Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চালকবিহীন ট্যাক্সি নিয়ে প্রস্তুত উবার, ব্রিটেন সরকারের অনুমোদনের অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৯ মে ২০২৫
চালকবিহীন ট্যাক্সি নিয়ে প্রস্তুত উবার, ব্রিটেন সরকারের অনুমোদনের অপেক্ষা
Share on FacebookShare on Twitter

যুক্তরাজ্যে চালকবিহীন স্বচালিত ট্যাক্সি চালুর জন্য প্রস্তুত বলে জানিয়েছে রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবার। তবে দেশটির সরকার জানিয়েছে, পুরোপুরি স্বচালিত যানবাহনের অনুমোদন পেতে ২০২৭ সালের দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

যুক্তরাজ্যের আগের সরকার বলেছিল, ২০২৬ সালের মধ্যেই রাস্তায় দেখা যাবে স্বচালিত গাড়ি। কিন্তু নীতিগত পরিবর্তনের কারণে এই অনুমোদনের সময় পিছিয়ে গেছে।

এখনো সীমিত পরিসরে কিছু স্বচালিত প্রযুক্তির গাড়ি যুক্তরাজ্যের রাস্তায় চললেও, চালকের আসনে একজন মানুষের থাকা বাধ্যতামূলক এবং সব দায়িত্বও তারই।

সম্প্রতি যুক্তরাজ্যের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান ‘ওয়েভ’-এর প্রযুক্তি ব্যবহৃত একটি গাড়িতে কেন্দ্রীয় লন্ডন ঘুরে দেখেছেন বিবিসির প্রযুক্তি সাংবাদিক জোই ক্লেইনম্যান। তাঁর সঙ্গী ছিলেন উবারের মোবিলিটি বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।

ম্যাকডোনাল্ড বলেন, ‘বিধিনিষেধের কাঠামো প্রস্তুত হলেই আমরা যুক্তরাজ্যে রোবোট্যাক্সি চালু করতে প্রস্তুত।’

উবার বর্তমানে ১৮টি স্বচালিত গাড়ি প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে, যার মধ্যে রয়েছে ওয়েভ। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রসহ চীন, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরে রোবোট্যাক্সি চালু করেছে।

তবে ম্যাকডোনাল্ড মনে করেন না যে যুক্তরাজ্য পিছিয়ে আছে। তার মতে, ‘যুক্তরাষ্ট্র ও চীন এগিয়ে রয়েছে। কারণ, মূল প্রযুক্তির বিকাশ সেখানেই হয়েছে।’

এক বিবৃতিতে ব্রিটেনের পরিবহন বিভাগ জানিয়েছে, ‘আমরা দ্রুত কাজ করছি এবং ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে স্বচালিত গাড়ির জন্য আইন প্রণয়ন করব। একই সঙ্গে স্বল্পমেয়াদি পরীক্ষামূলক কার্যক্রমও চালু করার পরিকল্পনা রয়েছে।’

যুক্তরাষ্ট্রে রোবোট্যাক্সি প্রতিদিন ২০ ঘণ্টা পর্যন্ত চলে বলে জানিয়েছেন উবারের এই শীর্ষ কর্মকর্তা। তবে মানুষের চালিত গাড়ির মতোই রাখা হয়েছে ভাড়া। অ্যাপে গাড়ি বুক করার সময় গ্রাহক ইচ্ছা করলে স্বচালিত গাড়ি নিতে পারেন বা এড়িয়ে যেতে পারেন।

গ্রাহকদের মাঝে এখনো স্বচালিত গাড়ি নিয়ে ভীতি রয়েছে। ২০২৪ সালে ইউগভের এক জরিপে দেখা যায়, ৩৭ শতাংশ ব্রিটিশ নাগরিক মনে করেন, চালকবিহীন গাড়িতে চড়া ‘অত্যন্ত অনিরাপদ’।

তবে ম্যাকডোনাল্ড বলেন, ‘প্রথমে কিছুটা অস্বস্তি থাকলেও খুব দ্রুত মানুষ অভ্যস্ত হয়ে যায়।’

ক্লেইনম্যানের ভাষায়, গাড়িটির চালনা অত্যন্ত ধৈর্যশীল ছিল এবং কোনো মানব কণ্ঠ না থাকায় ‘একেবারেই চুপচাপ’ অভিজ্ঞতা।

ওয়েভের প্রযুক্তি ব্যবহৃত ফোর্ড ম্যাকই গাড়িটিতে রয়েছে রাডার এবং সাতটি ক্যামেরা। গাড়ির পেছনে থাকা একটি কম্পিউটার সেই ডেটা রিয়েল টাইমে বিশ্লেষণ করে গাড়ির গতিবিধি নিয়ন্ত্রণ করে।

রাস্তায় থাকা পথচারী, পার্ক করা গাড়ি, ভারী ট্রাফিক কিংবা ডেলিভারি বাইকের মতো জটিল পরিস্থিতিও দক্ষতার সঙ্গে সামাল দিয়েছে গাড়িটি।

গাড়িতে থাকা নিরাপত্তা কর্মকর্তা জর্জ একবারও হস্তক্ষেপ করেননি। এমনকি বড় লাল বোতামটি, যা প্রয়োজনে সিস্টেম বন্ধ করতে পারে, সেটিও স্পর্শ করতে হয়নি।

যুক্তরাষ্ট্রের ডেটা বিশ্লেষণে দেখা গেছে, স্বচালিত গাড়ি তুলনামূলকভাবে দুর্ঘটনা কম ঘটায়। তবে দুর্ঘটনার ঝুঁকি একেবারে নেই—এমনটি বলা যায় না।

নিরাপত্তাজনিত উদ্বেগে। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো জেনারেল মোটরস তাদের স্বচালিত ট্যাক্সি সার্ভিস ‘ক্রুজ’ বন্ধ করে দেয়।

যুক্তরাষ্ট্রের এক নাগরিক অভিযোগ জানান, তাঁর রোবোট্যাক্সি একটি পার্কিং এলাকায় ঘুরতে থাকে এবং তিনি গাড়ি থেকে বের হতে পারেননি।

যুক্তরাজ্যেও এই প্রযুক্তির ব্যবহার শুরু হলে, দুর্ঘটনা হলে দায়-দায়িত্ব, বিমা ও মালিকানা নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে। এই বিষয়গুলো এখনো নির্ধারিত হয়নি।

স্বচালিত গাড়ির নিরাপত্তা বিষয়ে থাচ্যাম রিসার্চের টেকনোলজি ম্যানেজার টম লেগেট বলেন, ‘নিরাপত্তাই হতে হবে প্রথম অগ্রাধিকার। পাশাপাশি, প্রয়োজনীয় ডেটা যেন বিমা কোম্পানি এবং তদন্তকারীরা পায়, সেটিও নিশ্চিত করতে হবে।’

সরকার বলছে, স্বচালিত গাড়ি শিল্প থেকে ২০৩৫ সালের মধ্যে ৪২ বিলিয়ন পাউন্ডের মূল্যের শিল্প ও ৩৮ হাজার কর্মসংস্থান সৃষ্টি হতে পারে।

তবে এই প্রযুক্তির কারণে পেশাগত চালকদের কাজ কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে। ব্রিটেনের শ্রমিক ইউনিয়ন জিএমবির জাতীয় সম্পাদক অ্যান্ডি প্রেন্ডারগাস্ট বলেন, ‘এই প্রযুক্তির সামাজিক প্রভাব, যেমন—চাকরি হারানো, তা গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।’

Tags: উবারচালকবিহীন ট্যাক্সি

এই বিভাগ থেকে আরও পড়ুন

আসছে ইন্ডিয়ান চিফ ভিনটেজ এসটিডি বিএস ৬
অটোমোবাইল

আসছে ইন্ডিয়ান চিফ ভিনটেজ এসটিডি বিএস ৬

স্কাইপ ফর বিজনেস অনলাইন সেবা বন্ধের ঘোষণা
প্রযুক্তি সংবাদ

স্কাইপ ফর বিজনেস অনলাইন সেবা বন্ধের ঘোষণা

বাজেট সেগমেন্টের নকিয়ার নতুন ফোন
প্রযুক্তি সংবাদ

বাজেট সেগমেন্টের নকিয়ার নতুন ফোন

evaly
ই-কমার্স

গালি শুনে অসুস্থ ইভ্যালির এমডি, ছাড়তে চান পদ

উদ্ভাবনের উৎকর্ষে জেডটিই’র ফাইভ জি ওয়্যারলেস রাউটার
প্রযুক্তি সংবাদ

উদ্ভাবনের উৎকর্ষে জেডটিই’র ফাইভ জি ওয়্যারলেস রাউটার

এপ্রিলে আসছে স্যামসাংয়ের গ্যালাক্সি ক্রোমবুক
নির্বাচিত

এপ্রিলে আসছে স্যামসাংয়ের গ্যালাক্সি ক্রোমবুক

Load More

ট্রেন্ডিং টপিক

দেশব্যাপী র‍্যালি ও ফ্রি সার্ভিস ক্যাম্পেইন
অটোমোবাইল

দেশব্যাপী র‍্যালি ও ফ্রি সার্ভিস ক্যাম্পেইন

এনসিপি
সোশ্যাল মিডিয়া

এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা

অনন্য ডিজাইন আর থার্মো-সেন্সিং প্রযুক্তির সমন্বয়ে মিড-রেঞ্জ স্মার্টফোনে নতুনত্ব আনছে ইনফিনিক্স
নির্বাচিত

অনন্য ডিজাইন আর থার্মো-সেন্সিং প্রযুক্তির সমন্বয়ে মিড-রেঞ্জ স্মার্টফোনে নতুনত্ব আনছে ইনফিনিক্স

মোবাইলে ডাটার মেয়াদ চায় না ৯৮ শতাংশ মানুষ
টেলিকম

‘অব্যবহৃত মোবাইল ডাটার মেয়াদ আনলিমিটেডের উদ্যোগ নেওয়া হবে’

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন
প্রযুক্তি বাজার

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালের বর্তমান বাজার পরিস্থিতি এবং ফিচারের কথা...

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

শিক্ষকদের বদলি সফটওয়্যার উন্মুক্ত, দেখুন এখানে

শিক্ষকদের বদলি সফটওয়্যার উন্মুক্ত, দেখুন এখানে

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix