Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রাউটারের সংকেত দুর্বল? রেঞ্জ বাড়াবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৮ মে ২০২৫
রাউটারের সংকেত দুর্বল? রেঞ্জ বাড়াবেন যেভাবে
Share on FacebookShare on Twitter

ইন্টারনেট সংযোগ থাকলেও ওয়াই–ফাই ধীরগতি? সংকেত ঠিকঠাক পাওয়া যাচ্ছে না? এমন ভোগান্তি এখন ঘরে ঘরে। বিশেষজ্ঞরা বলছেন, রাউটারের অবস্থান, সেটিংস কিংবা বাড়তি কিছু ডিভাইস ব্যবহারে সহজেই বাড়ানো যায় ওয়াই–ফাইয়ের রেঞ্জ।

ঘরের এক কোনায় রাউটার রেখে ভালো সংকেত আশা করাটা বাস্তবসম্মত নয় বলে মত দিয়েছেন প্রযুক্তিবিদরা। তাই তাঁরা রাউটার খোলামেলা জায়গায়, সম্ভব হলে ঘরের মাঝখানে রাখার পরামর্শ দেন। বাড়ির দেয়াল, ফ্রিজ, লোহার আলমারির পেছনে রাউটার রাখলে সংকেত দুর্বল হয়।

ঢাকার গুলশান এলাকার বাসিন্দা শারমিন ইসলাম বলেন, ‘বাসায় এক রুমে ওয়াই–ফাই ভালো চলে, আরেক রুমে একদমই পাওয়া যায় না। পরে জানলাম, রাউটারের পাশে মাইক্রোওয়েভ ও বড় লোহার আলমারি থাকার কারণেই এমন হচ্ছে।’

রাউটারের অ্যান্টেনার দিক পরিবর্তন করেও সিগন্যালের উন্নতি করা যায়। অনেক রাউটারেই দুইটি অ্যান্টেনা থাকে—একটি সোজা রাখলে এবং অন্যটি পাশে ঘোরালে ভালো কাভারেজ পাওয়া যায়।

এ ছাড়া বাজারে এখন রেঞ্জ এক্সটেন্ডার বা রিপিটার পাওয়া যাচ্ছে, যেগুলো মূল রাউটারের সংকেত বাড়িয়ে বাড়ির কোণায় কোণায় পৌঁছে দিতে পারে। TP-Link, Xiaomi ও Netgear–এর ডিভাইসগুলো তুলনামূলক ভালো সেবা দিচ্ছে।

রাউটারের সেটিংসে গিয়ে ওয়াই–ফাই চ্যানেল পরিবর্তন করাও গুরুত্বপূর্ণ। আশপাশে অনেক রাউটার থাকলে একই চ্যানেলে সংকেতের মারামারি হয়। কম ব্যবহৃত চ্যানেল (যেমন: ১, ৬ বা ১১) নির্বাচন করলে সংকেত ভালো থাকে।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সদস্য তন্ময় হক বলেন, ‘অনেকেই জানেন না, তাঁদের পুরোনো রাউটারই সমস্যার মূল কারণ। বাজারে এখন আধুনিক ডুয়াল ব্যান্ড রাউটার পাওয়া যাচ্ছে, যেগুলোর রেঞ্জ ও গতি দুটোই অনেক ভালো।’

বিশেষজ্ঞদের মতে, ঘর বড় হলে মেশ ওয়াই–ফাই সিস্টেম ব্যবহার করাই সবচেয়ে ভালো সমাধান। এটি একাধিক ডিভাইসের মাধ্যমে সমানভাবে পুরো বাসা বা অফিসে ইন্টারনেট ছড়িয়ে দেয়।

অতিরিক্ত কিছু ডিভাইস যেমন: মাইক্রোওয়েভ ও ব্লুটুথ স্পিকারও ওয়াই–ফাই সংকেতে ব্যাঘাত ঘটাতে পারে। তাই রাউটারের চারপাশ খালি রাখা এবং মাঝেমধ্যে রিস্টার্ট দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডিজিটাল প্ল্যাটফর্মে ভাতা বিতরণ চায় ‘নগদ’
প্রযুক্তি সংবাদ

‘নগদ’ নিয়ে এলো মোবাইল রিচার্জে ১০ টাকার অফার

ওয়াইফাই অটোকানেক্ট অপশন বন্ধ রাখবেন যেভাবে
নির্বাচিত

ওয়াইফাই অটোকানেক্ট অপশন বন্ধ রাখবেন যেভাবে

মিড-রেঞ্জ ফোনে ফিরতে পারে এসডি কার্ড
নির্বাচিত

মিড-রেঞ্জ ফোনে ফিরতে পারে এসডি কার্ড

এআই নিয়ে চুক্তি সম্প্রসারণ মাইক্রোসফট ও অনরের
নির্বাচিত

এআই নিয়ে চুক্তি সম্প্রসারণ মাইক্রোসফট ও অনরের

নতুন চ্যানেলেও বিজ্ঞাপন দেখাবে ইউটিউব!
নির্বাচিত

নতুন নিয়ম আসছে ইউটিউবে

৪ বছরের স্মুদ পারফরম্যান্স নিয়ে এলো ১ নম্বর কোয়ালিটির রিয়েলমি সি৬৫
নির্বাচিত

৪ বছরের স্মুদ পারফরম্যান্স নিয়ে এলো ১ নম্বর কোয়ালিটির রিয়েলমি সি৬৫

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাপল গ্রাহকদের জন্য দুঃসংবাদ, দাম বাড়তে পারে সব গ্যাজেটের
নির্বাচিত

অ্যাপল গ্রাহকদের জন্য দুঃসংবাদ, দাম বাড়তে পারে সব গ্যাজেটের

গিকবেঞ্চে স্যামসাং গ্যালাক্সি এম৪৭: থাকছে স্ন্যাপড্রাগন প্রসেসর ও ট্রিপল ক্যামেরা
প্রযুক্তি বাজার

গিকবেঞ্চে স্যামসাং গ্যালাক্সি এম৪৭: থাকছে স্ন্যাপড্রাগন প্রসেসর ও ট্রিপল ক্যামেরা

মেমরি সংকটের মধ্যেও শীর্ষে আইফোন, স্মার্টফোন বাজারে রেকর্ড পতন
প্রযুক্তি বাজার

আইফোনের সাতটি মডেলে গুরুতর নিরাপত্তার ত্রুটি, ঝুঁকিতে ব্যবহারকারীরা

নেটফ্লিক্সে যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে জনপ্রিয় দক্ষিণ কোরিয়ার কনটেন্ট
প্রযুক্তি সংবাদ

নেটফ্লিক্সে যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে জনপ্রিয় দক্ষিণ কোরিয়ার কনটেন্ট

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাজেট বাজারে রিয়েলমির চমক: আসছে ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ‘রিয়েলমি পি৪এক্স ৪জি’
প্রযুক্তি বাজার

বাজেট বাজারে রিয়েলমির চমক: আসছে ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ‘রিয়েলমি পি৪এক্স ৪জি’

বাজেট স্মার্টফোনের বাজারে গ্রাহকদের জন্য বড় চমক নিয়ে...

জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার

জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার

দেশজুড়ে ওয়ালটন প্লাজার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও হটলাইন চালু

দেশজুড়ে ওয়ালটন প্লাজার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও হটলাইন চালু

গ্রামীণফোন, টেলিটক, রবি, বাংলালিংকের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা

গ্রামীণফোন, টেলিটক, রবি, বাংলালিংকের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৮ মে ২০২৫

রাউটারের সংকেত দুর্বল? রেঞ্জ বাড়াবেন যেভাবে

Techzoom.TV |
TechzoomTV