Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১০ বছর পর গুগলের ‘জি’ লোগোতে বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 14 May 2025
১০ বছর পর গুগলের ‘জি’ লোগোতে বড় পরিবর্তন
Share on FacebookShare on Twitter

দীর্ঘ প্রায় এক দশক পর বহুল পরিচিত চার রঙের ‘জি’ লোগোতে পরিবর্তন এনেছে প্রযুক্তি জায়ান্ট গুগল। স্মার্টফোন, ট্যাবলেট ও অন্যান্য ডিভাইসে ধাপে ধাপে এই হালনাগাদ পৌঁছে যাবে কোটি কোটি ব্যবহারকারীর হাতে।

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই ব্যবহারকারীরা দেখতে পাবেন গুগলের নতুন আইকন। রোববার (১১ মে) প্রথম এই লোগোটি দেখা যায় আইফোনের গুগল সার্চ অ্যাপে। এরপর সোমবার অ্যান্ড্রয়েডের গুগল অ্যাপের সর্বশেষ বিটা সংস্করণেও তা উন্মুক্ত করা হয়।

নতুন ডিজাইনে গুগলের ইংরেজি অক্ষর ‘G’ অর্থাৎ ‘জি’-তে আরও বেশি নিখুঁতভাবে একীভূত হয়েছে প্রতিষ্ঠানটির চার ঐতিহ্যবাহী রং—লাল, হলুদ, সবুজ ও নীল। এই লোগো কেবল অ্যাপে নয়, গুগল ওয়েব ব্রাউজারের ট্যাবেও নতুন ফ্যাভিকন হিসেবে দৃশ্যমান হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিশ্বজুড়ে প্রতিদিন গুগল ব্যবহার করেন প্রায় ৫০০ কোটির বেশি মানুষ। ফলে এই পরিবর্তন চোখে পড়বে প্রায় সবারই। গুগল বলছে, ‘নতুন লোগোটি আরও সহজবোধ্য, আধুনিক ও বহু ডিভাইস-বান্ধব ডিজাইনের প্রতিফলন।’

উল্লেখ্য, গুগলের সর্বশেষ বড় লোগো পরিবর্তন এসেছিল ২০১৫ সালের সেপ্টেম্বরে। তখন পুরনো শেরিফ ফন্ট বাদ দিয়ে ‘প্রোডাক্ট স্যান্স’ টাইপফেস ব্যবহার শুরু করে গুগল। একই সঙ্গে ছোট হাতের ‘g’ বদলে আসে বর্তমানের গোলাকৃতি বড় হাতের ‘G’ আইকন।

গুগলের ভাষায়, “ট্যাপ, টাইপ কিংবা ভয়েস—সব ধরনের ইনপুট পদ্ধতির সঙ্গে সামঞ্জস্য রেখে ডিজিটাল অভিজ্ঞতা সহজ করতেই আমাদের এই লোগো রিডিজাইন।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: Google G logo changeGoogle Product Sans Fontগুগলগুগল অ্যাপ বিটা ভার্সনগুগল ডিজাইন আপডেটগুগল নতুন লোগো ২০২৫গুগল ব্রাউজার ফ্যাভিকনগুগল লোগো আপডেট আইফোনট্যাবলেটস্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

খরচ বাঁচাতে বিকাশ-রকেট–উপায়ের টাকা তুলুন এটিএম থেকে
প্রযুক্তি সংবাদ

খরচ বাঁচাতে বিকাশ-রকেট–উপায়ের টাকা তুলুন এটিএম থেকে

অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার জিতুন
ছাড় ও অফার

অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার জিতুন

গান শোনার পাশাপাশি স্পটিফাই থেকে এখন কেনা যাবে কাগুজে বই
প্রযুক্তি সংবাদ

গান শোনার পাশাপাশি স্পটিফাই থেকে এখন কেনা যাবে কাগুজে বই

এসির বিদ্যুৎ বিল কমানোর সহজ কৌশল
প্রযুক্তি পরামর্শ

এসির বিদ্যুৎ বিল কমানোর সহজ কৌশল

পুরোনো মুঠোফোনের নানান ব্যবহার
টেলিকম

পুরোনো মুঠোফোনের নানান ব্যবহার

ক্ষুদ্র ব্যবসার উন্নয়নে গুলশানে প্রিয়শপের নতুন গ্রিন হাব
ই-কমার্স

ক্ষুদ্র ব্যবসার উন্নয়নে গুলশানে প্রিয়শপের নতুন গ্রিন হাব

Load More

ট্রেন্ডিং টপিক

প্রথম চাঁদে মানুষের পদচিহ্ন ধারণ করেছিল ছিল যে ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

প্রথম চাঁদে মানুষের পদচিহ্ন ধারণ করেছিল ছিল যে ক্যামেরা

ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার
প্রযুক্তি সংবাদ

ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার

ভিভো ভি৮০
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে পাওয়া যাচ্ছে ভিভো ভি৮০

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার
টেলিকম

এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 May 2025

১০ বছর পর গুগলের ‘জি’ লোগোতে বড় পরিবর্তন

Techzoom.TV |
TechzoomTV