Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভিভো ভি৫০ ফাইভজি: স্মার্টফোনের নতুন ট্রেন্ডসেটার!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 20 March 2025
ভিভো ভি৫০ ফাইভজি: স্মার্টফোনের নতুন ট্রেন্ডসেটার!
Share on FacebookShare on Twitter

মাত্র তিন দিনেই স্মার্টফোনপ্রেমীদের মন জয় করে নিয়েছে ভিভোর নতুন স্মার্টফোন ভিভো ভি৫০ ফাইভজি। চমৎকার ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি, দ্রুত পারফরম্যান্স ও প্রিমিয়াম ডিজাইন – সব মিলিয়ে এই স্মার্টফোনটি হয়ে উঠছে প্রযুক্তিপ্রেমীদের প্রথম পছন্দ।

পোর্ট্রেট ফটোগ্রাফির সেরা অভিজ্ঞতা

ভিভো ভি৫০ ফাইভজি তার ৫০ মেগাপিক্সেল জাইস অল মেইন ক্যামেরা এবং জাইস মাল্টিফোকাল পোর্ট্রেট প্রযুক্তির মাধ্যমে মোবাইল ফটোগ্রাফিতে নতুন মাত্রা যোগ করেছে। অত্যাধুনিক ইমেজিং সিস্টেমের কারণে ছবিগুলো হয় আরও স্পষ্ট, প্রাণবন্ত ও পেশাদার মানের। এর বড় সেন্সর এবং এআই লাইটিং সিস্টেম ২.০ রাতের ছবিগুলোকে করে আরও উজ্জ্বল ও ন্যাচারাল। আর ডিএসএলআর লেভেলের স্ট্যাবিলাইজেশন নিশ্চিত করে ঝকঝকে ও সুস্পষ্ট ফটোগ্রাফি। মাল্টিফোকাল অপশন ব্যবহার করে ২৩ মি.মি., ৩৫ মি.মি., ও ৫০ মি.মি. ফোকাল লেন্থে ছবি তোলার সুবিধা পাওয়া যাবে, যা আপনাকে দিবে প্রফেশনাল ক্যামেরার অভিজ্ঞতা। সেলফির জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেলের জাইস গ্রুপ সেলফি ক্যামেরা, যা ওয়াইড-এঙ্গেল লেন্স ও এআই অরা পোর্ট্রেট লাইট ২.০ প্রযুক্তি দিয়ে প্রতিটি ফ্রেমকে করে তোলে নিখুঁত ও আকর্ষণীয়।

ডিজাইন: স্লিম, স্টাইলিশ এবং প্রিমিয়াম

ভিভো ভি৫০ ফাইভজি ফোনটি স্লিম ও স্টাইলিশ লুকের মাধ্যমে স্মার্টফোনের ডিজাইনকেও নতুন এক পর্যায়ে নিয়ে গেছে। ৬.৭৭ ইঞ্চি ডিসপ্লে, ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং ৪৫০০ নিটস উজ্জ্বলতা ফোনটির ভিজ্যুয়াল অভিজ্ঞতাকে অত্যন্ত স্মুথ এবং জীবন্ত করে তোলে। এর আল্ট্রা-ন্যারো বেজেল স্ক্রিন ব্যবহারকারীদের জন্য চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। ৬০০০ এমএএইচ ব্যাটারি সত্ত্বেও, ফোনটির স্লিম ডিজাইন আধুনিক সিলিকন-কার্বন প্রযুক্তিতে তৈরি, যা প্রিমিয়াম এবং আর্কষণীয় দেখায়।

ফোনটির অত্যন্ত হালকা ওজন হওয়াতে দীর্ঘক্ষণ আরামদায়কভাবে ব্যবহার করা যায়। এছাড়াও আলট্রা স্লিম ফোরডি ইনফিনিটি কার্ভড স্ক্রিন দেখতেও বেশ আধুনিক। ফোনটির স্ট্যারি ব্লু সংস্করণে ইন্ডাস্ট্রি ফার্স্ট হলোগ্রাফিক প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে, যা থ্রিডি ইফেক্ট তৈরি করে। আর স্যাটিন ব্ল্যাক রঙটি এ ফোনকে একটি আভিজাত্যের প্রতিচ্ছবি হিসেবে তুলে ধরে। 

স্মুথ এবং ফাস্ট পারফরম্যান্স

ফোনটিতে থাকা কোয়ালকম স্ন্যাপড্রাগন® ৭ জেন ৩ এই ফোনে একাধিক কাজ পরিচালনা করার জন্য অত্যন্ত দ্রুত এবং স্মুথ করে তোলে। ভিভো ভি৫০ ফাইভজি এ পাওয়া যাবে ১৫% দ্রুত সিপিইউ, ৫০% শক্তিশালী জিপিইউ। এর প্রসেসরটি নির্মিত ২.৬ গিগাহার্জ অক্টা-কোর এবং ৪ ন্যানোমিটার প্রযুক্তিতে, যা ফাস্ট এবং স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করে। স্মার্টফোনটির রম স্পেস ব্যবহার করে এর ১২ জিবি র‍্যাম কাজে লাগিয়ে একসাথে প্রায় ৪০টি অ্যাপ চালানো সম্ভব হয়। এটি দীর্ঘক্ষণ ব্যবহারের পরেও দ্রুত পারফরম্যান্স প্রদান করে। 

প্রতিদিনের ব্যবহারে দীর্ঘস্থায়ী সুরক্ষা

ভিভো ভি৫০ ফাইভজি ফোনটি অত্যন্ত টেকসই। এর কোয়াড-কার্ভড প্রোটেকটিভ কেস এবং কুশনিং স্ট্রাকচার ফোনটিকে দুর্ঘটনাবশত পড়ে গেলেও অতিরিক্ত সুরক্ষা প্রদান করে। গোরিলা গ্লাস এবং ডায়মন্ড অ্যান্টি-ড্রপ ফিল্ম এর সহনশীলতা আরও বাড়িয়ে দিয়েছে, যা স্ক্র্যাচ বা ফাটল থেকে সুরক্ষা দেয়।

ফানটাচ ওএস ১৫ ও এআই: স্মার্ট পারফরম্যান্স

ফানটাচ ওএস ১৫ এবং গুগল জেমিনি এআই প্রযুক্তি ভিভোর এ ফোনকে গেমিং, মাল্টিটাস্কিং ও ছবি-ভিডিও এডিটিংয়ে বাধাহীন এবং দ্রুত পারফরম্যান্স দেয়। এই প্রযুক্তি ৬০ মাস পর্যন্ত স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করে। এআই ফিচারগুলো, যেমন ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট, সার্কেল টু সার্চ, এবং লাইভ টেক্সট অপশন, দৈনন্দিন কাজগুলো আরও সহজ, স্মার্ট এবং দ্রুত করে তোলে।

৬০০০ এমএএইচ এর ব্লুভোল্ট ব্যাটারি

ভিভো ভি৫০ ফাইভজি ফোন দিচ্ছে নতুন মানের ব্যাটারি পারফরম্যান্স, যার মধ্যে রয়েছে ৬০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি এবং সিলিকন-কার্বন অ্যানোড প্রযুক্তি। এর ফলে ফোনটি স্লিম ও স্টাইলিশ লুক প্রদান করেও শক্তিশালী ব্যাটারি পারফরম্যান্স নিশ্চিত করে। ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জের মাধ্যমে মাত্র ১০ মিনিটে ৬ ঘণ্টা ফোনকল এবং ২১ ঘণ্টা পর্যন্ত ইউটিউব প্লে-ব্যাক চালানো সম্ভব। এআই স্লিপ মোড এবং ব্লুভোল্ট ব্যাটারি সিস্টেমের কারণে একবার চার্জে পুরোদিন ব্যবহারের সুবিধা পাওয়া যায়। এছাড়া ভিভোর ব্যাটারি হেলথ অ্যালগরিদম ৪ বছর পর্যন্ত টেকসই পারফরম্যান্স নিশ্চিত করে।  

এদিকে ১০ মার্চ থেকে ভিভোতে শুরু হয়েছে ‘ভিভো ফটোগ্রাফি ক্রনিকল’ #vivoTheMoment ক্যাম্পেইন, যা চলবে ৪ এপ্রিল পর্যন্ত। এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে আপনি জিতে নিতে পারেন ভিভো ভি৫০ ফাইফজি স্মার্টফোন বা আরও বেশ কিছু আকর্ষণীয় পুরস্কার। ক্যাম্পেইনটির বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানার জন্য চোখ রাখুন ভিভোর অফিসিয়াল পেইজে। 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ভিভো ভি৫০ ফাইভজি

এই বিভাগ থেকে আরও পড়ুন

পেট্রোল ছাড়াই চলবে হিরোর নতুন বাইক, বাজারে আসছে এই সপ্তাহেই
অটোমোবাইল

পেট্রোল ছাড়াই চলবে হিরোর নতুন বাইক, বাজারে আসছে এই সপ্তাহেই

ক্রোমের ট্যাব বন্ধে নতুন শর্টকাট ফিচার আনবে গুগল
প্রযুক্তি সংবাদ

ক্রোমের ট্যাব বন্ধে নতুন শর্টকাট ফিচার আনবে গুগল

জিপি হাউসের সামনে বিক্ষোভ
টেলিকম

জিপি হাউসের সামনে বিক্ষোভ

২০২০ সালে ফোল্ডিং ফোনের বাজারে নেতৃত্ব দিয়েছে স্যামসাং
নির্বাচিত

২০২০ সালে ফোল্ডিং ফোনের বাজারে নেতৃত্ব দিয়েছে স্যামসাং

প্রযুক্তি সংবাদ

বাবুগঞ্জে নগদ অ্যাকাউন্ট থেকে ভাতার টাকা উধাও!

সার্চ রেজাল্টে পরিবর্তন আনছে গুগল
প্রযুক্তি সংবাদ

সার্চ রেজাল্টে পরিবর্তন আনছে গুগল

Load More

ট্রেন্ডিং টপিক

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ
অর্থ ও বাণিজ্য

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার
ই-কমার্স

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

‘AI সম্ভাবনা ও প্রেক্ষাপট’ বইয়ের মোড়ক উন্মোচন
প্রযুক্তি সংবাদ

‘AI সম্ভাবনা ও প্রেক্ষাপট’ বইয়ের মোড়ক উন্মোচন

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি
প্রযুক্তি সংবাদ

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 March 2025

ভিভো ভি৫০ ফাইভজি: স্মার্টফোনের নতুন ট্রেন্ডসেটার!

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix