Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উদ্যোক্তা তৈরীতে বিসিএস এর উদ্যোগে ৮ দিনব্যাপী প্রশিক্ষন কর্মসূচী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 30 May 2024
উদ্যোক্তা তৈরীতে বিসিএস এর উদ্যোগে ৮ দিনব্যাপী প্রশিক্ষন কর্মসূচী অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এবং বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) এর যৌথ উদ্যোগে আট দিনব্যাপী ‘প্র্যাকটিক্যাল অ্যান্ড ল্যাব বেইজড ওয়ার্কশপ ফোকাস অন নিউ এন্ট্রাপ্রেনিউর/ জব ক্রিয়েশন ইন কম্পিউটার হার্ডওয়্যার সার্ভিসিং’ – তৃতীয় পর্বের সমাপণী অনুষ্ঠান রাজধানীর ধানমন্ডিতে বিসিএস ইনোভেশন সেন্টারে অনুষ্ঠিত হয়।

৩০ মে বৃহষ্পতিবার বিকেলে অনুষ্ঠিত এই সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় সচিব জনাব মো. সামসুল আরেফিন। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশের চারটি স্তম্ভের মধ্যে ‘স্মার্ট পিপল’ অন্যতম। আর স্মার্ট পিপল হবেন আমার সামনে উপবিষ্ট প্রশিক্ষণার্থীরা যারা হাতে কলমে কম্পিউটারের মাদারবোর্ড সারানোর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। দক্ষতাই হচ্ছে স্মার্টনেস এর পরিচায়ক।

প্রশিক্ষণের গুরুত্ব উল্লেখ করে তিনি আরো বলেন, প্রশিক্ষণের মাধ্যমেই ব্যক্তি বা সমাজের ভাগ্যের পরিবর্তন ঘটে। প্রশিক্ষণ থেকে প্রাপ্ত শিক্ষাকে কর্মক্ষেত্রে কাজে লাগাতে পারলে আপনি সমৃদ্ধ হবেন। আপনার সাথে সাথে সমাজ এবং দেশ সমৃদ্ধ হবে। সারা পৃথিবীতেই হাতে-কলমে যেসব বিদ্যা শিখানো হয় সেসব বিদ্যার আলাদা কদর থাকে। মাদারবোর্ড সারানোর ক্ষেত্রে যে পরিমাণ দক্ষ জনশক্তির চাহিদা উন্নত বিশ্ব থেকে শুরু করে আমাদের দেশেও রয়েছে সে পরিমাণ অভিজ্ঞ লোকবলকে আমরা এখনো প্রস্তুত করতে পারিনি। তাই আপনারা হবেন এই সেক্টরের পথ প্রদর্শক।

আইসিটি সচিব বলেন, তাইওয়ান শুধু তথ্যপ্রযুক্তিকে পুঁজি করে বিশ্বে উন্নত রাষ্ট্রগুলোর মাঝে নিজের অবস্থান করে নিয়েছে। সেমি কন্ডাক্টরের উপর জোর দিয়ে তারা এখন সেমি কন্ডাক্টর উৎপাদনের অন্যতম দেশ। তাইওয়ান পারলে আমরা কেন নয়? তারা তো অন্য গ্রহের বাসিন্দা নন। আমার আর আপনার মতোই মানুষ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের পারতেই হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার। তিনি বলেন, বাংলাদেশের তরুণরা এমনসব মাদারবোর্ড এখন সারাতে পারেন যেসব মাদারবোর্ড অন্যদেশের প্রকৌশলী সারাতে ব্যর্থ হন। ই-বর্জ্য হবে এমন অনেক মাদারবোর্ডকে শুধুমাত্র দক্ষতাকে কাজে লাগিয়ে দেশের তরুণরা ব্যবহারযোগ্য প্রযুক্তি পণ্যে পরিণত করেছে। আইটিএস খাতে দক্ষতা বাড়াতে বিসিএস এই প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করেছে যার ফলাফল হিসেবে এখনি অনেক তরুণ হার্ডওয়্যার রিপেয়ারিংকে নিজেদের উপার্জনের মাধ্যমে পরিণত করতে পেরেছে। মধ্যম সারির এই দক্ষ লোকদের মাধ্যমে বৈদেশিক মুদ্রা উপার্জনের পাশাপাশি বৈদেশিক মুদ্রা সংরক্ষণও সহজ হবে বলে আমার বিশ্বাস।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিসিএস সহসভাপতি মো. রাশেদ আলী ভূইয়া। তিনি বলেন, বাংলাদেশের চেয়েও পিছিয়ে পড়া অনেক দেশ শুধু সার্ভিস খাতকে গুরুত্ব দিয়ে দেশের যুব সমাজের কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। আমরাও বিশ্বাস করি চতুর্থ শিল্প বিপ্লবের যুগে হার্ডওয়্যার নির্ভর অত্যাধুনিক প্রযুক্তির যন্ত্র পরিচালনা, সংযোজন, প্রতিস্থাপন অথবা মেরামতের ক্ষেত্রে আমাদের যুব সমাজ নিজেদের সম্পৃক্ত করে স্মার্ট বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।

বাংলাদেশ প্রমোশন কাউন্সিলের সহকারী পরিচালক মো. ফয়সাল খান বলেন, বিপিসি এবং বিসিএস এর আয়োজনে এই কর্মসূচীর মূল লক্ষ ছিল হাতে কলমে কাজ শেখা। আমরা প্রাথমিক পর্যায়ে প্রায় ৮০ জন প্রশিক্ষণার্থীকে এই কর্মসূচীর সাথে অন্তর্ভূক্ত করেছি যেখানে প্রতি পাঁচ জনের জন্য একজন করে প্রশিক্ষক ছিলেন। ইতোমধ্যে আমরা চতুর্থ শিল্প বিপ্লবে প্রবেশ করেছি যেখানে মেশিনের ভাষা বুঝতে পারাটাই অন্যতম যোগ্যতা। মাদারবোর্ড সারানোর এই প্রশিক্ষণের মাধ্যমে শুধু কম্পিউটার মাদারবোর্ড নয়, প্রযুক্তিপণ্যের প্রায় প্রতিটি পণ্যের কার্যপ্রণালী বুঝতে এবং পণ্যগুলোর সমস্যা শনাক্ত করতে প্রশিক্ষণার্থীরা নিজেদের দক্ষতার পরিচয় দিতে পারবে।

স্বাগত বক্তব্যে নবনির্বাচিত গোপালগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান এবং বিসিএস মহাসচিব কামরুজ্জামান ভূইয়া বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিসিএস তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বিজনেস প্রমোশন কাউন্সিলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। সারাদেশে বিসিএস এর কার্যক্রম চলমান। দক্ষ জনশক্তি বিনির্মাণে এবং বেকারত্ব দূরীকরণে আমার উপজেলাতেও আমি বিসিএস এর মাধ্যমে এমন কার্যক্রম পরিচালনার ব্যাপারে আশাবাদী।

সমাপণী অনুষ্ঠানে বিসিএস যুগ্ম মহাসচিব এস.এম ওয়াহিদুজ্জামান, কোষাধ্যক্ষ আনিসুর রহমান, পরিচালক মোহাম্মদ মঞ্জুরুল হাসান এবং এইচ.এম শাহ্ নেওয়াজসহ প্রশিক্ষকবৃন্দ ও অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, প্রতিপর্বে ২৫ থেকে ৩০ জন প্রশিক্ষণার্থী নিয়ে মোট ৮০ জন প্রশিক্ষণার্থীকে এই কর্মসূচীর মাধ্যমে হাতে কলমে কম্পিউটার মাদারবোর্ডের সমস্যা নির্ধারণ ও সমাধান প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সনদপত্র এবং সম্মানী প্রদান করা হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিসিএস

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনরের নতুন ফ্ল্যাগশিপ ম্যাজিক-৮ প্রো উন্মোচিত
নির্বাচিত

অনরের নতুন ফ্ল্যাগশিপ ম্যাজিক-৮ প্রো উন্মোচিত

নির্বাচিত

অপো এ৫ স্মার্টফোন বিস্ফোরণে তরুণ আহত

টুর‍্যাগ অ্যাকটিভের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাসকিন আহমেদ
প্রযুক্তি সংবাদ

টুর‍্যাগ অ্যাকটিভের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাসকিন আহমেদ

রবি এবং ‘ওকে দোয়েলে’র চুক্তি স্বাক্ষর
টেলিকম

রবি এবং ‘ওকে দোয়েলে’র চুক্তি স্বাক্ষর

ফায়ারফক্স নিয়ে এলো নতুন ভিডিও প্লেব্যাক টুল
প্রযুক্তি সংবাদ

ফায়ারফক্স নিয়ে এলো নতুন ভিডিও প্লেব্যাক টুল

বৈশ্বিক বাজারে মিররলেস সিঙ্গেল লেন্স ক্যামেরার চাহিদা তুঙ্গে
প্রযুক্তি সংবাদ

বৈশ্বিক বাজারে মিররলেস সিঙ্গেল লেন্স ক্যামেরার চাহিদা তুঙ্গে

Load More

ট্রেন্ডিং টপিক

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%
নির্বাচিত

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

অনলাইনে খাবার ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডার রাইডারদের কম পারিশ্রমিক...

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 May 2024

উদ্যোক্তা তৈরীতে বিসিএস এর উদ্যোগে ৮ দিনব্যাপী প্রশিক্ষন কর্মসূচী অনুষ্ঠিত

Techzoom.TV |
TechzoomTV