্সেল ফোনে ত্রুটি, বিরক্ত ব্যবহারকারীরা
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড ১৬ আপডেটে পিক্সেল ফোনে ত্রুটি, বিরক্ত ব্যবহারকারীরা

চট্টগ্রামে দ্বিগুণ গতির ইন্টারনেট
টেলিকম

চট্টগ্রামে দ্বিগুণ গতির ইন্টারনেট

দেশে চালু হলো ফিনল্যাব বিডি
প্রযুক্তি সংবাদ

দেশে চালু হলো ফিনল্যাব বিডি

টিকটক-পাবজি-ফ্রি ফায়ার বন্ধে লিগ্যাল নোটিশ
প্রযুক্তি সংবাদ

টিকটক-পাবজি-ফ্রি ফায়ার বন্ধে লিগ্যাল নোটিশ

যা জানা দরকার গ্যালাক্সি এস১০ কেনার আগে
নির্বাচিত

যা জানা দরকার গ্যালাক্সি এস১০ কেনার আগে

অনলাইনে নিবন্ধন করে ভোটার হতে হবে প্রবাসীদের
প্রযুক্তি সংবাদ

অনলাইনে নিবন্ধন করে ভোটার হতে হবে প্রবাসীদের

Load More

ট্রেন্ডিং টপিক

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই
প্রযুক্তি বাজার

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

প্লে স্টোরেও ভুয়া অ্যাপ
প্রযুক্তি সংবাদ

গুগল প্লে স্টোরে আসল-নকল অ্যাপ চিনবেন যেভাবে

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন
অর্থ ও বাণিজ্য

বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণে ওয়ালটন হাই-টেকের অনন্য দৃষ্টান্ত স্থাপন

সপ্তাহের সবচেয়ে পঠিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাড়ির বাইরে গেলে ফোনের ওয়াই-ফাই বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?
প্রযুক্তি পরামর্শ

বাড়ির বাইরে গেলে ফোনের ওয়াই-ফাই বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?

স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে অনেকেই সারাক্ষণ ওয়াই-ফাই...

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

হ্যাকারের নজর থেকে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 May 2024

প্রথমবারের মত স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য সার্টিফিকেট কোর্স চালু করল বাংলাদেশে

Techzoom.TV |
TechzoomTV