Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গ্রাহকদের ভয়েজ রেকর্ড করে ১১শ কোটি টাকা ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৪ জানুয়ারি ২০২৫
গ্রাহকদের ভয়েজ রেকর্ড করে ১১শ কোটি টাকা ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল
Share on FacebookShare on Twitter

অ্যাপলের সিরি ডিজিটাল ভয়েজ অ্যাসিসট্যান্ট ব্যবহারকারীরা এবার ডিভাইস প্রতি ২০ ডলার ক্ষতিপূরণ পেতে যাচ্ছেন বলে জানা গেছে। গ্রাহকদের প্রাইভেট কনভারসেশন রেকর্ড করায় এবং থার্ড-পার্টি অ্যাডভার্টাইজারদের সেগুলো শোনার অ্যাক্সেস থাকায় আদালতে অ্যাপলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এই প্রেক্ষাপটে অ্যাপল এবার আদালতের বাইরে ৯৫ মিলিয়ন ডলারের বিনিময়ে বিষয়টি নিষ্পত্তি করতে রাজি হয়েছে।

আর এই ক্লাস-অ্যাকশন সেটেলমেন্টের কল্যাণে যেসব সিরি গ্রাহকের প্রাইভেট কনভারসেশন রেকর্ড করা হয়েছে তাদের সবাইকে ডিভাইস প্রতি ২০ ডলার করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আমেরিকার ডিসট্রিক্ট বিচারক জেফরি হোয়াইট উক্ত সেটেলমেন্টটি অনুমোদন করলেই বিষয়টির আনুষ্ঠানিক নিষ্পত্তি সম্পন্ন হবে।

অ্যাপলের সিরি ডিজিটাল অ্যাসিসট্যান্ট ব্যবহারকারীদের অনেকেই আদালতে অভিযোগ করেছেন যে, তাদের সিরি ডিভাইস নিজে থেকেই অ্যাকটিভেট হয়েছে এবং তাদের প্রাইভেট কনভারসেশন রেকর্ড করেছে। শুধু তাই নয়, রেকর্ড করা অডিওগুলোর অ্যাক্সেস ছিল থার্ড-পার্টি বিজ্ঞাপনদাতাদেরও। এর প্রমাণস্বরুপ তারা জানিয়েছে, নিজেদের ঘরোয়া কনভারসেশনে উল্লেখ করা হয়েছে এমন সব প্রোডাক্টের বিজ্ঞাপন আসতে শুরু করে তাদের ডিভাইসে। এমনকি ডাক্তারের সাথে অস্ত্রোপাচার বিষয়ে কথা বলার পর এ সম্পর্কিত বিজ্ঞাপন পেয়েছেন বলেও আদালতকে জানিয়েছেন গ্রাহকরা।

তদন্তে বেরিয়ে আসে যে সিরি নিজে থেকেই গ্রাহকদের বেশ কিছু অতি-সংবেদনশীল কনভারসেশন রেকর্ড করেছে। এর মধ্যে ব্যক্তিগত মেডিক্যাল তথ্য ছাড়াও আছে দম্পত্তিদের অন্তরঙ্গ মুহুর্তের রেকর্ডিং। ২০১৯ সালে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক হুইসেলব্লোয়ার-এর দাবি অনুযায়ী, গ্রাহকদের সংবেদনশীল এই সকল গোপন অডিও রেকর্ডিং অ্যাপলের বিজ্ঞাপনদাতারা কোয়ালিটি কন্ট্রোলের সময় শুনতে পেয়েছেন।

অ্যাপল অবশ্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে গ্রাহকদের কাছে এবং ভবিষ্যতে এমনটা না হওয়ার আশ্বাসও দিয়েছে। উল্লেখ্য, অ্যাপলের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় অভিযোগের সময়সীমা গত বছরের ১৭ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর।

বিষয়টি নিষ্পত্তির প্রস্তাবনা অনুযায়ী, সিরি গ্রাহকরা অ্যাপলের কাছ থেকে সর্বোচ্চ ৫টি ডিভাইসের জন্য ক্ষতিপূরণ দাবি করতে পারবেন। অবশ্য ক্ষতিপূরণ পেতে হলে তাদেরকে শপথ করে বলতে হবে যে, কোনো এক প্রাইভেট কনভারসেশন চলাকালে অসাবধানতাবশত সিরি চালু হয়ে গেছে।

