Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বব্যাপী স্মার্টফোন ব্যবহার হচ্ছে ৭২০ কোটির বেশি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
বিশ্বব্যাপী স্মার্টফোন ব্যবহার হচ্ছে ৭২০ কোটির বেশি
Share on FacebookShare on Twitter

দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ স্মার্টফোন। বর্তমানে বিশ্বে ৭২০ কোটির বেশি ব্যবহার হচ্ছে ডিভাইসটি। তবে আধুনিক প্রযুক্তি, দ্রুতগতির ইন্টারনেট সংযোগ ও মানুষের ক্রয়ক্ষমতার কারণে উন্নত দেশগুলোয় স্মার্টফোনের ব্যবহার বেশি লক্ষণীয়। এসব দেশে গড়ে ৭৫ শতাংশ মানুষ স্মার্টফোন ব্যবহার করে। খবর কুলেস্টগ্যাজেটস।

গবেষণা তথ্য বলছে, বিশ্বব্যাপী সেলফোনের ৯০ শতাংশই স্মার্টফোন। বেশির ভাগ মানুষ এখন অন্তত একটি এ ধরনের ডিভাইস ব্যবহার করে। ২০২৪ সালের হালনাগাদ তথ্যানুযায়ী, বিশ্বে ৭২০ কোটি স্মার্টফোন ব্যবহার হচ্ছে। আগামী বছরগুলোয় এ সংখ্যা আরো বাড়বে বলেও ধারণা করছেন বিশেষজ্ঞরা।

আধুনিক স্মার্টফোন যুগের শুরু হয় ২০০৭ সালে অ্যাপলের আইফোন উন্মোচনের মাধ্যমে। অ্যাপল একক ডিভাইসে উন্নত কম্পিউটিং শক্তি ও ইন্টারনেট সংযোগের সংমিশ্রণ ঘটিয়ে মোবাইল ফোনকে স্মার্ট ডিভাইসে রূপান্তর করেছিল। এরপর স্মার্টফোন শিল্প ব্যাপকভাবে বাড়তে থাকে। অ্যাপল ছাড়াও অন্যান্য প্রস্তুতকারক বাজারে প্রবেশ শুরু করে এবং নানা মডেলের স্মার্টফোন উপস্থাপন করে। অ্যান্ড্রয়েড ও বাজেট-ফ্রেন্ডলি ডিভাইস এ বাজারের প্রবৃদ্ধিকে আরো ত্বরান্বিত করে। বর্তমানে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে শীর্ষ দুই কোম্পানি জায়ান্ট অ্যাপল ও স্যামসাং। এছাড়া এ প্রতিযোগিতায় আছে চীনের হুয়াওয়ে, শাওমিসহ আরো অনেক কোম্পানি।

২০২৪ সালের শুরুতে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি স্মার্টফোন বিক্রি করেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি কোম্পানি স্যামসাং। এ তালিকায় এরপর আছে কুপারটিনোভিত্তিক টেক জায়ান্ট অ্যাপল। কোম্পানির তথ্যানুযায়ী, স্মার্টফোনের বাজারে অ্যাপলের বিক্রি অন্য সময়ের তুলনায় সবচেয়ে বেশি হয় প্রতি বছর শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর)।

গত এক দশকে স্মার্টফোন বাজার দ্রুত বেড়েছে। এটি এখন একটি বিশাল শিল্প হিসেবে পরিচিত। ২০২৩ সালের শেষে বিশ্বের প্রায় ৭০ শতাংশ মানুষের কাছে অন্তত একটি স্মার্টফোন ছিল, তবে অনেকেরই একাধিক ডিভাইস থাকার কারণে স্মার্টফোন সাবস্ক্রিপশন ৭০০ কোটি ছাড়িয়ে যায়।

গত বছর স্মার্টফোনের বাজারে আলোচনায় ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), জেনএআই (জেনারেটিভ এআই) ও ফোল্ডেবল, বিশেষ করে ট্রাই-ফোল্ড ডিভাইস। ব্যবহারকারীদের আকৃষ্ট করতে এবং সময়ের সঙ্গে পরিবর্তিত চাহিদা মেটাতে নতুন উদ্ভাবনকে প্রাধান্য দিচ্ছে কোম্পানিগুলো। ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) তথ্যানুযায়ী, ২০২৮ সালের মধ্যে এ বাজারের গড় বার্ষিক প্রবৃদ্ধির হার হবে ২ দশমিক ৬ শতাংশ। এ সময় স্মার্টফোনের ব্যবহার ও ব্যবহৃত স্মার্টফোনের বাজারও দ্রুত বাড়বে। আইডিসির ওয়ার্ল্ডওয়াইড কোয়ার্টারলি মোবাইল ফোন ট্র্যাকারের জ্যেষ্ঠ গবেষণা পরিচালক নাবিলা পোপালের মতে, জেনএআই বেশ জনপ্রিয় ও অনেক কোম্পানির জন্য অগ্রাধিকারের বিষয় হলেও এটি এখনো স্মার্টফোনের চাহিদায় বড় ধরনের প্রভাব ফেলেনি। প্রযুক্তিটি এ বছর স্মার্টফোন ব্যবহারকারীদের অভিজ্ঞতায় বড় ধরনের পরিবর্তন আনবে।

স্মার্টফোনের ব্যবহার এত দ্রুত বাড়ার পেছনে কয়েকটি কারণ উল্লেখ করেছেন বাজার বিশ্লেষকরা। এর মধ্যে রয়েছে ইন্টারনেটের সহজলভ্যতা। এছাড়া এসব ডিভাইস ছবি তোলা, বিনোদন ও গেমিং সুবিধা দেয়াসহ অনেক ক্ষেত্রে পকেট-কম্পিউটারের ভূমিকাও পালন করে। কাজ, শিক্ষার মাধ্যম ও দৈনন্দিন কার্যক্রমে স্মার্টফোন একটি অপরিহার্য ডিভাইস হয়ে উঠেছে। আবার চীনা ব্র্যান্ডের মতো সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন বাজারে আসার কারণে অনেকেই এখন স্মার্টফোন কিনতে পারছেন, ফলে এর ব্যবহারকারীও বাড়ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিকাশে বিদ্যুৎ বিল দিচ্ছেন অনেকেই
নির্বাচিত

বিকাশ অ্যাপে ‘বার্ড গেম’ খেলে বিদ্যানন্দের পাশে লাখেরও বেশি মানুষ

ভারতে সস্তায় ইন্টারনেট দেবে ইলন মাস্ক
প্রযুক্তি সংবাদ

ভারতে সস্তায় ইন্টারনেট দেবে ইলন মাস্ক

রেডমি ওয়াচ সিক্স: এক চার্জে চলবে ১২-২৫ দিন
প্রযুক্তি বাজার

রেডমি ওয়াচ সিক্স: এক চার্জে চলবে ১২-২৫ দিন

টেলিযোগাযোগ খাতের ভোক্তারা আজও অধিকার বঞ্চিত
নির্বাচিত

টেলিযোগাযোগ খাতের ভোক্তারা আজও অধিকার বঞ্চিত

হুয়াওয়ের স্মার্টফোন সরবরাহ বেড়েছে ২৬ শতাংশ
ছাড় ও অফার

বিজয়ের মাসে হুয়াওয়ের ব্র্যান্ডশপে গেলেই পুরস্কার!

এক ফোনে তিন ডিসপ্লে
নির্বাচিত

এক ফোনে তিন ডিসপ্লে

Load More

ট্রেন্ডিং টপিক

বাইরে ট্রাম্প মোবাইলের খোলস, ভেতরে এইচটিসি
প্রযুক্তি সংবাদ

বাইরে ট্রাম্প মোবাইলের খোলস, ভেতরে এইচটিসি

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ
ই-কমার্স

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে একজনের মৃত্যু
বিবিধ

মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে একজনের মৃত্যু

শাওমি নিয়ে এলো লাইকা-পাওয়ারড ট্রিপল ক্যামেরার ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘শাওমি ১৭টি’
নির্বাচিত

শাওমি নিয়ে এলো লাইকা-পাওয়ারড ট্রিপল ক্যামেরার ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘শাওমি ১৭টি’

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

২০ হাজারের মধ্যে এই ৫জি ফোনগুলো কিনতে পারবেন

দেশের তৈরি ফোনের দাম কমছে

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১০ লাখ টাকার ‘এআই টপ’ কম্পিউটার বাজারে আনল গিগাবাইট
নির্বাচিত

১০ লাখ টাকার ‘এআই টপ’ কম্পিউটার বাজারে আনল গিগাবাইট

প্রযুক্তিপ্রেমী, গেমার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষকদের জন্য...

স্মার্টফোনে অশ্লীল কনটেন্ট নিয়ন্ত্রণে আইন আনছে যুক্তরাজ্য

স্মার্টফোনে অশ্লীল কনটেন্ট নিয়ন্ত্রণে আইন আনছে যুক্তরাজ্য

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

২০৩০ সাল নাগাদ দেশকে বৈশ্বিক প্রযুক্তি কেন্দ্র করতে ইলেকট্রনিকস শিল্পে দীর্ঘমেয়াদি প্রণোদনার পরিকল্পনা

২০৩০ সাল নাগাদ দেশকে বৈশ্বিক প্রযুক্তি কেন্দ্র করতে ইলেকট্রনিকস শিল্পে দীর্ঘমেয়াদি প্রণোদনার পরিকল্পনা

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৯ জানুয়ারি ২০২৫

বিশ্বব্যাপী স্মার্টফোন ব্যবহার হচ্ছে ৭২০ কোটির বেশি

Techzoom.TV |
TechzoomTV