Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তিন বছরেই সফল ইউনিকর্ন স্টার্টআপ নগদ : জুনাইদ আহমেদ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 23 May 2024
তিন বছরেই সফল ইউনিকর্ন স্টার্টআপ নগদ : জুনাইদ আহমেদ
Share on FacebookShare on Twitter

যাত্রা শুরুর মাত্র তিন বছরের মধ্যেই দেশের সফল স্টার্টআপ ইউনিকর্ন হিসেবে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ নিজেকে প্রতিষ্ঠিত করেছে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। একই সঙ্গে ডাক বিভাগের নীতিগত সমর্থন নিয়ে গত চার বছরে তারা সরকারকে সাড়ে ১৪ কোটি টাকা আয়ের ভাগ দিয়েছে বলেও জানান তিনি।বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নবনির্বাচিত পরিচালক বোর্ডের অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জুনাইদ আহমেদ পলক বলেন, নগদ আমাদের ডাক বিভাগের একটি অংশীদার। ডাক বিভাগের ইনফ্রাস্ট্রাকচার, ওয়ার্ক ফোর্স, পলিসি সাপোর্ট নিয়ে তারা নিজেরা যেমন মাত্র তিন বছরের মধ্যে একটা সফল স্টার্টআপ ইউনিকর্ন হয়েছে, অন্যদিকে সরকারকে সাড়ে ১৪ কোটি টাকা রেভিনিউ শেয়ার করেছে।

এর আগে অপর এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সরকার পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নিয়ে উৎসাহিত করার কারণে ডাক বিভাগের সঙ্গে নগদের অংশীদারত্বের ভিত্তিতে গ্রাহকদের যেমন সুলভ মূল্যে সেবা দেওয়া গেছে, ক্যাশলেস সমাজ ও ক্যাশলেস অর্থনীতি গড়ার দিকে এগিয়েছে। অপরদিকে ডাক বিভাগেরও আয় হচ্ছে। সর্বশেষ বছরেও নগদ অংশীদারত্বের চুক্তি অনুসারে ডাক বিভাগকে সাড়ে পাঁচ কোটি টাকার ওপরে আয় শেয়ার করে বলেও জানান তিনি।

নগদের উত্থানে ডাক বিভাগ ও জুনাইদ আহমেদ পলকের ভূমিকার কথা উল্লেখ করে অনুষ্ঠানে নগদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুক বলেন, ডাক বিভাগ শুরু থেকে আমাদের সমর্থন দিয়ে আসছে। আর প্রতিমন্ত্রী আমাদের জন্মলগ্ন থেকে পাশে আছেন।

নগদ ডিজিটাল ব্যাংক চালু হলে বেসিসের সব সদস্যর জন্য বিশেষ ঋণ সুবিধার কথা উল্লেখ করে নগদের প্রধান নির্বাহী বলেন, বেসিস আমাদের তথ্যপ্রযুক্তি জগতের নীতি নির্ধারণে ভূমিকা রাখে। তাদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি অনুরোধ করবো সময়ের প্রয়োজন অনুযায়ী তারা যেন পলিসি আপডেটে ভূমিকা রাখেন। আমিও কথা দিচ্ছি, বেসিসের সব উদ্যোক্তার জন্য জামানতবিহীন ঋণের ব্যবস্থা করবে নগদ ডিজিটাল ব্যাংক।

ডাক বিভাগের সঙ্গে নগদের চুক্তি অনুসারে, আয়ের ৫১ শতাংশ পায় ডাক বিভাগ। সে অনুসারে ২০২০ সালে নগদ ডাক বিভাগকে দিয়েছিল এক কোটি ১২ লাখ টাকা। নগদের সেবার যত প্রসার হচ্ছে, সেবার কলেবর এবং গ্রাহক যত বাড়ছে; ততই আয় যোগ হচ্ছে ডাক বিভাগের ঘরেও। ২০২১ সালে নগদের কাছ থেকে ডাক বিভাগ পেয়েছে তিন কোটি ৩২ লাখ টাকা। ২০২২ সালে ৪ কোটি ৫০ লাখ এবং সর্বশেষ ২০২৩ সালের আয় থেকে ডাক বিভাগ পেয়েছে ৫ কোটি ৫১ লাখ টাকা।২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে যাত্রা শুরু হয় নগদের। প্রধানমন্ত্রীর কাছ থেকেই ২০২৩ সালে দেশের দ্রুততম স্টার্টআপ কোম্পানি হিসেবে স্বীকৃতি পায় নগদ।সোমবার (২০ মে) বেসিসের অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, এফবিসিসিআই সভাপতি মো. মাহবুবুল আলম এবং বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নগদনগদ অ্যাপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

টিকটক মালিককে মার্কিন ব্যবসা বিক্রির নির্দেশ দিলেন ট্রাম্প
নির্বাচিত

টিকটক মালিককে মার্কিন ব্যবসা বিক্রির নির্দেশ দিলেন ট্রাম্প

ইউটিউবে বুকটিউব
প্রযুক্তি সংবাদ

ইউটিউবে বুকটিউব

মোবাইলের প্রসেসর কাজ করে কিভাবে?
প্রযুক্তি সংবাদ

মোবাইলের প্রসেসর কাজ করে কিভাবে?

গুগল পিক্সেল সিরিজে নতুন ফোল্ডিং ফোন আনছে
নির্বাচিত

গুগল পিক্সেল সিরিজে নতুন ফোল্ডিং ফোন আনছে

জেনেনিন সারাবিশ্বে মোবাইলে পর্ন দেখায় শীর্ষে কোন দেশ?
প্রযুক্তি সংবাদ

জেনেনিন সারাবিশ্বে মোবাইলে পর্ন দেখায় শীর্ষে কোন দেশ?

‘সি৭৫’ লাইন-আপে নতুন স্মার্টফোন আনছে রিয়েলমি
নির্বাচিত

‘সি৭৫’ লাইন-আপে নতুন স্মার্টফোন আনছে রিয়েলমি

Load More

ট্রেন্ডিং টপিক

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল
সোশ্যাল মিডিয়া

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?
নির্বাচিত

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

এআই প্রযুক্তির মাধ্যমে করদাতা শনাক্ত ও আয়-সম্পদের তথ্য সমন্বয়ের পরিকল্পনা এনবিআরের
অর্থ ও বাণিজ্য

এআই দিয়ে করদাতা শনাক্ত, এনবিআরের তথ্যভান্ডারে যুক্ত হবে ব্যাংক-ভূমি-ভ্রমণের তথ্য

ডিআইইউতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জনের বেশি
শিক্ষা ও ক্যাম্পাস

ডিআইইউতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জনের বেশি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 May 2024

তিন বছরেই সফল ইউনিকর্ন স্টার্টআপ নগদ : জুনাইদ আহমেদ

Techzoom.TV |
TechzoomTV