Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এআই চিপ তৈরিতে বিশ্বব্যাপী কার্বন নিঃসরণ বেড়েছে চার গুণ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
এআই চিপ তৈরিতে বিশ্বব্যাপী কার্বন নিঃসরণ বেড়েছে চার গুণ
Share on FacebookShare on Twitter

বৈশ্বিক উষ্ণায়ন বা কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ উৎপাদন। এসব এআই চিপে ব্যবহৃত সেমিকন্ডাক্টর উৎপাদনে কার্বন নিঃসরণ বাড়ছে বলে গবেষণায় উঠে এসেছে। বৈশ্বিক পরিবেশবিষয়ক সংস্থা গ্রিনপিসের তথ্যমতে, ২০২৪ সালে এআই চিপ তৈরি করতে গিয়ে সৃষ্ট নিঃসরণ আগের বছরের তুলনায় চার গুণ বেড়েছে। সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত আরো কিছু প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। খবর এনগ্যাজেট।

গ্রিনপিসের তথ্যমতে, গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) ও মেমোরি ইউনিটের উপাদান উৎপাদনে এনভিডিয়ার মতো বড় চিপ নির্মাতা প্রতিষ্ঠানও তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) ও এসকে হাইনিক্সের ওপর নির্ভরশীল। এ উৎপাদনের বেশির ভাগই তাইওয়ান, দক্ষিণ কোরিয়া ও জাপানে ঘটে। যেখানে পাওয়ার গ্রিডগুলো প্রাথমিকভাবে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল। এটি বিশ্বব্যাপী কার্বন নিঃসরণ বাড়ার একটি বড় কারণ। ২০৩০ সালের মধ্যে এআইয়ের জন্য বিশ্বব্যাপী বিদ্যুতের চাহিদা ১৭০ গুণ বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে গ্রিনপিস।

প্রতিবেদন বলছে, গ্রিনপিসের হিসাব অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে দ্রুত অগ্রগতির ফলে বৈশ্বিক কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে ব্যাঘাত ঘটতে পারে বলে উদ্বেগ তৈরি হয়েছে। পূর্ব এশিয়ার দেশগুলোকে চিপ তৈরির জন্য নবায়নযোগ্য জ্বালানির দিকে যেতে হবে। কিন্তু বাস্তবে হচ্ছে উল্টোটা। দক্ষিণ কোরিয়া সম্প্রতি চার গিগাওয়াট গ্যাসচালিত বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা ঘোষণা করেছে। এদিকে তাইওয়ান এআই খাতের বিদ্যুৎ চাহিদাকে অজুহাত হিসেবে ব্যবহার করে তরল প্রাকৃতিক গ্যাস প্রকল্প ও গ্রিড অবকাঠামো সম্প্রসারণ করছে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ ব্যবহার নিয়ে একটি বিশ্লেষণ প্রকাশ করেছে। সেখানে দেশটিকে কার্বন নির্গমনকারীর তালিকায় রেখেছে সংস্থাটি। আইইএর বিশ্লেষকরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে যেভাবে এআই প্রযুক্তি বাড়ছে, তাতে ভবিষ্যতে ডাটা সেন্টারগুলো প্রচুর বিদ্যুৎ খরচ করবে। ২০৩০ সালের মধ্যে এসব এআই-নির্ভর ডাটা সেন্টারের কারণেই যুক্তরাষ্ট্রের মোট বিদ্যুৎ চাহিদার অর্ধেক বাড়তে পারে। তাদের মতে, অবস্থা এমন হতে পারে যে যুক্তরাষ্ট্রে তথ্য প্রক্রিয়াকরণের জন্য যে পরিমাণ বিদ্যুৎ লাগবে, তা দেশটিতে অ্যালুমিনিয়াম, স্টিল, সিমেন্ট বা রাসায়নিক উৎপাদনের মতো ভারী শিল্পের জন্য প্রয়োজনীয় মোট বিদ্যুৎ খরচকেও ছাড়িয়ে যেতে পারে।

গ্রিনপিস বলছে, ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী ডাটা সেন্টার থেকে বিদ্যুতের চাহিদা দ্বিগুণেরও বেশি হয়ে প্রায় ৯৪৫ টেরাওয়াট-ঘণ্টা হতে পারে, যা জাপানের মোট বিদ্যুৎ ব্যবহারের চেয়েও বেশি। একই সঙ্গে তা আয়ারল্যান্ডের মোট বিদ্যুৎ ব্যবহারের ৩০ গুণ বেশি।

তবে কৃত্রিম বুদ্ধিমত্তার সমর্থকদের দাবি, প্রযুক্তিটি বৈজ্ঞানিক উদ্ভাবন ত্বরান্বিত করবে, বিশেষ করে ব্যাটারি ও সৌরবিদ্যুৎ প্রযুক্তিতে। ফলে এক সময় জ্বালানি সংকট কমে আসবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এ সম্ভাবনা এখনো অনিশ্চিত।

প্রকৃতিতে প্রযুক্তির প্রভাব উল্লেখ করে গত বছর মরগান স্ট্যানলির গবেষণায় বলা হয়, বিশ্বব্যাপী ডাটা সেন্টারের দ্রুত সম্প্রসারণের কারণে চলতি দশকের শেষ নাগাদ প্রায় ২৫০ কোটি টন কার্বন ডাই-অক্সাইড-সম নিঃসরণ ঘটবে। ডাটা সংরক্ষণ ও প্রক্রিয়াকরণে যে বাড়তি শক্তি ও ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন, তা পরিবেশে বেশি কার্বন নিঃসরণের কারণ হতে পারে।

গবেষণা প্রতিবেদনে আরো বলা হয়েছে, দ্রুত বাড়তে থাকা ডাটা সেন্টারের সংখ্যা ও আকারের কারণে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাবও বাড়ছে। তাই পরিবেশগত ক্ষতি কমাতে এসব ডাটা সেন্টারের জন্য আরো কার্যকর ও টেকসই প্রযুক্তির প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। কার্বন নিঃসরণ কমাতে দ্রুত ও কার্যকর সমাধান খুঁজে বের করাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে
নির্বাচিত

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

ছবিতে স্যামসাংয়ের বিস্ময়কর ক্যামেরা ফোন
প্রযুক্তি সংবাদ

স্যামসাং গ্যালাক্সি এস২০’র ক্যামেরায় সমস্যা!

করোনা রোগীদের ভেন্টিলেটর প্রদান করলো সিঙ্গার বাংলাদেশ ও আর্চেলিক
প্রযুক্তি সংবাদ

করোনা রোগীদের ভেন্টিলেটর প্রদান করলো সিঙ্গার বাংলাদেশ ও আর্চেলিক

টাকা ফেরত পাবে ইভ্যালির গ্রাহকরা, সময় চায় নতুন বোর্ড
ই-কমার্স

ইভ্যালি থেকে পদত্যাগ করল বিচারপতি মানিকের নেতৃত্বাধীন পরিচালনা বোর্ড

ফেসবুকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৪  সদস্য গ্রেফতার
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার

১০ উদ্যোগ পেল এক কোটি টাকা
প্রযুক্তি সংবাদ

১০ উদ্যোগ পেল এক কোটি টাকা

Load More

ট্রেন্ডিং টপিক

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পোর্টফোলিও থেকে প্রথম সফল এক্সিট সম্পন্ন করল পালসটেক লিমিটেড
প্রযুক্তি সংবাদ

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পোর্টফোলিও থেকে প্রথম সফল এক্সিট সম্পন্ন করল পালসটেক লিমিটেড

বিআরটিসির জন্য ২০০ ইলেকট্রিক বাস কেনার নীতিগত অনুমোদন
প্রযুক্তি সংবাদ

বিআরটিসির জন্য ২০০ ইলেকট্রিক বাস কেনার নীতিগত অনুমোদন

স্বপ্ন’র মার্কেটিং অ্যান্ড গ্রোথ-এর ডিরেক্টর হলেন মাহাদী ফয়সাল
নির্বাচিত

স্বপ্ন’র মার্কেটিং অ্যান্ড গ্রোথ-এর ডিরেক্টর হলেন মাহাদী ফয়সাল

সেপ্টেম্বরে আসছে ‘স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই’
প্রযুক্তি সংবাদ

সেপ্টেম্বরে আসছে ‘স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই’

সপ্তাহের সবচেয়ে পঠিত

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেলিটক বাঁচাতে বিশেষজ্ঞ পরামর্শ আহ্বান
টেলিকম

টেলিটকে পদোন্নতি নিয়ে প্রশ্ন, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতাদের আধিক্যের অভিযোগ

রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডে...

স্বপ্ন’র মার্কেটিং অ্যান্ড গ্রোথ-এর ডিরেক্টর হলেন মাহাদী ফয়সাল

স্বপ্ন’র মার্কেটিং অ্যান্ড গ্রোথ-এর ডিরেক্টর হলেন মাহাদী ফয়সাল

আপনি কি এখনো ফিচার ফোন ব্যবহার করেন?

আপনি কি এখনো ফিচার ফোন ব্যবহার করেন?

একই মঞ্চে আসছে আইকুর ‘নিও ১১ আল্ট্রা’ ও ‘জেড১১এস’

একই মঞ্চে আসছে আইকুর ‘নিও ১১ আল্ট্রা’ ও ‘জেড১১এস’

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৫ এপ্রিল ২০২৫

এআই চিপ তৈরিতে বিশ্বব্যাপী কার্বন নিঃসরণ বেড়েছে চার গুণ

Techzoom.TV |
TechzoomTV