ব্যক্তিগত গোপনীয়তা প্রসঙ্গে ডিজিটাল ভয়েজ অ্যাসিসট্যান্ট নিয়ে বিপদে থাকা প্রতিষ্ঠানের তালিকায় অ্যাপল অবশ্য একা নয়। গুগলকেও তাদের ভয়েজ অ্যাসিসট্যান্ট নিয়ে আদালতের সম্মুখীন হতে হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইপিবি প্রতিনিধিদলের ওয়ালটন হেডকোয়ার্টার পরিদর্শন, পণ্য রপ্তানিতে সহায়তার আশ্বাস
প্রযুক্তি সংবাদ

ইপিবি প্রতিনিধিদলের ওয়ালটন হেডকোয়ার্টার পরিদর্শন, পণ্য রপ্তানিতে সহায়তার আশ্বাস

মেসেজ অ্যাপে স্যাটেলাইট সংযোগ চালু করবে গুগল
নির্বাচিত

মেসেজ অ্যাপে স্যাটেলাইট সংযোগ চালু করবে গুগল

খরচ বাঁচাতে বিকাশ-রকেট–উপায়ের টাকা তুলুন এটিএম থেকে
প্রযুক্তি সংবাদ

মোবাইল ব্যাংকিংয়ে অন্য অপারেটরেও পাঠানো যাবে টাকা

কল রেকর্ডিং ফিচার বন্ধ করল গুগল
নির্বাচিত

কল রেকর্ডিং ফিচার বন্ধ করল গুগল

এই ফ্যানের বিদ্যুৎ খরচ অর্ধেক
প্রযুক্তি পরামর্শ

এই ফ্যানের বিদ্যুৎ খরচ অর্ধেক

এআইয়ের তৈরি ছবি চেনা যাবে সহজেই
কিভাবে করবেন

এআইয়ের তৈরি ছবি চেনা যাবে সহজেই

Load More

ট্রেন্ডিং টপিক

৮,০০০ এমএএইচ ব্যাটারি ও মিলিটারি-গ্রেড সুরক্ষা, রিয়েলমি পি৪আর কেমন?
নির্বাচিত

৮,০০০ এমএএইচ ব্যাটারি ও মিলিটারি-গ্রেড সুরক্ষা, রিয়েলমি পি৪আর কেমন?

হাই-টেক পার্কের অব্যবহৃত জমি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব
প্রযুক্তি সংবাদ

হাই-টেক পার্কের অব্যবহৃত জমি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব

ক্যামেরা বারে ফিরল নোটিফিকেশন লাইট, পিক্সেল ১১ প্রোতে গুগলের ‘হাইলাইট’
প্রযুক্তি সংবাদ

ক্যামেরা বারে ফিরল নোটিফিকেশন লাইট, পিক্সেল ১১ প্রোতে গুগলের ‘হাইলাইট’

ফুডপান্ডার রাইডারের বিরুদ্ধে নারী গ্রাহককে অপহরণ-ধর্ষণের হুমকি
ই-কমার্স

ফুডপান্ডার রাইডারের বিরুদ্ধে নারী গ্রাহককে অপহরণ-ধর্ষণের হুমকি

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন
ফিচার

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

স্মার্টফোনের ক্যামেরায় বেশি মেগাপিক্সেল থাকলেই যে ছবি ভালো...

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

৮,০০০ এমএএইচ ব্যাটারি ও মিলিটারি-গ্রেড সুরক্ষা, রিয়েলমি পি৪আর কেমন?

৮,০০০ এমএএইচ ব্যাটারি ও মিলিটারি-গ্রেড সুরক্ষা, রিয়েলমি পি৪আর কেমন?

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৪ জানুয়ারি ২০২৫

গ্রাহকদের ভয়েজ রেকর্ড করে ১১শ কোটি টাকা ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল

Techzoom.TV |
TechzoomTV