Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আকাশ-স্যামসাংয়ের যৌথ ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 30 March 2021
আকাশ-স্যামসাংয়ের যৌথ ক্যাম্পেইন
Share on FacebookShare on Twitter

গ্রাহকদের টিভি দেখার সুযোগ আরও বাড়িয়ে দিতে দেশের একমাত্র বৈধ ডিটিএইচ সেবাদাতা ব্র্যান্ড আকাশ ও দক্ষিণ কোরীয় বহুজাতিক প্রতিষ্ঠান স্যামসাং এক যৌথ উদ্যোগ নিয়েছে। এ ক্যাম্পেইনের আওতায় স্যামসাংয়ের ডিস্ট্রিবিউশন পার্টনার ফেয়ার ইলেক্ট্রনিক্স এবং ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের নির্ধারিত শোরুমে ইউএইচডি কিংবা কিউএলইডি টিভির বান্ডল অফারে আকাশ সাশ্রয়ী মূল্যে কেনা যাবে।

চার কোম্পানির মধ্যে স্বাক্ষরিত কৌশলগত চুক্তি অনুযায়ী, ফেয়ার ইলেক্ট্রনিক্সের ৪০টি বিক্রয়কেন্দ্রে এবং ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের ৪৬টি বিক্রয়কেন্দ্রে নতুন বান্ডল অফারটি পাওয়া যাবে। আগামী ১ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত দুই মাসব্যাপী এ অফার চলবে। এই অফারের আওতায় গ্রাহকরা স্যামসাংয়ের ইউএইচডি অথবা কিউএলইডি টিভির সঙ্গে আকাশ সংযোগের উপর ২৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাবেন। একইসঙ্গে প্রথম রিচার্জে ১০০% ক্যাশব্যাক পাবেন গ্রাহকরা আকাশ অ্যাকাউন্টে। রিচার্জের পরিমাণ অনুযায়ী সর্বোচ্চ ১ হাজার ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে আকাশ অ্যাকাউন্টে।

রবিবার ২৮ মার্চ রাজধানীর গুলশানে দ্য ওয়েস্টিন ঢাকা হোটেলে চারটি প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেক্সিমকো কমিউনিকেশন্সের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার লুৎফর রহমান, হেড অব মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী, হেড অব সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন শাহ মোহাম্মদ মাকসুদুল গণি, স্যামসাংয়ের চিফ ম্যানেজার প্রডাক্ট প্ল্যানিং মোহাম্মদ জুলফিকার আলী, ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. শহিদ আহমেদ আব্দুল্লাহ, ফেয়ার ইলেক্ট্রনিক্সের অপারেশন ডিরেক্টর ফিরোজ মোহাম্মদ।

বেক্সিমকো কমিউনিকেশন্সের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার লুৎফর রহমান বলেন, “প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে মানুষের চাহিদাতেও এসেছে নানামুখী পরিবর্তন। এখন মানুষ সাধারণ মানের টিভি দেখতে আগ্রহী নয়। তাঁরা চায় ঝকঝকে ছবি, স্পষ্ট শব্দ ও দ্রুত পারফর্ম করে এমন ধরণের টিভি দেখতে। শুধু আধুনিক টিভি সেট সে নিশ্চয়তা দেয় না। তার সঙ্গে দরকার আধুনিক প্রযুক্তির সংযোগও। দেশে প্রথমবারের মত বৈধভাবে সে সুযোগ নিয়ে এসেছে আকাশ।”

বেক্সিমকো কমিউনিকেশন্সের হেড অব মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী ক্যাম্পেইনটি সম্পর্কে বর্ণনা দিয়ে বলেন, “আকাশ শহর ও গ্রামের গ্রাহকদের সমান অগ্রাধিকার দেয়। গহীন পার্বত্য অঞ্চল ও ছিটমহলেও পৌঁছে গেছে আকাশ। স্যামসাং, ইলেক্ট্রা ও ফেয়ার ইলেক্ট্রনিক্সের সঙ্গে এ পার্টনারশিপের ফলে সকল শ্রেণীর গ্রাহক বিশেষভাবে উপকৃত হবেন।”

দেশে সব শ্রেণীর গ্রাহকের কাছে জনপ্রিয় হয়ে উঠছে আকাশ। প্রান্তিক মানুষের জন্য টিভি দেখার সুযোগ বৃদ্ধিতে কাজ করছে দেশের একমাত্র বৈধ ডিরেক্ট-টু-হোম সেবাদাতা প্রতিষ্ঠানটি। সংযোগ ও মাসিক সাবস্ক্রিপশন মূল্য সর্বোচ্চ কমানোর পাশাপাশি বিভিন্ন অফার এবং পার্টনারশিপের মাধ্যমে গ্রাহকদের জন্য আকাশ সংযোগ আরও সাশ্রয়ী ও সহজলভ্য করার চেষ্টা চলছে।

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ থেকে ফিড নিয়ে ২০১৯ সালের বছরের মে মাসে সেবা প্রদান শুরু করে আকাশ ডিটিএইচ। আকাশ বেসিক ও রেগুলার সংযোগের এককালীন মূল্য যথাক্রমে ৩ হাজার ৯৯৯ টাকা ও ৪ হাজার ৪৯৯ টাকা। উভয় সংযোগেই মাসিক ৩৯৯ টাকার প্যাকেজ সাবস্ক্রিপশনে ১২০টির বেশি চ্যানেল এবং ২৪৯ টাকার প্যাকেজে ৭০টির বেশি চ্যানেল দেখা যাবে। দেশের ৬৪টি জেলায় ৮ হাজারের বেশি অনুমোদিত খুচরা বিক্রয়কেন্দ্রে আকাশ সংযোগ পাওয়া যাচ্ছে।

১৫ বছর ধরে বিশ্বে এক নম্বর টেলিভিশন স্যামসাং। সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে কোম্পানিটির ৩০টি সার্ভিস সেন্টার এবং ৯টি সার্ভিস ভ্যান রয়েছে। সপ্তাহে সাত দিন ২৪ ঘন্টা কল সেন্টারের মাধ্যমে গ্রাহকদের সেবা দেওয়া হচ্ছে। এছাড়া গ্রাহকদের বাসায় ওয়াল মাউন্টসহ ফ্রি ইনস্টলশন করে দেয়া হয়।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নকিয়ার নতুন ফিচার ফোন
প্রযুক্তি বাজার

ফিচার ফোনের দাম বাড়বে

চীনে ৪২ শতাংশ শেয়ার নিয়ে এগিয়ে হুয়াওয়ে, পিছিয়ে পড়ছে অ্যাপল
নির্বাচিত

হুয়াওয়ের কর্মীরা কেন এত খুশি?

ইনস্টাগ্রামে রিল তৈরি করবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

ব্যবহারকারীর ‘জাতি পরিচয়’ জানতে চাইবে ইনস্টাগ্রাম

হোয়াটসঅ্যাপ এ অডিও মেসেজ পাঠান? জেনে নিন নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপ এ অডিও মেসেজ পাঠান? জেনে নিন নতুন ফিচার

নগদের মাধ্যমে যে ধরনের প্রতারণাগুলো হয়ে থাকে
প্রযুক্তি সংবাদ

নগদে নতুন প্রশাসক নিয়োগ

গুগল ফটোজ
প্রযুক্তি পরামর্শ

ভয়েস ও টেক্সটের মাধ্যমে ছবি এডিট হবে গুগল ফটোজে

Load More

ট্রেন্ডিং টপিক

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস
ই-কমার্স

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস
নির্বাচিত

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ
প্রযুক্তি সংবাদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
প্রযুক্তি বাজার

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 March 2021

আকাশ-স্যামসাংয়ের যৌথ ক্যাম্পেইন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix