Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টিকটক নিষিদ্ধের আইন স্থগিতে সুপ্রিম কোর্টকে অনুরোধ ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
টিকটক নিষিদ্ধের আইন স্থগিতে সুপ্রিম কোর্টকে অনুরোধ ট্রাম্পের
Share on FacebookShare on Twitter

বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক নিষিদ্ধ বা বিক্রি করতে বাধ্য করতে পারে, এমন আইনের কার্যকারিতা স্থগিত রাখতে সুপ্রিম কোর্টকে অনুরোধ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের সঙ্গে টিকটকের যোগসূত্রের কারণে জাতীয় নিরাপত্তা শঙ্কায় যুক্তরাষ্ট্রে প্লাটফর্মটির কার্যক্রম নিষিদ্ধের শঙ্কা তৈরি হয়েছে। তবে ট্রাম্পের যুক্তি, জানুয়ারিতে দায়িত্ব নেয়ার পর প্লাটফর্মটির বিষয়ে একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করার জন্য তার পর্যাপ্ত সময় পাওয়া উচিত।

আগামী ১০ জানুয়ারি সুপ্রিম কোর্টে এ মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা। আইন অনুযায়ী, টিকটককে কোনো মার্কিন কোম্পানির কাছে বিক্রি করতে হবে চীনা মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সকে, অন্যথায় নিষিদ্ধ হতে হবে। মার্কিন কংগ্রেস গত এপ্রিলে এ আইন পাস করেছিল। এতে বলা হয়, যদি বাইটড্যান্স ১৯ জানুয়ারির মধ্যে অ্যাপটি বিক্রি করতে ব্যর্থ হয়, তাহলে এটি নিষিদ্ধ হয়ে যাবে।

যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭ কোটির বেশি ব্যবহারকারী রয়েছে। বাইটড্যান্স এ-সংক্রান্ত আইন বাতিল করার জন্য আবেদন করেছে। তবে আদালত তাদের পক্ষে রায় না দিলে কিংবা কোম্পানিটি বিক্রয়ের পথে না গেলে ট্রাম্পের দায়িত্ব গ্রহণের একদিন আগে অ্যাপটি কার্যত যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হয়ে যাবে।

টিকটকের প্রতি ট্রাম্পের সমর্থন ২০২০ সালের তার অবস্থানের সম্পূর্ণ বিপরীত। সে সময় তিনি অ্যাপটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করতে ও এর চীনা মালিকানার কারণে এটি স্থানীয় কোম্পানিগুলোর কাছে বিক্রি করতে বাধ্য করতে উদ্যোগ নিয়েছিলেন। তবে নির্বাচনী প্রচারণার সময় কোম্পানিটি ট্রাম্প ও তার টিমের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা চালায়। ফলে ট্রাম্প টিকটকের পক্ষে অবস্থান নিয়েছেন। তবে ট্রাম্প এ বিরোধের মূল বিষয়ে কোনো অবস্থান নেননি বলে মন্তব্য করেছেন তার আইনজীবী ডি. জন সাওয়ার। তিনি প্রেসিডেন্টের মার্কিন সলিসিটার জেনারেলের পদে মনোনীত হয়েছেন।

সাওয়ার জানান, ট্রাম্প শ্রদ্ধার সঙ্গে আদালতকে অনুরোধ করেছেন যেন আগামী বছরের ১৯ জানুয়ারিতে নির্ধারিত বিক্রয় সময়সীমা স্থগিত রাখার কথা বিবেচনা করা হয়। আদালত বিবেচনা করলে এ বিষয়ে তার প্রশাসন একটি রাজনৈতিক সমাধান বের করার সুযোগ পাবে।

চলতি মাসেই ট্রাম্প টিকটকের সিইও শো জি চিউয়ের সঙ্গে দেখা করেছিলেন। সে সময় তিনি জানিয়েছিলেন, তার টিকটকের জন্য উষ্ণ অনুভূতি রয়েছে। অন্তত কিছু সময়ের জন্য টিকটককে যুক্তরাষ্ট্রে চলতে দেয়ার পক্ষে তিনি।

প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় টিকটকে ট্রাম্পের ভিডিও ও পোস্ট কয়েক কোটি ভিউ অর্জন করেছে। টিকটক তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বব্যাপী ই-মেইল ব্যবহার করছে প্রায় ৪৫০ কোটি মানুষ
নির্বাচিত

বিশ্বব্যাপী ই-মেইল ব্যবহার করছে প্রায় ৪৫০ কোটি মানুষ

প্রযুক্তি সংবাদ

অ্যাকাউন্ট অবৈধভাবে ব্যবহৃত হচ্ছে কি না জানাবে ফেসবুক

বাংলাদেশের সর্বপ্রিয় ই-কমার্স ব্র্যান্ড খেতাব জিতল দারাজ
ই-কমার্স

বাংলাদেশের সর্বপ্রিয় ই-কমার্স ব্র্যান্ড খেতাব জিতল দারাজ

বাজারে ‘এ৭৭এস’ স্মার্টফোন উন্মোচন করল অপো
নির্বাচিত

বাজারে ‘এ৭৭এস’ স্মার্টফোন উন্মোচন করল অপো

জিমেইল অ্যাপের জন্য ‘ডার্ক মোড’ নিয়ে এসেছে গুগল
নির্বাচিত

জিমেইল অ্যাপের জন্য ‘ডার্ক মোড’ নিয়ে এসেছে গুগল

সুজুকির ‘মাইলেজ কিং’ বাইক জিএসএক্স ১২৫ মডেল
অটোমোবাইল

সুজুকির ‘মাইলেজ কিং’ বাইক জিএসএক্স ১২৫ মডেল

Load More

ট্রেন্ডিং টপিক

শিশুদের শরীরে ২টি ছাড়া সব অ্যান্টিবায়োটিক অকার্যকর!
বিবিধ

শিশুদের শরীরে ২টি ছাড়া সব অ্যান্টিবায়োটিক অকার্যকর!

ট্রাভেল এজেন্সির নিবন্ধন-নবায়ন বিষয়ে সতর্ক করলো সরকার
বিবিধ

ট্রাভেল এজেন্সির নিবন্ধন-নবায়ন বিষয়ে সতর্ক করলো সরকার

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
প্রযুক্তি সংবাদ

বিকাশ বিরুদ্ধে ১০০ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ

অনার ম্যাজিক ভি৬: ভাঁজ করা ফোনের দুনিয়ায় নতুন চমক
প্রযুক্তি সংবাদ

অনার ম্যাজিক ভি৬: ভাঁজ করা ফোনের দুনিয়ায় নতুন চমক

সপ্তাহের সবচেয়ে পঠিত

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

আসছে ভিভোর দানবীয় ফ্ল্যাগশিপ ‘ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স’

আসছে ভিভোর দানবীয় ফ্ল্যাগশিপ ‘ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিশ্বের প্রথম ওয়ার্ক ফ্রম হোম ফুটবলার— নেইমারকে কটাক্ষ প্রেসিডেন্ট লুলার
গেম

বিশ্বের প্রথম ওয়ার্ক ফ্রম হোম ফুটবলার— নেইমারকে কটাক্ষ প্রেসিডেন্ট লুলার

চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন নেইমার জুনিয়র। আর...

ব্যবহৃত প্রযুক্তিপণ্য কেনাকাটার সময় কী দেখবেন

ব্যবহৃত প্রযুক্তিপণ্য কেনাকাটার সময় কী দেখবেন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

কম্পিউটার ব্রাউজার থেকেই হোয়াটসঅ্যাপে কলিং সুবিধা চালু

কম্পিউটার ব্রাউজার থেকেই হোয়াটসঅ্যাপে কলিং সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৯ ডিসেম্বর ২০২৪

টিকটক নিষিদ্ধের আইন স্থগিতে সুপ্রিম কোর্টকে অনুরোধ ট্রাম্পের

Techzoom.TV |
TechzoomTV