Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিল গেটসের পছন্দের পাঁচ বই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
বিল গেটসের পছন্দের পাঁচ বই
Share on FacebookShare on Twitter

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস কাজ থেকে অবসর নিলেও বিশ্বের নানা প্রান্তের বিজ্ঞান ও উদ্ভাবন–সংক্রান্ত গবেষণার বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখেন। এর পাশাপাশি প্রচুর বই পড়েন তিনি। শুধু তা–ই নয়, নিজের পছন্দের বইগুলো অন্যদের পড়ার পরামর্শও দেন। সম্প্রতি নিজের ব্লগ সাইট ‘গেটস নোটস’-এ পছন্দের পাঁচটি বইয়ের নাম প্রকাশ করেছেন বিল গেটস।

চারটি বইয়ে কোনো না কোনোভাবে আপনার চারপাশের জগৎকে বুঝতে সহায়তা করবে। তালিকার প্রথমে থাকা বইটির নাম ‘অ্যান আনফিনিশড লাভ স্টোরি’। লেখক ডরিস কার্নস গুডউইন। আমি ডরিসের লেখা বইয়ের বিশাল ভক্ত। ডরিসের আত্মজীবনী না পড়া পর্যন্ত তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেক কিছু জানতাম না। বইটিতে তাঁর প্রয়াত স্বামীর সঙ্গে তাঁর জীবনের অনেক বিষয় আলোকপাত করা হয়েছে। তাঁর স্বামী মার্কিন ইতিহাসের অন্যতম উত্তাল সময়ে প্রেসিডেন্ট কেনেডি ও জনসনের নীতিবিশেষজ্ঞ ও বক্তৃতা লেখক হিসেবে কাজ করেছেন। ডরিস একজন প্রতিভাবান লেখক। তাঁর প্রেমের গল্পের বিভিন্ন অধ্যায় কেনেডি হত্যাকাণ্ড ও ভিয়েতনাম যুদ্ধের অধ্যায়ের মতোই আকর্ষক ও আলোকিত বলা যায়।

দ্বিতীয় বইয়ের নাম ‘দ্য অ্যাংশাস জেনারেশন’, লেখক জোনাথন হাইডট। এই বইয়ে আজকের তরুণদের কথা বলা হয়েছে। তরুণদের সঙ্গে কাজ করা বা শেখানোর চেষ্টা করছেন যাঁরা, তাঁদের অবশ্যই বইটি পড়া উচিত। বইটি আমার ছোটবেলার কথা মনে করিয়ে দিয়েছে। তখন আমি প্রায়ই বাবা–মায়ের তত্ত্বাবধান ছাড়া বাইরে ঘুরতে ঘুরতে সময় কাটিয়েছি। মাঝেমধ্যে সমস্যায় পড়েছি। সেসব সমস্যার কারণেই আমি আজ এ পর্যায়ে এসেছি। লেখক বইটিতে খেলানির্ভর শৈশব থেকে ফোনভিত্তিক শৈশবে স্থানান্তরিত হওয়ার কারণে শিশুর আবেগ বিকাশের প্রক্রিয়া কীভাবে বদলে যাচ্ছে, সেই সম্পর্কে ধারণা দিয়েছেন। লেখক কেবল সমস্যার কথা তুলে ধরেননি, বাস্তব সমাধান নিয়েও আলোচনা করেছেন।

তৃতীয় বই ‘ইঞ্জিনিয়ারিং ইন প্লেইন সাইট’, লেখক গ্রাডি হিলহাউস। আপনি কি কখনো মাটিতে থাকা কোনো অস্বাভাবিক আকারের পাইপের দিকে তাকিয়েছেন? তখন ভেবেছেন সেটা কী? যদি এমন করেন, তাহলে বইটি আপনার জন্য। হিলহাউস এই বইতে তারের বাক্স থেকে শুরু করে ট্রান্সফরমার, মোবাইল ফোনের টাওয়ারসহ আমরা প্রতিদিন যেসব রহস্যময় কাঠামো, দেখি তা নিয়ে আলোচনা করেছেন। এসব কীভাবে কাজ করে, তার ব্যাখ্যাও দিয়েছেন। অনেক বিষয়ে কৌতূহল মেটাতে বইটি বেশ সহায়ক বলা যায়। বইটিতে এমন সব প্রশ্নের উত্তর পাবেন, যা আপনি জানেন না।

চতুর্থ বই ‘দ্য কামিং ওয়েভ’, লেখক মুস্তাফা সুলেমান। মুস্তাফার বৈজ্ঞানিক ইতিহাস সম্পর্কে গভীর ধারণা রয়েছে। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন প্রযুক্তি, যেমন জিন সম্পাদনার মতো অন্য সব বৈজ্ঞানিক অগ্রগতি সম্পর্কে লিখেছেন। এসব আবিষ্কার যেভাবে সমাজের ওপর প্রভাব তৈরি করেছে, সেগুলোর ব্যাখ্যাও দিয়েছেন। লেখক আমাদের বিভিন্ন ঝুঁকির জন্য প্রস্তুত থাকতে বলেছেন। আপনি যদি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উত্থান সম্পর্কে জানতে চান, তবে বইটি সেরা।

ডরিস হেঙ্কেলের লেখা ‘ফেদেরার’ নামের বইটি সবার জন্য নয়। এটি বেশ ব্যয়বহুল আর বেশ ভারী। যদি আপনি বা আপনার পছন্দের কেউ রজার ফেদেরারের ভক্ত হন, তবে তাঁর জীবন ও ক্যারিয়ার সম্পর্কে জানার জন্য এটি একটি দুর্দান্ত বই। আমি ভেবেছিলাম, রজারের সব ইতিহাস আমি জানি। কিন্তু বইটি থেকে আমি রজারের শুরুর দিকের অনেক কথা জেনেছি। বইটিতে অনেক ছবি রয়েছে, যা আমি আগে কখনো দেখিনি। বইটি টেনিস ভক্তদের জন্য দারুণ একটি বই

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাজারে সর্বাধুনিক ফিচার ও উদ্ভাবনী প্রযুক্তির রেফ্রিজারেটর নিয়ে এলো সিঙ্গার
প্রযুক্তি সংবাদ

বাজারে সর্বাধুনিক ফিচার ও উদ্ভাবনী প্রযুক্তির রেফ্রিজারেটর নিয়ে এলো সিঙ্গার

শক্তিশালী প্রসেসর সাথে বাজারে এল জেডটিই ব্লেড ১১ প্রাইম
প্রযুক্তি সংবাদ

শক্তিশালী প্রসেসর সাথে বাজারে এল জেডটিই ব্লেড ১১ প্রাইম

ওয়ানপ্লাস ৯: হাই বাজেটে যা যা থাকছে ফোনটিতে
প্রযুক্তি সংবাদ

এক নজরে যা যা থাকছে ওয়ানপ্লাস নাইনে !

স্যামসাং গ্যালাক্সি এস২৬ আসছে ২৫ ফেব্রুয়ারি
প্রযুক্তি সংবাদ

স্যামসাং গ্যালাক্সি এস২৬ আসছে ২৫ ফেব্রুয়ারি

সস্তায় ৪ হাজার এমএএইচ ব্যাটারিসহ এলো লেনোভো এ ৭
প্রযুক্তি বাজার

সস্তায় ৪ হাজার এমএএইচ ব্যাটারিসহ এলো লেনোভো এ ৭

স্ক্রলিং নিয়ন্ত্রণে ইউটিউবে টাইমার ফিচার
নির্বাচিত

স্ক্রলিং নিয়ন্ত্রণে ইউটিউবে টাইমার ফিচার

Load More

ট্রেন্ডিং টপিক

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত
নির্বাচিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?
বিবিধ

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?

ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ

ফারজানার শোরুম যেন নকল পণ্যের গোডাউন, র‌্যাবের অভিযান
ই-কমার্স

ফারজানার শোরুম যেন নকল পণ্যের গোডাউন, র‌্যাবের অভিযান

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করবে ভুটান
ছাড় ও অফার

বিএসসিপিএলসি’র ধামাকা অফার: সাবমেরিন কেবল ব্যান্ডউইডথে বিশেষ বোনাস ও মূল্যছাড়

বর্তমান সরকারের “সবার জন্য দ্রুত এবং নির্ভরযোগ্য ইন্টারনেট”...

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix