Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঈদে সাশ্রয়, সুবিধা আর পুরস্কারের চমক, দারাজের ৬.৬ বিগ ঈদ সেল শুরু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 19 May 2025
ঈদে সাশ্রয়, সুবিধা আর পুরস্কারের চমক, দারাজের ৬.৬ বিগ ঈদ সেল শুরু
Share on FacebookShare on Twitter

দেশের অনলাইন কেনাকাটার অভ্যস্ততা যে শুধু শহরেই সীমাবদ্ধ নয়, গ্রাম-গঞ্জেও তা এখন ঈদের কেনাকাটার অন্যতম মাধ্যম—তার বড় প্রমাণ হতে যাচ্ছে দারাজ বাংলাদেশের এবারের ঈদ আয়োজন, ৬.৬ বিগ ঈদ সেল। ২০ মে থেকে ৬ জুন পর্যন্ত চলবে এই বিশেষ ক্যাম্পেইন, যেখানে শুধু ছাড়েই নয়, থাকছে ব্যতিক্রমী পুরস্কার, আকর্ষণীয় ভাউচার এবং ক্রেতা-ভিত্তিক চমকপ্রদ কনটেস্ট।

যেহেতু ঈদ-উল-আযহা মানেই কোরবানির প্রস্তুতি, পরিবার, আর ভালোবাসার মানুষদের জন্য কিছু কেনা—দারাজের এই সেলও সাজানো হয়েছে সেভাবেই। সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড়, নির্দিষ্ট অর্ডারে ফ্রি ডেলিভারি, আর রয়েছে এমন একটি অফার, যেখানে একজন ক্রেতা জিতে নিতে পারেন একটি গরু। দারাজের “জিতসেন ভাই” কনটেস্টটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আলোচনা তৈরি করেছে। ২০ মে থেকে ২৯ মে পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক সফল অর্ডার যার থাকবে, তিনি পাবেন একটি গরু এবং ক্রমানুসারে বাকি দুইজন পাবেন একটি করে ছাগল।

এছাড়াও ক্যাম্পেইনের প্রথম দিন, ২০ মে রাত ১২টা থেকে শুরু হচ্ছে মিডনাইট ভাউচার ড্রপ যেখানে প্রথম ঘণ্টাতেই মিলবে সীমিত সংখ্যার হাই-ভ্যালু ভাউচার। একই দিনে চলবে “মেগা গিভঅ্যাওয়ে” কনটেস্ট, যেখানে সর্বোচ্চ সফল অর্ডার মূল্যের গ্রাহক জিতে নিতে পারবেন একটি এসি। কনটেস্ট এর বিস্তারিত জানা যাবে দারাজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে।

দারাজের জনপ্রিয় নিজস্ব চয়েস চ্যানেল থেকে যারা ঈদের কেনাকাটা করবেন, তাঁদের জন্য শর্ত সাপেক্ষে আছে ৪টি পণ্য কিনলে ফ্রি ডেলিভারি এবং ৫টি কিনলে ১টি ফ্রি গিফট। এর ফলে প্রতি অর্ডারেই তৈরি হচ্ছে সাশ্রয়ের সুযোগ।

নির্দিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে পেমেন্টে থাকছে সর্বোচ্চ ১৫% পর্যন্ত ক্যাশব্যাক বা ডিসকাউন্ট। অংশীদার আর্থিক প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে বিকাশ, নগদ, সাউথইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, প্রাইম ব্যাংক, কমিউনিটি ব্যাংক, লংকাবাংলা, ব্যাংক এশিয়া, ইবিএল, সিটি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক এবং ইএমআই পার্টনার হিসেবে এনআরবি ব্যাংক ও ইবিএল যিপ। এছাড়া ৭৯৯ টাকার বেশি অর্ডার করলেই মিলবে ফ্রি ডেলিভারি সুবিধা—যা আরও এক ধাপ এগিয়ে নিচ্ছে গ্রাহকের লাভের পরিমাণ।

দারাজ জানিয়েছে, ঈদ সেলের জন্য ব্র্যান্ড পার্টনারদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। ট্রিক্স রয়েছে প্লাটিনাম পার্টনার হিসেবে। প্যারাস্যুট অ্যাডভান্সড, ইউনিলিভার, হায়ার, লোটো এবং ওরাইমো—এরা অংশ নিয়েছে গোল্ড স্পন্সর হিসেবে। আর গ্রুম লাভিনো, পার্পল কেয়ার, ইউগ্রিন বাংলাদেশ, মাইক্রোল্যাব, কুডি, ওয়েলেসিয়া, হিমালয়া, এসকেবি, নেসলে এবং ডাবর রয়েছে সিলভার ক্যাটাগরিতে। প্রতিটি ব্র্যান্ড দিচ্ছে বিশেষ ছাড়—ইলেকট্রনিকস, গ্রোসারি, ফ্যাশন, হেলথ অ্যান্ড বিউটি, হোম অ্যাপ্লায়েন্সসহ বিভিন্ন ক্যাটাগরিতে।

এদিকে, মে মাসেও দারাজের মাসিক আয়োজন সুপার ব্র্যান্ড ডে-এ রয়েছে ক্রেতাদের জন্য আলাদা চমক। এই মাসে ২০ মে হায়ার এবং ২৩ মে রেকিট বেনকিজার নিজেদের সেরা অফার নিয়ে থাকছে দারাজে—যা থাকবে কেবল ওই দিনগুলোর জন্য। ঈদের প্রস্তুতিতে অনেকেই এই ডিলগুলোকে কাজে লাগাবেন বলে প্রত্যাশা করছে দারাজ।
সারা দেশে দারাজের শক্তিশালী লজিস্টিকস নেটওয়ার্ক এরই মধ্যে প্রমাণ করেছে—অনলাইন শপিং এখন শুধু শহরের না, বরং প্রতিটি জেলার জন্যও সময় ও খরচ বাঁচানোর নির্ভরযোগ্য মাধ্যম। যারা ঈদের ভিড় এড়িয়ে ঘরে বসেই প্রয়োজনীয় জিনিস কিনতে চান, তাঁদের জন্য ৬.৬ বিগ ঈদ সেল হতে পারে সেরা সুযোগ।

সব অফার, ও আপডেট জানতে চেক করুন দারাজ অ্যাপ এবং চোখ রাখুন দারাজ বাংলাদেশের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: daraz 6.6 campaign bangladeshDaraz Jeetsen Bhai ContestDaraz Super Brand Day May 2025ঈদ শপিং অনলাইন বাংলাদেশঈদে অনলাইন গরু জেতার অফারদারাজ ঈদ সেল ২০২৫দারাজ ডিসকাউন্ট অফার ২০২৫

এই বিভাগ থেকে আরও পড়ুন

কম দামে রবিশপ আনল নকিয়া ১১০
প্রযুক্তি সংবাদ

কম দামে রবিশপ আনল নকিয়া ১১০

ভাল উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজন আত্মাবিশ্বাস: মোস্তাফা জব্বার
ই-কমার্স

ভাল উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজন আত্মাবিশ্বাস: মোস্তাফা জব্বার

দেশে আসছে শাওমির জনপ্রিয় স্মার্ট টিভি এ২ সিরিজ
ই-কমার্স

দেশে আসছে শাওমির জনপ্রিয় স্মার্ট টিভি এ২ সিরিজ

দেশ থেকে ডিএক্সপোর্ট এর মাধ্যমে পণ্য বিক্রি করতে পারবেন আলিবাবাতে
ই-কমার্স

দেশ থেকে ডিএক্সপোর্ট এর মাধ্যমে পণ্য বিক্রি করতে পারবেন আলিবাবাতে

দেশের সমস্যা সমাধানের শুরু হল ন্যাশনাল হ্যাকাথন অন ফ্রন্টিয়ার টেকনোলজিস
নির্বাচিত

দেশের সমস্যা সমাধানের শুরু হল ন্যাশনাল হ্যাকাথন অন ফ্রন্টিয়ার টেকনোলজিস

ফটোগ্রাফির অভিজ্ঞতা উন্নত করবে গ্যালাক্সি এম২১
প্রযুক্তি বাজার

ফটোগ্রাফির অভিজ্ঞতা উন্নত করবে গ্যালাক্সি এম২১

Load More

ট্রেন্ডিং টপিক

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ
প্রযুক্তি সংবাদ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য
নির্বাচিত

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

আজকের প্রযুক্তিনির্ভর পৃথিবীতে শুধু প্রযুক্তি ব্যবহার করাই যথেষ্ট...

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 May 2025

ঈদে সাশ্রয়, সুবিধা আর পুরস্কারের চমক, দারাজের ৬.৬ বিগ ঈদ সেল শুরু

Techzoom.TV |
TechzoomTV